অবকাশযাপনে সবার প্রথম পছন্দ সমুদ্রসৈকত। আর আমাদের প্রিয় তারকাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। প্রায়ই দেখা যায়, সাগরপাড়ে ঘুরতে গিয়ে নানা সাজপোশাকে তোলা ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তাঁরা। সাঁতার পোশাক থেকে শুরু করে ড্রেস—সব ধরনের পোশাকেই ধরা দেন দেশের জনপ্রিয় তারকারা। এবার তাঁদের ইনস্টাগ্রাম থেকে পাওয়া ছবিতে দেখে নেওয়া যাক, সাগরের তীরে বেড়াতে গিয়ে তারকারা কী পরেন। এসব লুক থেকে অনুপ্রেরণা নিতে পারেন আপনিও।
Visit sportnewz.click for more information.
মেহজাবীন চৌধুরী
মেহজাবীন মানেই আলাদা সৌন্দর্য। তাঁর পরনে ক্রোশেট বা কুশিকাঁটার অফশোল্ডার মিডি ড্রেস, মাথায় ক্রোশেটের ব্যান্ডানা। এক্সেসরিজে প্রাধান্য পেয়েছে মুক্তার জুয়েলারি, সমুদ্র থিমের চার্ম এবং সানগ্লাস। সব মিলিয়ে সমুদ্র কন্যাই বলা যায় অভিনেত্রীকে। ১০।
সাফা কবির
স্টাইলিশ অভিনেত্রী সাফা পরেছেন সাদা-কালো পলকা ডটের স্লিভলেস সালোয়ার কামিজ। তাঁর ছেড়ে রাখা চুলের সঙ্গে কানে শোভা পাচ্ছে সমুদ্র থিমের স্টার দুল।
অর্চিতা স্পর্শিয়া
কালো ক্রপ টপ ও বটম পরে সমুদ্রস্নানে নেমেছেন তিনি।এই সাইড স্লিট স্লিভলেস ড্রেসটি দেখলে মনে হয়, যেন এক টুকরো গোধূলি জড়িয়ে আছেন তিনি।
বিদ্যা সিনহা মিম
মিমের পরনে সুইটহার্ট নেকলাইনের লাল ফ্লোরাল ড্রেস। সঙ্গে গোল্ডের লেয়ার্ড নেকপিস, ব্রেসলেট ও দুল দিয়ে লুকটি স্টাইল করেছেন তিনি।
নুসরাত ফারিয়া
কালো ব্রালেট আর মিনি র্যাপ স্কার্ট পরে সমুদ্রপারে উষ্ণতা ছড়ালেন নুসরাত ফারিয়াসারং আর র্যাপ টপ পরেছেন সাঁতারপোশাকের ওপরে
সুনেরাহ বিনতে কামাল
ফুলেল প্রিন্টের স্প্যাগেটি স্ট্র্যাপ মিডি ড্রেসে অত্যন্ত আকর্ষণীয় লাগছে অভিনেত্রীকে। সঙ্গে তিনি বেছে নিয়েছেন সি বিচ ভাইবের কড়ি, শামুক ও বিডসের চার্মস, মালা এবং ব্রেসলেট।
সাদিয়া আয়মান
সাদিয়া এই লুকে বেছে নিয়েছেন ডেনিমের নীল জামা। সমুদ্রতটে নিজের সময়টি সম্পূর্ণ উপভোগ করছেন তিনি।
আশনা হাবিব ভাবনা
লাল ফিটেড টপ আর কালো শর্টস পরেছেন ভাবনা
তানজিন তিশা
তানজিন তিশার উজ্জ্বল হলুদ অফ দ্য শোল্ডার ড্রেসের সঙ্গে তিনি রোদচশমা আর বড় হ্যাট পরেছেন
টয়া
অভিনেত্রী টয়ার পরনে কালো স্লিভলেস ক্রপ টপ আর অ্যানিমেল প্রিন্টের স্কার্ট
Read full story at source