রবীন্দ্রনাথের কাছে প্রতি সপ্তাহে গল্প চাইতেন জগদীশচন্দ্র বসু
· Prothom Alo

বিজ্ঞানী মানুষ। দিন কাটে গবেষণাগারে, নানা পরীক্ষা-নিরীক্ষায়। অথচ বন্ধুর কাছে গেলে তাঁর আবদারটা একেবারেই ভিন্ন। গল্প শোনাতে হবে। গল্প না শুনে ফিরবেন না তিনি। বন্ধুও জানতেন, লোকটা নাছোড়বান্দা। তাই পদ্মার বুকে বজরায় বসে লিখে ফেলতেন নতুন গল্প। তারপর শোনাতেন বন্ধুকে।
Visit saltysenoritaaz.com for more information.
এই দুই বন্ধুর একজন বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু, আর গল্প শোনানোর দায়িত্ব যাঁর ওপর ছিল, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প শোনানোর ঘটনাটা কেমন? বলব, তার আগে আরও কিছু কথা জেনে নেওয়া যাক।
১৮৫৮ সালের ৩০ নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহে জন্ম জগদীশচন্দ্র বসুর। পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরের (বর্তমান মুন্সিগঞ্জ) রাঢ়িখালে। বাবা ভগবানচন্দ্র বসু ছিলেন সরকারি কর্মকর্তা। ছেলের শিক্ষার ব্যাপারে বিশেষ ভাবনা ছিল তাঁর। তিনি চাইতেন, জগদীশচন্দ্র প্রথমে নিজের ভাষা ও দেশের মানুষকে চিনুক।
১৮৫৮ সালের ৩০ নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহে জন্ম জগদীশচন্দ্র বসুরসে কারণেই ইংরেজির দিকে না ঝুঁকে ছেলের পড়াশোনা শুরু করিয়েছিলেন বাংলা মাধ্যমের বিদ্যালয়ে। প্রথমে ফরিদপুরের একটি গ্রামীণ বিদ্যালয়ে পড়াশোনা করেন জগদীশচন্দ্র। পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল ও কলেজে পড়েন।
উচ্চশিক্ষার জন্য যান ইংল্যান্ডে। প্রথমে চিকিৎসাবিদ্যা পড়ার চেষ্টা করলেও শারীরিক অসুস্থতার কারণে তা চালিয়ে যেতে পারেননি। পরে প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন কেমব্রিজের ক্রাইস্টস কলেজে। ১৮৮৪ সালে কেমব্রিজ থেকে বিএ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি নিয়ে দেশে ফেরেন। ১৮৮৫ সালে পদার্থবিদ্যার সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে।
বাংলায় বিজ্ঞানচর্চা ও রবীন্দ্রনাথ ঠাকুর১৯০১ সালের ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আবেদন জমা পড়ে। ১৯০৪ সালের ২৯ মার্চ পেটেন্টটি মঞ্জুর হয়। পেটেন্টের চেয়ে অবশ্য গবেষণার প্রতিই জগদীশচন্দ্রের আগ্রহ ছিল বেশি।
এই কলেজেই একটি বৈষম্যের মুখোমুখি হন বিজ্ঞানী। তখন ভারতীয় শিক্ষকদের বেতন ব্রিটিশ শিক্ষকদের তুলনায় কম ছিল। কিন্তু বৈষম্য মেনে নেননি জগদীশচন্দ্র বসু। প্রতিবাদ হিসেবে প্রায় তিন বছর বেতন না নিয়েই শিক্ষকতা চালিয়ে যান। শেষ পর্যন্ত তাঁর প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ বেতনবৈষম্য দূর করতে বাধ্য হয়।
