একুশ শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করতে
· Prothom Alo

জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি ভোরে প্রভাতফেরি করে বন্ধুরা নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
Visit asg-reflektory.pl for more information.
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপদেষ্টা শফিকুল আলম, আনোয়ার হোসেন, ফারুকা বেগম ও বন্ধুসভার অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর। তাঁরা বলেন, ‘একুশ আমাদের চেতনা। একুশ আমাদের অহংকার। একুশের হাত ধরেই স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের পথ সুগম হয়। পৃথিবীতে একটিমাত্র জাতি, যাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করতে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে হয়েছিল। রাঙিয়েছিল রাজপথ। তবু বাঙালি জাতি দমে যায়নি। স্বৈরশাসকদের কাছে মাথা নত করেনি।
২১ ফেব্রুয়ারি ভোরে প্রভাতফেরি করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে একুশের অবদান রয়েছে। একুশ শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করতে। অধিকার আদায়ে আন্দোলন করতে। তাই যুগে যুগে অধিকার আদায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদসহ বিপ্লবী আন্দোলনগুলোতে একুশের চেতনার বহিঃপ্রকাশ দেখা যায়। তাই বন্ধুদের একুশের চেতনায় মনকে উজ্জীবিত করে আগামীর বাংলাদেশ গড়তে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি নয়ন আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বর্তমান সভাপতি মাসরুফা খাতুন, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিনা আক্তার, প্রচার সম্পাদক মানসুরা খাতুন, বন্ধু মোহা. শাহজাহান, আলী আসগারসহ অন্য বন্ধুরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা