শিক্ষকসংকটে পালা করে পাঠদান
· Prothom Alo

জেলার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ গাইবান্ধা সরকারি কলেজ। বর্তমানে কলেজে সব সমস্যা ছাপিয়ে শিক্ষকসংকটই প্রকট হয়ে উঠেছে। প্রতি ২২২ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র একজন। তবে স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষকসংকট বেশি। এ কারণে শিক্ষকেরা পালা করে পাঠদান করছেন। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে।
এদিকে শিক্ষার্থীদের আবাসনসংকটের পাশাপাশি লাইব্রেরিতে পর্যাপ্ত বই নেই। ক্যানটিন নেই, নেই কোনো পরিবহনব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে।
Visit sportbet.rodeo for more information.
কলেজ সূত্রে জানা গেছে, জেলা শহরের থানাপাড়া এলাকায় গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়ক ঘেঁষে কলেজটি অবস্থিত। ১৯৪৭ সালে ১৩ একর জমিতে এটি গড়ে ওঠে। ১৯৮০ সালে এটি সরকারি হয়। ১৯৫৬ সালে পাস কোর্স এবং ১৯৯৬-৯৭ সালে ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) শাখা চালু হয়। স্নাতকোত্তর শ্রেণি চালু হয় ১৯৯৯ সালে। কলেজে শিক্ষার্থী ১৪ হাজার ৬৫২ জন। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৯০ জন ও ছাত্রী ৫ হাজার ৫৬২ জন। এসব শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন ৬৬ জন। এ হিসাবে প্রতি ২২২ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ১ জন।
জেলা শহরের থানাপাড়া এলাকায় গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়ক ঘেঁষে কলেজটি অবস্থিত। ১৯৪৭ সালে ১৩ একর জমিতে এটি গড়ে ওঠে। ১৯৮০ সালে এটি সরকারি হয়। ১৯৫৬ সালে পাস কোর্স এবং ১৯৯৬-৯৭ সালে ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) শাখা চালু হয়। স্নাতকোত্তর শ্রেণি চালু হয় ১৯৯৯ সালে।
পালা করে পাঠদান
১৯৮৩ সালে প্রণীত মার্শাল ল (এমএল) কমিটির স্ট্যাফিং প্যাটার্ন ও ১৯৮৭ সালে গঠিত এনাম কমিটির সুপারিশ অনুযায়ী এই কলেজে শিক্ষক থাকার কথা ২৩৪ জন। আছে ৬৬ জন। অর্থাৎ কলেজে শতকরা প্রায় ৭২ ভাগ শিক্ষকের পদশূন্য।
বিশেষত স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষকসংকট বেশি। কলেজে মোট ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) শাখা খোলা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বেশির ভাগ বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই। প্রতিটি বিষয়ে বিভাগীয় প্রধানসহ অন্তত ১৬ জন করে শিক্ষক থাকার কথা। কিন্তু গণিতে বর্তমানে মাত্র একজন শিক্ষক দিয়ে পালা করে পাঠদান চালানো হচ্ছে।
স্নাতক (সম্মান) গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী খন্দকার রিমি বলেন, ‘আমাদের বিভাগে একজন মাত্র স্যার। এ কারণে সপ্তাহে তিন দিন মাত্র পাঠদান হচ্ছে।’
এদিকে ইংরেজিতে মাত্র চারজন শিক্ষক। তাঁরাও পালা করে পাঠদান চালাচ্ছেন। ইতিহাসে বিভাগে তিনজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান), মাস্টার্সসহ প্রিলিমিনারি থেকে মাস্টার্স কোর্স চালু আছে। কলেজের বৃহৎ এ বিভাগে মাত্র পাঁচজন শিক্ষক পাঠদান করছেন। এ বিভাগে বিভাগীয় প্রধানের পদটিও শূন্য রয়েছে।
শিক্ষার্থীরা জানান, এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষ, ডিগ্রি পাস প্রথম ও দ্বিতীয় বর্ষ, স্নাতক (সম্মান) প্রথম ও দ্বিতীয় বর্ষ, তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রথম ও শেষ বর্ষ পর্যন্ত মোট ১০টি শ্রেণি রয়েছে। কিন্তু শিক্ষকস্বল্পতায় প্রতিদিন সব শ্রেণিতে পাঠদান হচ্ছে না। শিক্ষকেরা পালা করে পাঠদান করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, কাগজ-কলমে ক্লাস রুটিন থাকলেও ডিগ্রি দ্বিতীয় ও তৃতীয় বর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর পর্যায়ে নিয়মিত পাঠদান হয় না। এসব শ্রেণির শিক্ষার্থীরা সিনিয়র ভাইয়াদের সহযোগিতায় ও গাইড বই পড়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন ও পরীক্ষায় অংশ নিচ্ছেন।
