সীমান্ত
· Prothom Alo

খাড়া পাহাড়ের ওই গাছপালা ছুঁয়ে
উড়ে আসে কথার গুঞ্জন
কথা নয়, পাতার প্রবাহ
মনেরও বিবাহ হলো ধীরে
সেই পরা ছিটমহলের থেকে আরও কিছু দূরে
এসেছে দূরের গান, সীমান্তপারের স্মৃতি তাই
রয়ে যায় মনে;
Visit mchezo.co.za for more information.
কত জন গেছে, কত মন রয়ে গেছে
মাটির ঢেলার রূপে বসে থাকি ঠায়;
উমঙ্গট নদীর কথা ভেবে ভেবে
ডাউকি ব্রিজের নিচে তবু পড়ে যাই
জলে ডুবে ডুবে শুনি খাড়া পাহাড়ের
গাছপালা ছুঁয়ে-আসা কথার গুঞ্জন
এমন জলের মর্মে প্রশ্ন করো যদি...তবে বলি:
নদী তার দুপাড় নিয়েই তবে নদী