প্রতি তিন ম্যাচে একটি ইনিংস হার, ৫০ ছুঁয়ে রেকর্ড বাংলাদেশের
· Prothom Alo

সেঞ্চুরিয়ান টেস্টটা তিন দিনের মধ্যেই ইনিংস ব্যবধানে হেরে অনাকাঙ্ক্ষিত এক মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। সেঞ্চুরির পর ইনিংসে ৭ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার উইয়ান মুল্ডার গড়েছেন বিরল এক অলরাউন্ড কীর্তি।৫০
সেঞ্চুরিয়নের হারটি টেস্টে বাংলাদেশের ৫০তম ইনিংস ব্যবধানে হার। নিউজিল্যান্ডও ইনিংস ব্যবধানে হেরেছে ৫০ বার। শুধু ইংল্যান্ডই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের চেয়ে বেশিবার ইনিংস ব্যবধানে হেরেছে—৬৬ বার।
Visit rouesnews.click for more information.
বাংলাদেশ ৫০ ছুঁল ১৬৬তম ম্যাচেই। নিউজিল্যান্ড এই মাইলফলক ছুঁয়েছে ৪৭২ ম্যাচে, ইংল্যান্ড ৮৪২ ম্যাচে।
ইনিংস ব্যবধানে হারের শতকরা হিসেবেও বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশ তাদের খেলা ৩০.১২ শতাংশ ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছে। ২৪.২৪ শতাংশ ম্যাচে ইনিংস ব্যবধানে হেরে দুইয়ে জিম্বাবুয়ে। জিম্বাবুইয়ানরা ১৩২ ম্যাচ খেলে ৩২টিতে হেরেছে ইনিংস ব্যবধানে। সবচেয়ে কম ৫.৩০ শতাংশ ম্যাচে ইনিংস হারের লজ্জা পেয়েছে অস্ট্রেলিয়া।
মুল্ডারের কীর্তিমুল্ডারের ৭/৩১…
• টেস্টে বাংলাদেশের বিপক্ষে পেসারদের সেরা বোলিং। আগের সেরা ৭/৫৩, ২০০১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নস।
• পেস-স্পিন মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সেরা বোলিং। মুল্ডারের ওপরে শুধু পাকিস্তানের সাজিদ খান (৮/৪২) ও অস্ট্রেলিয়া স্টুয়ার্ট ম্যাকগিল (৮/১০৮)।
নভেম্বরেই প্রথম, নভেম্বরেই ৫০, নভেম্বরেই বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরিখেলা শেষে দুই দলসেঞ্চুরি ও ইনিংসে ৭ উইকেটনাসির খান মারুফখিলের পর উইয়ান মুল্ডার, দুই সপ্তাহের মধ্যেই এক ম্যাচে কোনো খেলোয়াড়কে সেঞ্চুরি ও ইনিংসে ৭ উইকেট নিতে দেখল টেস্ট ক্রিকেট। টেস্ট ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে ৭ উইকেট পেলেন মুল্ডার। এই কীর্তিতে প্রথম দক্ষিণ আফ্রিকান এই পেস-বোলিং অলরাউন্ডার। ইংল্যান্ডের ইয়ান বোথামের দুবার আছে এই কীর্তি।