এআই, সিনেমা আর নতুন দিনের গল্প
· Prothom Alo
কোডিং না জেনেও কি গেম বানানো সম্ভব? কৃত্রিম বুদ্ধিমত্তা কি লেখালেখির জগৎ বদলে দেবে? এমন নানা কৌতূহলী প্রশ্নের উত্তর আর সুপারহিরো সিনেমার গল্পে মুখর ছিল ১১৫তম কিআড্ডা। ২৮ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত এই আড্ডায় নতুন দিনের প্রযুক্তি, সিনেমা আর পুরোনো স্মৃতির গল্পে মেতে ওঠে কিশোর আলোর পাঠকেরা।
Visit palladian.co.za for more information.
কিআড্ডার শুরুতেই জানা গেল নতুন আসা বন্ধুদের কথা। তাদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে প্রথমবারের মতো কিআড্ডায় এসেছে। আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আকরাম। কিশোর আলোর প্রথম তিনটি কিআড্ডাতেই অংশ নিয়েছিলেন তিনি। এত বছর পর আবার কিআড্ডায় ফিরে নতুনদের প্রাণবন্ত অংশগ্রহণ দেখে দারুণ উচ্ছ্বসিত ছিলেন।
এআই নিয়ে কথা বলছেন ব্র্যাক ব্যাংকের এআই ও মোশন গ্রাফিকস লিড মাহি আল রশিদএরপর শুরু হয় এআই নিয়ে আলোচনা। এ বিষয়ে কথা বলতে অতিথি হিসেবে এসেছিলেন ব্র্যাক ব্যাংকের এআই ও মোশন গ্রাফিকস লিড মাহি আল রশিদ। এআই ব্যবহার করে তিনি তৈরি করেছেন ‘দেশি ফাইটার ২০২৬’ নামের একটি অনলাইন গেম। গেমটি ইতিমধ্যে পাঁচ হাজারের বেশি মানুষ খেলেছে। মাহি আল রশিদ সহজ ভাষায় বুঝিয়ে বলেন, এআই কীভাবে কাজ করে। তাঁর মতে, কোডিং না জানলেও এখন সঠিক প্রম্পটের সাহায্যে এআই দিয়ে গেম কিংবা সফটওয়্যার প্লাগইন তৈরি করা সম্ভব। এ সময় ‘গেম অব থ্রোনস’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মতো বড় প্রজেক্টে ব্যবহৃত প্লাগইন তৈরির অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।
কিআড্ডায় নতুনদের প্রাণবন্ত অংশগ্রহণ।চ্যাটজিপিটি বা অন্য চ্যাটবট যেন সব কথায় ‘হ্যাঁ’ না বলে, সে জন্য চ্যাটবটকে নির্দিষ্ট ভূমিকা দিয়ে প্রম্পট লেখার কৌশলও শেখান মাহি আল রশিদ। এ ছাড়া এআইয়ের পরিবেশগত ও নৈতিক দিক নিয়ে আলোচনা হয়। ‘এআই ওয়েভ’-এর এই সময়ে সৃজনশীল মানুষেরা কীভাবে প্রযুক্তিকে কাজে লাগাতে পারেন, তা নিয়েও আলোচনা হয়।
সৃজনশীল অঙ্গনে আট বছরের বেশি সময় ধরে কাজ করেছেন কনটেন্ট নির্মাতা শেখ কোরাশানী।দ্বিতীয় পর্বে কথা বলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। এআই কীভাবে লেখালেখির জগৎ বদলে দিচ্ছে, সেটিই ছিল তাঁর আলোচনার মূল বিষয়। যুক্তরাষ্ট্রের এক লেখিকার নিজের লেখা বই এআই ডিটেক্টরে ‘এআই লিখিত’ হিসেবে শনাক্ত হওয়ার ঘটনা তুলে ধরেন তিনি। বড় প্রকাশকেরা এখনো এআই দিয়ে লেখা বই প্রকাশের ঝুঁকি নিতে চান না। আনিসুল হকের মতে, এ সময়ে মৌলিক লেখকদের কদর আরও বাড়ছে। লেখালেখিকে কীভাবে ‘ই-ই-এ-টি’ (এক্সপেরিয়েন্স, এক্সপার্টিজ, অথরিটি ও ট্রাস্টওয়ার্দি) মেনে আরও মানসম্মত ও বিশ্বাসযোগ্য করা যায়, সেই কৌশলও উঠে আসে তাঁর আলোচনায়।
শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরানকিআড্ডায় কিশোর আলোর সম্পাদক আনিসুল হক।শিকাগোর বিশাল কৃষিজমিতে মাত্র আড়াইজন মানুষ মিলে যন্ত্রের সাহায্যে ভিডিও গেমের মতো চাষাবাদ করার অভিজ্ঞতাও শোনান আনিসুল হক। এআই নিয়ে ভয় না পেয়ে প্রযুক্তিটিকে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনা তৈরির আহ্বান জানান তিনি। কথার ফাঁকে পাঠক ফারহান তানজিম তীর্থ আড্ডায় বসেই আনিসুল হককে নিয়ে মজার একটি ছড়া লিখে ফেলে। আনিসুল হক সেটি পড়ে শোনান।
এরপর আড্ডা জমে ওঠে সিনেমা আর কমিকসের গল্পে। এ পর্বের অতিথি ছিলেন সৃজনশীল অঙ্গনে আট বছরের বেশি সময় ধরে কাজ করা কনটেন্ট নির্মাতা শেখ কোরাশানী। আড্ডায় উপস্থিত একজন জানালেন, আগের দিনই তিনি শেখ কোরাশানীর ভিডিও দেখছিলেন। আর পরদিনই তাঁকে সামনে পেয়ে গেলেন! এটাকেই বোধ হয় অ্যালগরিদম বলে!
