নিউইয়র্কের মেয়র মামদানি ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছেন। আগামী কয়েক সপ্তাহ তাঁকে বিশেষ জুতা বা মেডিক্যাল বুট পরে থাকতে হবে।

Visit michezonews.co.za for more information.

গতকাল শুক্রবার মামদানি নিজেই এ কথা জানিয়েছেন। এর আগের রাতে সিটি হলের সাংবাদিকদের একটি দলের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। সেখানেই চোট পান।

৩৫ বছর বয়সী মামদানি শুক্রবার ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে আসেন। এ সময় এক সাংবাদিক তাঁর চোটের বিষয়ে জানতে চাইলে তিনি আগের রাতের ফুটবল ম্যাচের কথা জানান।

কেন এমন চোট পেলেন, তারও একটি সম্ভাব্য কারণ জানিয়েছেন মামদানি। তাঁর ধারণা, খেলার আগে শরীর উষ্ণ করার ব্যায়াম না করায় এমনটি হতে পারে। তাঁর ভাষায়, ‘আমি স্ট্রেচিং করিনি।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে ভেটেরানস ডে প্যারেডের দিন বার্ষিক পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নগরটির মেয়র জোহরান মামদানি। ১১ নভেম্বর ২০২৬

তবে ফুটবলপ্রেমী মামদানি ম্যাচে একটি গোল করতে পেরে বেশ খুশি। তিনি জানান, মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই গোল করেছিলেন। কিন্তু খেলার সময় ‘ভুলে গিয়েছিলাম, আমার বয়স ৩৫ বছর।’

শেষ পর্যন্ত তাঁর দল সাংবাদিকদের দলকে হারিয়েছে—এ কথাও জানান মামদানি।

ব্যস্ত কর্মসূচির জন্য পরিচিত নিউইয়র্কের মেয়র জানান, তাঁকে ছয় থেকে আট সপ্তাহ চিকিৎসার বিশেষ জুতা পরে থাকতে হবে। আর প্রায় ৯ মাস পর তিনি আবার ফুটবল মাঠে ফিরতে পারবেন।

Read full story at source