শিক্ষকতার পাশাপাশি চলছিল গবেষণা। বিদ্যুৎ ও তড়িৎচুম্বকীয় তরঙ্গে তাঁর আগ্রহ ছিল প্রবল। ১৮৯৫ সালে কলকাতায় জনসমক্ষে কোনো তার ছাড়াই তরঙ্গ পাঠিয়ে দূরে সংকেত গ্রহণ প্রদর্শন করেন। তাঁর পরীক্ষায় তড়িৎচুম্বকীয় তরঙ্গ তিনটি দেয়াল ভেদ করে অন্য একটি কক্ষে পৌঁছেছিল। সেখানে ঘণ্টা বাজানোর পাশাপাশি বারুদও জ্বালানো হয়েছিল। সে পরীক্ষায় এমন কিছু যন্ত্র ব্যবহার করেছিলেন, যেগুলো ছিল তাঁর নিজের তৈরি করা। এর মধ্যে ছিল তরঙ্গ চলাচলের জন্য ওয়েভগাইড, হর্ন অ্যান্টেনা, তরঙ্গ শনাক্ত করার যন্ত্র। গ্যালেনা ক্রিস্টাল ডিটেক্টরও ছিল তাঁর গুরুত্বপূর্ণ উদ্ভাবনগুলোর একটি। এই গবেষণা আধুনিক মাইক্রোওয়েভ প্রযুক্তি ও বেতার যোগাযোগের ইতিহাসে গুরুত্বপূর্ণ।
আবিষ্কার নিয়ে ব্যবসা করার আগ্রহ অবশ্য জগদীশচন্দ্রের ছিল না। জ্ঞান ও আবিষ্কার মানুষের জন্য উন্মুক্ত থাকা উচিত, এমনটাই ভাবতেন। তবে পরে নিজের আবিষ্কৃত গ্যালেনা ডিটেক্টরের পেটেন্টের আবেদন করেন। ১৯০১ সালের ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আবেদন জমা পড়ে। ১৯০৪ সালের ২৯ মার্চ পেটেন্টটি মঞ্জুর হয়। পেটেন্টের চেয়ে অবশ্য গবেষণার প্রতিই জগদীশচন্দ্রের আগ্রহ ছিল বেশি।
জগদীশচন্দ্র বসু: প্রথম জীবপদার্থবিজ্ঞানী১৮৯৫ সালে কলকাতায় জনসমক্ষে কোনো তার ছাড়াই তরঙ্গ পাঠিয়ে দূরে সংকেত গ্রহণ প্রদর্শন করেন। জগদীশচন্দ্রের পরীক্ষায় তড়িৎচুম্বকীয় তরঙ্গ তিনটি দেয়াল ভেদ করে অন্য একটি কক্ষে পৌঁছেছিল।
১৮৯৬ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি নেন তিনি। একই সময়ে তাঁর গবেষণার পরিধিও বদলাতে শুরু করে। পদার্থবিদ্যার পাশাপাশি আগ্রহ তৈরি হয় উদ্ভিদের জীবন ও প্রতিক্রিয়া নিয়ে। গাছ কি বাইরের আঘাত, আলো, তাপ কিংবা রাসায়নিকের প্রভাবে সাড়া দেয়? প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন। উদ্ভিদের সামান্য নড়াচড়া ও বৃদ্ধিও কীভাবে মাপা যায়, তা নিয়ে তৈরি করেন বিশেষ যন্ত্র। নাম দেন ক্রেসকোগ্রাফ। যন্ত্রটির সাহায্যে উদ্ভিদের অতি ক্ষুদ্র বৃদ্ধিও বহুগুণ বড় করে পর্যবেক্ষণ করা সম্ভব। উদ্ভিদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের জন্য আরও কিছু যন্ত্র তৈরি করেছিলেন জগদীশচন্দ্র বসু।
পরীক্ষার মাধ্যমে তিনি দেখান, আঘাত, তাপ কিংবা রাসায়নিকের প্রভাবে উদ্ভিদের দেহে বৈদ্যুতিক ও যান্ত্রিক পরিবর্তন ঘটে। অর্থাৎ উদ্ভিদও বাইরের উদ্দীপনায় সাড়া দেয়। উদ্ভিদ নিয়ে তাঁর গবেষণা জীববিজ্ঞান ও পদার্থবিদ্যার মধ্যে নতুন এক সংযোগ তৈরি করেছিল। জীবিত ও জড় পদার্থের প্রতিক্রিয়ার মধ্যেও খুঁজে পেয়েছিলেন মিল।
এ তো গেল বিজ্ঞানী জগদীশচন্দ্রের পরিচয়। কিন্তু তাঁকে তো কেবল বিজ্ঞানী পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে রাখলে চলে না। বাংলা সাহিত্যের পাঠকদের কাছেও আছে তাঁর আলাদা পরিচয়। বিজ্ঞান কল্পকাহিনি লেখক হিসেবেও তাঁর নাম উল্লেখযোগ্য। ১৮৯৬ সালে ‘নিরুদ্দেশের কাহিনী’ নামে একটি গল্প লেখেন তিনি। পরে গল্পটি কিছুটা পরিবর্তিত ও সম্প্রসারিত হয়ে ‘পলাতক তুফান’ নামে তাঁর অব্যক্ত গ্রন্থে প্রকাশিত হয়। বাংলা কল্পবিজ্ঞানের শুরুর দিকের গুরুত্বপূর্ণ রচনা হিসেবে গল্পটি বিবেচিত।