আবাসন সমস্য প্রকট
কলেজে প্রায় ১৫ হাজার ছাত্রছাত্রীর জন্য ছাত্রাবাস দুটি। একটি মেয়েদের ছাত্রাবাস ও অপরটি ছেলেদের। এ দুটি ছাত্রাবাসে মাত্র ২০০ জন থাকতে পারেন। ফলে কলেজের ১৪ হাজারের বেশি শিক্ষার্থীকে বাইরে থেকে কলেজে আসতে হচ্ছে। দূরের শিক্ষার্থীদের মেসে থাকতে হচ্ছে। কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের রসায়ন বিভাগের ছাত্র আবদুর রহীম বলেন, ‘আমার বাড়ি কলেজ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সুন্দরগঞ্জ উপজেলায়। এক সময় মেসে থাকতাম। মেসে থাকলে খরচ বেশি হয়। কয়েক মাস পরপর মেসভাড়া বাড়ানো হয়। তাই বাড়ি থেকে বাসে যাতায়াত করছি। যাতায়াত সমস্যার কারণে বেশির ভাগ সময় প্রথম ক্লাসে উপস্থিত হতে পারছি না।’
একই কলেজের স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, রংপুর থেকে এখানে পড়াশোনা করতে এসেছি। কলেজে ছাত্রাবাসে থাকতে না পারায় বর্তমানে খাওয়াসহ অন্যান্য খরচ বাদে প্রতিজন ছাত্রের মাসিক মেসভাড়া ১ হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার টাকা দিতে হচ্ছে। প্রয়োজনীয় ছাত্রাবাস চালু হলে আমরা মাসিক ৪৫০ টাকা দিয়ে থাকতে পারব। অথচ এখন মেসে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজে ছাত্রছাত্রীদের জন্য পরিবহন ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী অন্তত চারটি বাস থাকা দরকার। কিন্তু একটিও বাস নেই।
অন্যান্য সমস্যা
কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য অডিটোরিয়াম নেই। নেই তাদের জন্য পৃথক লাইব্রেরি। গোটা কলেজ মিলে কেন্দ্রীয় লাইব্রেরি আছে। কিন্তু সেটির নিজস্ব ভবন নেই। লাইব্রেরিতে নেই প্রয়োজনীয় বই। কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র গণিত বিভাগের জিসান মাহমুদ বলেন, সামান্য বৃষ্টিতে কলেজ মাঠে পানি জমে থাকে। বর্ষার সময় খেলাধুলা বন্ধ থাকে।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজে ছাত্রছাত্রীদের জন্য পরিবহন ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী অন্তত চারটি বাস থাকা দরকার। কিন্তু একটিও বাস নেই। রসায়ন বিভাগের স্নাতক ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী নিফাউল ইসলাম বলেন, জেলার শীর্ষ বিদ্যাপীঠে বাস সার্ভিস নেই। অথচ শহরের বেসরকারি কলেজগুলোতে বাস সার্ভিস রয়েছে। বিষয়টি কলেজের স্যারদের জানিয়েও কাজ হচ্ছে না।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাইয়ুম আজাদ বলেন, কলেজে বেশির ভাগ শিক্ষার্থী প্রত্যন্ত এলাকার ও গরিব পরিবারের। সবার পক্ষে শহরে মেসে থেকে পড়াশোনা চালানো কঠিন। তাই প্রধানমন্ত্রী বাস উপহার দিলে শিক্ষার্থীদের পরিবহন সমস্যা লাঘব হবে।
মো. আবদুর রশিদ, অধ্যক্ষ, গাইবান্ধা সরকারি কলেজপ্রয়োজনীয় শিক্ষক চেয়ে কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এ ছাড়া ক্যাম্পাসে আরও দুটি ছাত্রাবাস নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল বিভাগকে তাগাদা দেওয়া হচ্ছে।সরেজমিন দেখা গেছে, ক্যাম্পাসে ঢুকতেই হাতের বাঁয়ে শহীদ মিনার। মিনারের সামনে ফাঁকা জায়গা। সেখানে চটপটি বেচাকেনা চলছে। ক্যাম্পাসের শহীদ মিনার ও বিএনসিসি ভবনের সামনে শিক্ষার্থীদের আড্ডা। পূর্ব দিকে অধ্যক্ষের কার্যালয় ও প্রশাসনিক ভবন। দক্ষিণ–পূর্ব দিকে দাঁড়িয়ে আছে সুদৃশ্য নতুন ছাত্রাবাস ও পশ্চিমে পুরোনো ছাত্রীনিবাস। মাঠের এক পাশে পুকুর ও সামনে সবুজ মাঠ। মনোরম পরিবেশ।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় শিক্ষক চেয়ে কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এ ছাড়া ক্যাম্পাসে আরও দুটি ছাত্রাবাস নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল বিভাগকে তাগাদা দেওয়া হচ্ছে।