আলোচনায় উঠে আসে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রায় ২০ বছরের যাত্রা, আসন্ন ‘ডুমসডে’ এবং ডক্টর ডুম চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়রের প্রত্যাবর্তনের প্রসঙ্গ। ‘সিভিল ওয়ার’ কিংবা ‘ভিশনকোয়েস্ট’-এ ভিলেনদের প্রতি দর্শকের সমর্থন যে দুর্দান্ত চিত্রনাট্যেরই জাদু, তা ব্যাখ্যা করেন শেখ কোরাশানী। তাঁর ধারণা, ‘ডুমসডে’-র পর মার্ভেলের ভবিষ্যৎ হতে যাচ্ছে ‘এক্স-মেন’। নিজের প্রিয় সুপারহিরো সিনেমা হিসেবে ‘ওয়াচম্যান’-এর নাম উল্লেখ করে তিনি অ্যালেন মুরের কমিকস পড়ারও পরামর্শ দেন।
আমার কিছু বলার আছে!নিজের গল্প বলতে গিয়ে শেখ কোরাশানী জানান, বাবা তাঁকে গিটার শেখালেও তাঁর ভালোবাসা ছিল ছবি আঁকায়। সেই ভালোবাসা ধরে রেখেছেন বলেই কিআড্ডায় আসার আগের দিন ‘কার্টুন পিপল’ থেকে তাঁর একটি কমিকস প্রকাশিত হয়েছে। একসময় দশজন বন্ধুকে নিয়ে সিনেমা নিয়ে আড্ডা দিতেন। এখন রিলসের মাধ্যমে সেই গল্প পৌঁছে যায় দশ হাজার মানুষের কাছে। কেবল এই আনন্দের জন্যই নিজের ফেসবুক পেজটি মনিটাইজ করেননি তিনি। অনেকেই সময়ের অভাবে তালিকা করে রাখা ভালো সিনেমাগুলো দেখতে পারেন না। শেখ কোরাশানী মনে করিয়ে দেন, ফোনে রিলস দেখার সময় কিছুটা কমালেই সিনেমা দেখার যথেষ্ট সময় পাওয়া যাবে।
এরপর বইয়ের গল্প থেকে সিনেমা নির্মাণ নিয়ে কথা বলেন কিশোর আলোর নির্বাহী সম্পাদক আদনান মুকিত। হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’-এর উদাহরণ টেনে তিনি বলেন, অনেক সময় পর্দায় আসার পর বই আরও জনপ্রিয় হয়ে ওঠে। আবার বইয়ের প্রিয় কোনো চরিত্র পর্দায় এলে তা নিয়েও বিতর্ক তৈরি হয়।
ঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেস্বেচ্ছাসেবকদের একাংশএবারের কিআড্ডায় অন্তর্মুখী (ইন্ট্রোভার্ট) বন্ধুদের জন্য ছিল বিশেষ একটি পর্ব। যাঁরা সাধারণত আড্ডায় চুপচাপ বসে থাকেন আর বাড়ি ফিরে ভাবেন, ‘ইশ্, কথাটা তো আমিও বলতে পারতাম!’, তাঁদের জন্যই ছিল কথা বলার এই সুযোগ। উৎসাহ পেয়ে কয়েকজন অন্তর্মুখী পাঠক সবার সামনে এসে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।
এরপর একসঙ্গে ছবি তোলার পর্ব শেষে শুরু হয় সবার প্রিয় কিআ কুইজ। কিশোর আলোর নভেম্বর সংখ্যা থেকে করা হয় নানা মজার প্রশ্ন। টেকনোহরর কত সাল থেকে শুরু হয়, পৃথিবীর দ্রুততম পোকা কোনটি কিংবা উড়ুক্কু গাড়ি কবে বাজারে আসবে—এমন সব প্রশ্নে জমে ওঠে কুইজ পর্ব। সঠিক উত্তর দিয়ে তিনজন জিতে নেয় তিনটি বই।
কুইজ বিজয়ীরাআড্ডার শেষ পর্বে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন কামরুল হাসান মুন। তিনি জানান, কিশোর আলো প্রকাশের আগে আদনান মুকিত, পাভেল মহিতুল আলম ও তিনি মিলে ‘হট্টগোল’ নামের একটি ম্যাগাজিন বের করতেন। পরে তিন বন্ধুই যুক্ত হন কিশোর আলোর সঙ্গে। ২০১৪ সালে প্রত্যন্ত এক গ্রামে এক শিশুর মুখে কিশোর আলোর নাম শোনার অভিজ্ঞতাও শোনান মুন।
তবে সবচেয়ে মজার গল্পটি ছিল খুলনার লবণচরা এলাকার। সেখানে এক ঝালমুড়ি বিক্রেতার দোকানে গিয়ে সব কাগজে কিশোর আলোর পাতা দেখে অবাক হয়েছিলেন তিনি। পরে জানতে পারেন, ওই বিক্রেতা দুই-চার কেজি করে পুরোনো কিশোর আলো কিনে আনেন। তাঁর ছেলেমেয়েরা আগে কিআ পড়ে, তারপর সেই কাগজ কেটে তিনি ঝালমুড়ি বিক্রি করেন। গল্পটি শুনিয়ে কামরুল হাসান মুন বলেন, ‘তোমাদের লেখাও হয়তো একদিন আমরা এভাবেই ঝালমুড়ি খেতে খেতে পড়ব!’
এবারের কিআড্ডা সঞ্চালনা করেন কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের ও প্রদায়ক জাহিন যাঈমাহ্ কবির।
সহজে মনে রাখার ৪টি মানসিক কৌশল