ধ্বংসচিহ্নে আটকে যায় চোখ

· Prothom Alo

রাজধানীর কারওয়ান বাজারে সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলায় পুড়ে যাওয়া প্রথম আলো ভবনে চলছে ব্যতিক্রমী প্রদর্শনী ‘আলো’। এতে স্থান পেয়েছে হামলার বর্বরতার চিত্র ও সহিংসতার ক্ষতচিহ্ন, যা শিল্পীদের সৃজনশীল প্রকাশে পেয়েছে ভিন্ন মাত্রা। প্রদর্শনী দেখতে প্রতিদিনই আসছেন রাজনীতিক, বিশিষ্টজন, শিল্পী–সাহিত্যিক ও শিক্ষার্থীরা। প্রদর্শনীটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা ও বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। ছবিগুলো আজ শনিবার তোলা:

Visit een-wit.pl for more information.

প্রদর্শনী ঘুরে দেখছেন লেখক ও গবেষক আসিফ মুনীর ও কাজী ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী প্রদর্শনী দেখতে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান (বাঁয়ে) পরিবার নিয়ে প্রদর্শনী দেখতে আসেন কেউ কেউ প্রদর্শনী দেখতে আসেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীরা ধ্বংসযজ্ঞ ঘুরে দেখছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ শিল্পী মাহ্‌বুবুর রহমানের (মাঝে) সঙ্গে প্রদর্শনী ঘুরে দেখছেন অধিকারকর্মী খুশী কবির ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন দেখছেন গ্যালারি কায়ার কর্ণধার চিত্রকর গৌতম চক্রবর্তী প্রদর্শনী দেখছেন দুই দর্শনার্থী প্রদর্শনীতে ভিডিও চিত্র দেখছেন দর্শনার্থীরা ধ্বংসযজ্ঞে চোখ আটক যায় যে কারও হামলায় তছনছ চেয়ার–টেবিল। সেখানে উড়ছে পায়রা

Read full story at source