ফ্র্যাঞ্চাইজিগুলোকে ইসিবির হুঁশিয়ারি, পাকিস্তানি খেলোয়াড়েরা যেন বৈষম্যের শিকার না হন

· Prothom Alo

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কিছু দলের মালিক দ্য হানড্রেডে আসতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। আসন্ন ড্রাফটে পাকিস্তানের ক্রিকেটারদের ‘অঘোষিতভাবে নিষিদ্ধ’ করা হতে পারে—এমন গুঞ্জনে নড়েচড়ে বসেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। রাজনৈতিক কারণে যেন কোনো ক্রিকেটার বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে তারা।

Visit livefromquarantine.club for more information.

২০২৬ আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন পাকিস্তানের ৬০ জনের বেশি ক্রিকেটার। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানাধীন দলগুলো পাকিস্তানি ক্রিকেটারদের দলে নিতে অনাগ্রহ দেখাতে পারে। যদিও এখন পর্যন্ত কোনো দলই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বিতর্ক দানা বাঁধার আগেই মাঠের বাইরের রাজনীতি রুখতে সক্রিয় হয়েছে ইসিবি।

কেন এই জটিলতা? মূলত ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার রেশ ধরে এক যুগের বেশি সময় ধরে আইপিএলে ব্রাত্য পাকিস্তানিরা। এখন সেই আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকেরাই দ্য হানড্রেডের আটটি দলের মধ্যে চারটির মালিকানায় জড়িয়ে গেছেন। ম্যানচেস্টার সুপার জায়ান্টস (লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিকানাধীন), এমআই লন্ডন (মুম্বাই ইন্ডিয়ানসের মালিকানাধীন), সাউদার্ন ব্রেভ (দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন) ও সানরাইজার্স লিডস (সানরাইজার্স হায়দরাবাদের মালিকানাধীন)।

মুম্বাই ইন্ডিয়ানসের মালিকপক্ষ ফ্র্যাঞ্চাইজি কিনেছে দ্য হানড্রেডে

এই ফ্র্যাঞ্চাইজিগুলো কি তাদের আইপিএল নীতি ইংল্যান্ডের টুর্নামেন্টেও বজায় রাখবে? এমন আশঙ্কার মুখেই ইসিবি সব ফ্র্যাঞ্চাইজিকে চিঠি দিয়ে তাদের ‘বৈষম্যহীন নীতি’র কথা মনে করিয়ে দিয়েছে।

ইসিবি স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো দলকে নির্দিষ্ট কোনো খেলোয়াড় কিনতে বাধ্য করতে পারে না। তবে নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো ধরনের বৈষম্য বা পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায়, তবে তারা কঠোর ব্যবস্থা নেবে। বিষয়টি তদন্তের জন্য স্বাধীন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছেও পাঠানো হতে পারে।

হানড্রেডে পাকিস্তানিদের না নেওয়া হবে দুঃখজনক: ইংল্যান্ড অধিনায়ক ব্রুক

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক এবং সাবেক অধিনায়ক মাইকেল ভনও এ বিতর্কে মুখ খুলেছেন। ভন সাফ জানিয়ে দিয়েছেন, ক্রিকেটীয় সিদ্ধান্তের সঙ্গে রাজনীতির মিশেল কোনোভাবেই কাম্য নয়। ইংল্যান্ডের টি-টুয়েন্টি অধিনায়ক ব্রুক বলেছেন, হানড্রেডে পাকিস্তানিদের না নেওয়া হবে দুঃখজনক।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন

দ্য হানড্রেডে এখন বড় বিনিয়োগ আসছে, বাড়ছে খেলোয়াড়দের বেতনও। এমন এক সময়ে বিশ্বমানের পাকিস্তানি ক্রিকেটারদের বাদ দেওয়া হলে টুর্নামেন্টের জৌলুশ যেমন কমবে, তেমনি ইসিবির ভাবমূর্তিও সংকটে পড়বে। এখন দেখার বিষয়, মার্চের নিলামে মাঠের পারফরম্যান্স নাকি রাজনীতি—জয় হয় কার?

ভারতের হারের পর ‘কাপকেক’ বিজ্ঞাপন মুছে দিল স্টার স্পোর্টস

Read full story at source