তিন লিগে চাপে শীর্ষ দল, দুই লিগে স্বস্তির দৌড়

· Prothom Alo

ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগে এখন দুটি ভিন্ন চিত্র। লা লিগা, প্রিমিয়ার লিগ ও ফরাসি লিগ ‘আঁ’তে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আর বুন্দেসলিগা ও সিরি ‘আ’তে শীর্ষে থাকা দুই দল অনেকটা নির্ভার। লা লিগায় লড়াইটা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। প্রিমিয়ার লিগে আর্সেনালের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি। ফরাসি লিগেও পিএসজিকে চ্যালেঞ্জের মুখে রেখেছে লাঁস। তবে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ও সিরি ‘আ’তে ইন্টার মিলান শিরোপা দৌড়ে এখন পর্যন্ত বেশ ভালোভাবেই এগিয়ে আছে।

লা লিগা

লা লিগায় গত সপ্তাহে জিরোনোর কাছে ২-১ গোলে হেরে শীর্ষ স্থান হাতছাড়া করেছিল বার্সেলোনা। তবে এক সপ্তাহ পর আবারও শীর্ষে উঠে এসেছে হান্সি ফ্লিকের দল। শনিবার রাতে ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে বার্সাকে চূড়ায় ওঠার উপলক্ষ এনে দেয় রিয়াল।

গতকাল রোববার রাতে সেই উপলক্ষ দারুণভাবে রাঙিয়েছে বার্সা। লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে এক পয়েন্টের লিড নিয়ে শীর্ষে উঠল তারা। ২৫ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৬১, সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০।

Visit djcc.club for more information.

প্রিমিয়ার লিগ

কয়েক সপ্তাহ আগেও প্রিমিয়ার লিগে আর্সেনালের একক আধিপত্য ছিল। কিন্তু সেই আধিপত্য এখন অনেকটাই ম্লান হয়ে গেছে। আর্সেনাল শীর্ষ স্থান ধলে রাখলেও সিংহাসন বেশ নড়বড়ে। ২৮ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৬১।

গতকাল রাতে টটেনহামকে আর্সেনাল হারিয়েছে ৪-১ গোলে। ফলে লিগে টানা দুই ম্যাচ ড্র শেষে জয়ে ফিরল গানাররা। অন্য দিকে সর্বশেষ ৫ ম্যাচে ৪টিতেই জেতা ম্যান সিটি ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সর্বশেষ গত পরশু রাতে নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়েছে সিটি।

সিরি ‘আ’

সিরি ‘আ’র শিরোপা লড়াইয়ের লাগামটা এখন পুরোপুরিই ইন্টার মিলানের হাতে। বিশেষ করে গতকাল পার্মার কাছে এসি মিলানের ১-০ গোলের হারে এখন অবস্থান আরও সুদৃঢ় হয়েছে ইন্টারের। নিজেদের সর্বশেষ ম্যাচে লিসকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার। ২৬ ম্যাচে দলটির পয়েন্ট ৬৪। সমান ম্যাচে এসি মিলানের পয়েন্ট ৫৪। ১০ পয়েন্টে এগিয়ে থাকা ইন্টারের হাত থেকে শিরোপা কেড়ে নিতে অতিনাটকীয় কিছুই করতে হবে মিলানসহ অন্যদের।

বুন্দেসলিগা

সিরি ‘আ’র ইন্টার মিলানের মতো বুন্দেসলিগায় শিরোপা লড়াইয়ে অনেক দূর এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখ। ২৩ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৬০। সর্বশেষ ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে বায়ার্ন হারিয়েছে ৩-২ গোলে।

অন্য দিকে দুইয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ড ২-২ গোলে ড্র করেছে আরবি লাইপজিগের সঙ্গে। এই ড্রয়ের পর ডর্টমুন্ডের পয়েন্ট ২৩ ম্যাচে ৫২। ৩৪ ম্যাচের লিগে ৮ পয়েন্টে এগিয়ে থাকায় বায়ার্ন চাইলে এখনই শিরোপা-স্বপ্ন দেখতে পারে।

লিগ ‘আঁ’

ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে গত সপ্তাহে এক পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে ছিল লাঁস। কিন্তু এবার লাঁসকে শীর্ষ স্থান থেকে সরিয়ে দিয়ে চূড়ায় উঠেছে পিএসজি। ২৩ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৫৪। নিজেদের সর্বশেষ ম্যাচে মেৎসকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিপরীতে মোনাকোর কাছে ৩-২ গোলে হেরে গেছে লাঁস, যা তাদের নামিয়ে দিয়েছে দুইয়ে। ২৩ ম্যাচ শেষে লাঁসের পয়েন্ট ৫২। তবে ব্যবধানটা যেখানে মাত্র ২ পয়েন্টের, নির্ভার হওয়ার সুযোগ নেই পিএসজির।

Read full story at source