রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল–পিএইচডি, এমফিলে ১৫,০০০ এবং পিএইচডিতে মাসে ফেলোশিপ ২০,০০০ টাকা

· Prothom Alo

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসে (আইবিএসসি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমফিল/পিএইচডি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এখন আগ্রহীরা আগামী ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের অন্যান্য শর্তাবলি আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

Visit een-wit.pl for more information.

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমফিল/পিএইচডি ভর্তি পরীক্ষা বিশেষ কারণে ৩/৩/২০২৬ ইং তারিখের পরিবর্তে আগামী ১১/৪/২০২৬ ইং তারিখ (শনিবার) বেলা ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। উক্ত পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা।

বিনা মূল্যে ৬ ধরনের প্রশিক্ষণ পাবেন আড়াই লাখ তরুণ, সঙ্গে মাসিক ভাতাও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস পূর্ণকালীন দুই বছর মেয়াদি এমফিল ও তিন বছর মেয়াদি পিএইচডি কোর্সে ভর্তি নেবে। জীববিজ্ঞান, কৃষি, চিকিৎসা তথা সিন্ডিকেট অনুমোদিত আইবিএসসির অধিভুক্ত বিভাগগুলো থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। ভর্তিপ্রাপ্ত গবেষকেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক এবং ইবাসার একাডেমিক কমিটি কর্তৃক নির্ধারিত এমফিল প্রোগ্রামের জন্য ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা এবং পিএইচডির জন্য ২০,০০০/- (কুড়ি হাজার) টাকা মাসিক ফেলোশিপ পাবেন। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার সনদপত্র ও মার্কস সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তির প্রাথমিক আবেদনপত্রে সরবরাহকৃত তথ্যাদি ভুল প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। চাকরিরত প্রার্থীকে এমফিল কোর্সে গবেষণার জন্য ১ (এক) বছর এবং পিএইচডির জন্য ২ (দুই) বছরের ছুটি পাবেন মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে সম্মতিপত্র অবশ্যই আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

২০০১, ২০০২, ২০০৩ সালের এসএসসি বা সমমান এবং ২০০৩ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল অনুযায়ী এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রাথমিক আবেদনপত্র জমা দিতে পারবেন।

ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি, নির্বাচিত শিক্ষার্থী মাসে পাবেন ৮,০০০ টাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়

এমফিল প্রোগ্রামে ভর্তির যোগ্যতা—

১.

প্রার্থীর অবশ্যই এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে যেকোনো একটিতে ন্যূনতম প্রথম বিভাগ ও অন্যটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষার প্রতিটিতে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এবং

২.

জীববিজ্ঞান/কৃষি অনুষদ অধিভুক্ত/শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এবং বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে সম্পর্কিত যেকোনো বিষয়ে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক/স্নাতক (সম্মান)/সমমান এবং স্নাতকোত্তর পরীক্ষার সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪ স্কেলে উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ২৫ থাকতে হবে।

অথবা

এমবিবিএস/বিডিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। চলমান পদ্ধতির অধীনে উত্তীর্ণ প্রার্থীদের ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে। ডিডিএম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪ স্কেলের মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।

অথবা

৩. যেসব প্রার্থীর ওপরে বর্ণিত ৫ ধারার উপধারা (১) অথবা (২)-এর স্নাতক/স্নাতক (সম্মান)/সমমান ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার কোনো একটি শর্ত পূরণ হয় না, তাঁরা এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন, যদি তাঁদের—

বিশ্বব্যাংক-জাপান স্কলারশিপ, মাসিক ভাতা-স্বাস্থ্যবিমার সঙ্গে ভ্রমণপ্রতি ভাতা ৬০০ ডলার

অথবা

৪. যেসব প্রার্থীর ওপরে বর্ণিত ৫ ধারার উপধারা (১) অথবা (২)-এর স্নাতক/স্নাতক (সম্মান)/সমমান ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার কোনো একটি শর্ত পূরণ হয় না, তাঁরা এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন, যদি তাঁদের—

(ক) পাবলিক বিশ্ববিদ্যালয়ে/বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত)/সরকারি কলেজে ৩ (তিন) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা;

অথবা

(খ) স্নাতক (সম্মান) পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ৩ (তিন) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা;

