আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সেরাদের সেরা বিএসআরএম স্টিলস

· Prothom Alo

পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যরা। আজ শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে

বার্ষিক প্রতিবেদনে স্বচ্ছতা, জবাবদিহি ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে দেশের ৩৫ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

আজ শনিবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান ও আইসিএবির সভাপতি সাব্বীর আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিএবি।

Visit grenadier.co.za for more information.

পুরস্কার পেল যারা

এবারের আয়োজনে সব খাত মিলিয়ে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বিএসআরএম স্টিলস। প্রতিষ্ঠানটি উৎপাদন খাতেও স্বর্ণ পুরস্কার পেয়েছে। অন্যান্য শ্রেণির মধ্যে বেসরকারি ব্যাংক খাতে যৌথভাবে স্বর্ণ পুরস্কার পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। যৌথভাবে রৌপ্য পুরস্কার পেয়েছে ব্যাংক এশিয়া ও ইস্টার্ন ব্যাংক। ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে ঢাকা ব্যাংক। এ ছাড়া মেধার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক।

আর্থিক সেবা খাতে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স। সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স ও ডিবিএইচ ফাইন্যান্স।

উৎপাদন খাতে স্বর্ণপদক পেয়েছে বিএসআরএম স্টিলস। রৌপ্য পুরস্কার পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এবং ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস বা বিএসআরএম। এ খাতে সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে ম্যারিকো বাংলাদেশ, ব্রিটিশ–আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও আরএকে সিরামিকস।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বহুমুখী ব্যবসাপ্রতিষ্ঠান বিভাগে সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে এসিআই লিমিটেড।

সাধারণ বিমা খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে যথাক্রমে রিলায়েন্স ইনস্যুরেন্স, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও সেনা ইনস্যুরেন্স। জীবনবিমা খাতে রৌপ্য পুরস্কার পেয়েছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।

অলাভজনক ও বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও/এনপিও) বিভাগে স্বর্ণ পুরস্কার পেয়েছে ব্র্যাক। রৌপ্য ও ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে যথাক্রমে শক্তি ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশন। এ ছাড়া সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি), কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে স্বর্ণ পুরস্কার পেয়েছে রবি আজিয়াটা এবং ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে গ্রামীণফোন। কৃষি খাতে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে এসিআই ফর্মুলেশনস। সেবা খাতে সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস।

খাতভিত্তিক পুরস্কারের পাশাপাশি করপোরেট সুশাসন ও সমন্বিত প্রতিবেদন তৈরির জন্যও পুরস্কার দিয়েছে আইসিএবি। করপোরেট সুশাসন বিভাগে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে যথাক্রমে শাহজালাল ইসলামী ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স ও আরএকে সিরামিকস। সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও রেকিট বেনকাইজার বাংলাদেশ।

অন্যদিকে সমন্বিত প্রতিবেদন (ইন্টিগ্রেটেড রিপোর্টিং) বিভাগে স্বর্ণ পুরস্কার পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স। রৌপ্য পুরস্কার পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স এবং ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। এ বিভাগে সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

Read full story at source