কুশিয়ারার বুকে বর্জ্যের বোঝা
· Prothom Alo
কুশিয়ারা নদীর পাড়জুড়ে ময়লা-আবর্জনার স্তূপ। কোথাও বর্জ্যে ঢেকে গেছে নদীর চর, কোথাও ময়লার ভাগাড়ে ঘুরছে গবাদিপশু। বাজারের দোকান ও আশপাশের এলাকার আবর্জনা ফেলা হচ্ছে নদীতেই। দুর্গন্ধ আর ময়লা মাড়িয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অথচ এই নদীর পানির ওপর নির্ভর করে এলাকার মানুষের জীবন-জীবিকা। ভারতের পাহাড়ি অঞ্চল থেকে আসা বরাক নদী বাংলাদেশের অমলসীদ সীমান্তে সুরমা ও কুশিয়ারা নামে দুই শাখায় বিভক্ত হয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর তীরজুড়ে এমন দূষণের চিত্র নিয়ে এই ছবির গল্প।
Visit rouesnews.click for more information.
ময়লা-আবর্জনার স্তূপে ঢাকা পড়েছে কুশিয়ারা নদীর পাড় নদীর চরে জমে আছে ময়লা-আবর্জনা নদীর পাড়ের ময়লার ভাগাড়ে ঘুরে বেড়াচ্ছে গবাদিপশুফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর তীরে বাড়ছে দূষণ ময়লা-আবর্জনা মাড়িয়েই নদী পারাপার হতে হয় স্থানীয় বাসিন্দাদেরদোকানের বর্জ্য ফেলা হয় কুশিয়ারা নদীতেময়লা-আবর্জনায় ভরে গেছে ঘাট। এর মধ্যেই কেউ কেউ করছেন গোসল ও ধোয়ামোছার কাজফেঞ্চুগঞ্জের রিভারভিউ এলাকায় নদীর তীরে জমেছে বর্জ্যের স্তূপসিলেট অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে কুশিয়ারা নদী