চ্যাটজিপিটিতে কী সত্যিই সোরা অ্যাপ যুক্ত করতে যাচ্ছে ওপেনএআই

· Prothom Alo

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানাতে বলার পর কিছুক্ষণের মধ্যেই সেটি তৈরি হয়ে যাবে। শুনতে অবাক লাগলেও প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে এমন অভিজ্ঞতা শিগগিরই বাস্তবে হতে পারে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করতে সক্ষম নিজেদের সোরা অ্যাপ সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে ওপেনএআই।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও তৈরির সুবিধা সরাসরি চ্যাটজিপিটিতে যুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আর তাই সোরা অ্যাপ আলাদাভাবে চালুর কয়েক মাসের মধ্যেই এটিকে চ্যাটজিপিটির সঙ্গে যুক্তের পরিকল্পনা করছে ওপেনএআই। তবে এ ধরনের প্রযুক্তি পরিচালনায় বিপুল কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন। ফলে ব্যয়ও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

Visit sport-newz.biz for more information.

ওপেনএআইয়ের হিসাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে তাদের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল পরিচালনায় প্রায় ২২৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে। আর তাই চ্যাটজিপিটিতে ভিডিও তৈরির এআই টুলটি অর্থের বিনিময়ে ব্যবহারের সুযোগ মিলতে পারে।

গত বছর চালুর পর থেকে সোরা ২ সংস্করণ প্রযুক্তিগত অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করলেও নানা বিতর্কের জন্ম দিয়েছে। জনপ্রিয় ব্যক্তিত্বদের নিয়ে ভুয়া ভিডিও বা ডিপফেক তৈরি এবং হলিউডের মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে সমালোচনার মুখেও পড়েছে অ্যাপটি। ফলে সম্প্রতি সোরা অ্যাপের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে।

সূত্র: ম্যাশেবল

Read full story at source