অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ভিডিও ছাড়ার হুমকিতে গ্রেপ্তার নোবেল
· Prothom Alo
বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Visit een-wit.pl for more information.
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে আজ সোমবার দুপুরে মাইনুল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা।
মাইনুল আহসান নোবেলডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন প্রথম আলোকে বলেন, রাজধানীর সিএমএম আদালতের একটি মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানাহাজতে রাখা হয়েছে। মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
মাইনুল আহসান নোবেলমামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট এক নারী মাইনুল আহসানের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা করেন। মামলায় বিয়ের কথা বলে অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন মাইনুল আহসানের স্ত্রী ইসরাত জাহান (প্রিয়া), তাঁর মা নাজমা হোসেন ও তাঁর সহকারী মুনেম শাহ সৌমিক।