জগদীশচন্দ্র বসুউদ্ভিদের সামান্য নড়াচড়া ও বৃদ্ধিও কীভাবে মাপা যায়, তা নিয়ে তৈরি করেন বিশেষ যন্ত্র। নাম দেন ক্রেসকোগ্রাফ। যন্ত্রটির সাহায্যে উদ্ভিদের অতি ক্ষুদ্র বৃদ্ধিও বহুগুণ বড় করে পর্যবেক্ষণ করা সম্ভব।
এবার ঘটনাটা বলি। দুই বন্ধুর বন্ধুত্বের কথা শুধু তাঁদের স্মৃতিতেই নয়, রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণাতেও পাওয়া যায়। যেখানে উঠে এসেছে শিলাইদহের দিনগুলোর কথা। তখন জমিদারি দেখাশোনার কাজে শিলাইদহে থাকেন রবীন্দ্রনাথ। পদ্মার বুকে বজরায় বসেই চলত তাঁর লেখালেখি। আর কলকাতায় প্রেসিডেন্সি কলেজের শিক্ষকতার ব্যস্ততা সামলে সুযোগ পেলেই বন্ধুর কাছে ছুটে যেতেন জগদীশচন্দ্র। সাধারণত শনিবার শিলাইদহে পৌঁছে সোমবার কলকাতায় ফিরতেন তিনি। এই যাতায়াতের বিশেষ কারণ ছিল রবীন্দ্রনাথের কাছে গল্প শোনার আবদার!
রথীন্দ্রনাথের স্মৃতিচারণা অনুযায়ী, জগদীশচন্দ্রের জন্য প্রতি সপ্তাহে নতুন একটি ছোটগল্প শোনানোর ব্যবস্থা রাখতে হতো কবিকে। গল্পটি পত্রিকায় প্রকাশের আগেই শুনতে চাইতেন বিজ্ঞানী।
রবীন্দ্রনাথ ঠাকুরঅর্থাৎ, রবীন্দ্রনাথের নতুন গল্পের প্রথম শ্রোতাদের একজন হওয়ার সুযোগ ছাড়তে চাইতেন না তিনি। বন্ধুর এই আবদার মেটাতে কবিও নিয়মিত নতুন গল্প শোনাতেন। তবে শুধু গল্প শোনাই নয়, শিলাইদহের সেই সময়গুলোতে চলত নানা বিষয় নিয়ে আলোচনা, গান আর আড্ডা।
জগদীশচন্দ্রের কাজের স্বীকৃতিও এসেছিল নানা দিক থেকে। ব্রিটিশ সরকার তাঁকে কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার (সিআইই) এবং কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ইন্ডিয়া (সিএসআই) সম্মাননায় ভূষিত করে। পরে তাঁকে নাইট উপাধি দেওয়া হয়। লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন তিনি। ভিয়েনা বিজ্ঞান একাডেমির সদস্য হিসেবেও স্বীকৃতি পেয়েছিলেন এই বিজ্ঞানী।
জগদীশচন্দ্র বসুর নামে চালু হলো পুরস্কাররবীন্দ্রনাথের স্মৃতিচারণা অনুযায়ী, জগদীশচন্দ্রের জন্য প্রতি সপ্তাহে নতুন একটি ছোটগল্প শোনানোর ব্যবস্থা রাখতে হতো কবিকে। গল্পটি পত্রিকায় প্রকাশের আগেই শুনতে চাইতেন বিজ্ঞানী।
১৯১৭ সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির। নিজের গবেষণার জন্য শুধু একটি পরীক্ষাগার নয়, বিজ্ঞানচর্চার একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। প্রতিষ্ঠানের উদ্বোধনী ভাষণে একে শুধু গবেষণাগার নয়, দেশের উদ্দেশে উৎসর্গ করা একটি প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৩৭ সালের আজকের ২৩ নভেম্বর তৎকালীন বিহারের (বর্তমান ঝাড়খণ্ড) গিরিডিতে শেষনিশ্বাস ত্যাগ করেন এই বিজ্ঞানী।
কথায় আছে, কাজের মধ্যেই মানুষ ভাস্বর হয়ে থাকেন। নিজের কাজের মধ্য দিয়ে ভাস্বর হয়ে থাকবেন জগদীশচন্দ্রও।
লেখক: সাংবাদিকডাকটিকিটে জগদীশ বসু