অথবা

(গ) কোনো স্বীকৃত গবেষণাপ্রতিষ্ঠানে ৩ (তিন) বছরের গবেষণাকাজের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে বিষয়ভিত্তিক ন্যূনতম ২ (দুই)টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকে;

অথবা

(ঘ) বিদেশি প্রার্থী/বিদেশি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রে নিজ দেশে বাংলাদেশ ভিন্ন অন্য কোনো দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষকতার অভিজ্ঞতা বা গবেষণাপ্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা থাকে;

(৩)(ঙ) উপধারা ৩ (ক), (খ), (গ) ও (ঘ) বর্ণিত যোগ্যতাসম্পন্ন জীববিজ্ঞান/কৃষি অনুষদভুক্ত/শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এবং বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো পর্যায়েই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সিজিপিএ ৩.২৫ এর কম থাকলে তিনি ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।

এই উপধারার অধীনে এমফিল প্রোগ্রামে ভর্তির অনুমতিপ্রাপ্ত প্রার্থীরা পিএইচডি প্রোগ্রামে স্থানান্তরিত হতে পারবেন না। তবে এমফিল ডিগ্রিপ্রাপ্ত হওয়ার পর পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নতুন গবেষণা শিরোনামে আবেদন করতে পারবেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: ৪০০ নম্বরে বিভাজন ও প্রশ্নপত্রের কাঠামো যেভাবে

পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা—

১. প্রার্থীর অবশ্যই এমফিল/সমমান ডিগ্রি থাকতে হবে।

অথবা

২. পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এমফিল/সমমানের ডিগ্রিপ্রাপ্ত দেশি এবং এমফিল/সমমানের ডিগ্রিপ্রাপ্ত বিদেশি প্রার্থীরা পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য সরাসরি প্রাথমিক আবেদনপত্র জমা দিতে পারবেন।

অথবা

৩. প্রার্থীর যদি এমফিল বিধির ৫ ধারায় বর্ণিত ভর্তির যোগ্যতা থাকে এবং তিনি যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/যেকোনো সরকারি বৃত্তি/বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস ফেলোশিপ/আন্তর্জাতিক বৃত্তি/গবেষণা অনুদান অর্জন করে থাকেন, তাহলে তিনি পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন।

৪. এমফিল বিধির ৫ ধারার উপধারা (১) ও (২) এর ভর্তির যোগ্যতাসহ

অথবা

(ক) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত) ৭ (সাত) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা

অথবা

(খ) স্নাতক/স্নাতক (সম্মান) পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ৭ (সাত) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা;

অথবা

(গ) কোনো স্বীকৃত গবেষণাপ্রতিষ্ঠানে ৭ (সাত) বছরের গবেষণাকাজের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম ৩ (তিন)টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকলে;

অথবা

(ঘ) বিদেশি প্রার্থী/বিদেশি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রে নিজ দেশে শিক্ষাপ্রতিষ্ঠান স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষকতার অভিজ্ঞতা বা গবেষণাপ্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা থাকলে এবং সেই সঙ্গে কোনো স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম ৩ (তিন)টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকলে প্রার্থী পিএইচডি প্রোগ্রামে ভর্তির প্রাথমিক আবেদনপত্র জমা দিতে পারবেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, বৃত্তি পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী

অনলাইনে আবেদন ফরম পূরণ এবং দাখিলের জন্য এই পোর্টালের ভর্তি অপশন হতে M.Phil অথবা Ph.D নির্বাচন করতে হবে শিক্ষার্থীদের। যথাযথভাবে সব তথ্যাদি পূরণের পর আবেদনকারীকে এই পোর্টালের পছন্দনীয় অপশনের মাধ্যমে অর্থ ২০৫০/- (দুই হাজার পঞ্চাশ) টাকা প্রদান করতে হবে। অন্যথায় আবেদনপত্র দাখিল সম্পন্ন হবে না। অনলাইনে আবেদন জমার পর, আবেদনকারীকে পূরণকৃত ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং স্বাক্ষর করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার সনদপত্র ও মার্কস সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করত অবশ্যই আবেদন জমা দেওয়ার ৭ দিনের মধ্যে পোস্টাল মেইল বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিচালক, ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস, স্যার জগদীশ চন্দ্র বসু ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: ২ এপ্রিল ২০২৬

Read full story at source