র‍্যাংগস ইমার্টের ‘ঈদ উৎসব প্রতিদিন’ শুরু

· Prothom Alo

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে র‍্যাংগস ইমার্ট বিশেষ ঈদ প্রচারণা ‘ঈদ উৎসব প্রতিদিন’ চালু করেছে। যেখানে ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় সব অফার ও সুবিধা। সম্প্রতি এই প্রচারণা চালু হয়।

Visit truewildgame.online for more information.

এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা পাচ্ছেন ৪৮ শতাংশ পর্যন্ত ছাড়, প্রতিদিনের উপহার (সারপ্রাইজ গিফট), বিভিন্ন ব্যাংকের বাড়তি অফার ও ২৪ মাস পর্যন্ত শূন্য ইএমআই সুবিধা। এ ছাড়া গ্রাহকদের জন্য থাকছে বিশ্বসেরা ব্র্যান্ডের পণ্যের সমাহার ও ইলেকট্রনিকস পণ্যের ওয়ান স্টপ সলিউশন। ক্রেতারা পণ্য কেনার পর ২৪ ঘণ্টার মধ্যে ইনস্টলেশন সুবিধাও উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইন সম্পর্কে বলতে গিয়ে র‍্যাংকন ইলেকট্রনিকস ডিভিশনের বিভাগীয় পরিচালক (ডিভিশনাল ডিরেক্টর) ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো আমাদের ক্রেতাদের জন্য ঈদের আনন্দকে আরও বিশেষ করে তোলা। ‘ঈদ উৎসব প্রতিদিন’-এর মাধ্যমে ক্রেতারা আকর্ষণীয় অফারে বিশ্বখ্যাত ব্র্যান্ড এলজি, হিটাচি, স্যামসাং, বসচ, হায়ার, ওয়্যার্লপুল, প্যানাসনিকসহ বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন।

এ বিষয়ে র‍্যাংগস ইমার্টের নির্বাহী পরিচালক সরদার খালেদ বলেন, এই প্রচারণার উদ্দেশ্য হলো—ক্রেতাদের জন্য সহজ, সুবিধাজনক ও সাশ্রয়ী কেনাকাটা নিশ্চিত করা। এই প্রচারণায় ছাড়, ব্যাংক অফার এবং ইএমআই সুবিধাকে আরও আকর্ষণীয় করা হয়েছে।

ক্রেতারা নিকটস্থ র‍্যাংগস ইমার্ট শোরুমে এসে অথবা অনলাইনে শপিং করে এই বিশেষ ঈদ অফার নিতে পারবেন।

Read full story at source