একঝলক (২৬ ফেব্রুয়ারি ২০২৬)
· Prothom Alo
সবুজ পাতায় ধুলার আস্তরণ। সেই ধূসরতার মধ্যেও উজ্জ্বল হলুদ-কমলা রঙে ফুটেছে লান্টানা ফুল। শিপইয়ার্ড, খুলনা, ২৬ ফেব্রুয়ারিরাস্তার পাশে জমে থাকা পানিতে মশার অবাধ প্রজনন। বয়রা মোড়, আপার যশোর রোড, খুলনা, ২৬ ফেব্রুয়ারিআসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসেছে সেমাই। ট্রাক থেকে সেমাই নামাচ্ছেন শ্রমিকেরা। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৬ ফেব্রুয়ারিকাপ্তাই হ্রদে জেগে ওঠা চর ও টিলায় বরবটি খেতে পানি দিচ্ছেন পাহাড়ি এক তরুণ কৃষক। কাবুক্কে, রাঙামাটি, ২৬ ফেব্রুয়ারি গাছের ডালে বসে আছে পাখিটি। কৃষি গবেষণা, খাগড়াছড়ি, ২৬ ফেব্রুয়ারিবোরোর জমিতে সেচ দেওয়ার শ্যালো মেশিনের পানিতে গোসলে মেতেছে দুই শিশু। হটিয়ার পাড়া, বগুড়া, ২৬ ফেব্রুয়ারি গ্রামীণ পথের ধারে উঠানে শর্ষে মাড়াইয়ে ব্যস্ত এক কৃষক পরিবার। বালুপাড়া, গাবতলী, বগুড়া, ২৬ ফেব্রুয়ারিধুলায় ধূসরিত গাছের পাতা। ক্ষুদ্র সাদ্রা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি
Visit chickenroadslot.pro for more information.