চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল

· Prothom Alo

টেস্ট ক্রিকেটে কিছু অর্জন আছে, যা শুধু পরিসংখ্যানের খাতায় আটকে থাকে না।

Visit extract-html.com for more information.

দেশের বাইরে কঠিন কন্ডিশন ব্যাটসম্যানের সামর্থ্যেরও পরীক্ষা নেয়। লোকেশ রাহুল সেই পরীক্ষায় এবার উত্তীর্ণ হলেন দারুণভাবে। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করে গড়েছেন নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, এই চার ‘সেনা’ (SENA) দেশেই টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার এখন রাহুল।

আজ বেসিন রিজার্ভে তৃতীয় দিনে ২০৭ বলে শতক পূর্ণ করেন ৩৪ বছর বয়সী রাহুল। সেঞ্চুরির পর হেলমেট খুলে সন্তানের জন্য নিজের চেনা উদ্‌যাপন। এরপর আকাশে তাকানো। ভারতীয় দলের সতীর্থরা দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন তাঁকে।

দ্বিতীয় দিন শেষে ৫২ রানে অপরাজিত ছিলেন রাহুল। তৃতীয় দিন লাঞ্চে যান ৯৩ রানে। বিরতির পর পূর্ণ করেন সেঞ্চুরি। টেস্টে এটি রাহুলের ১৩তম সেঞ্চুরি। এর ১০টি দেশের বাইরে, তিনটি দেশের মাটিতে। ‘সেনা’ দেশগুলোর মধ্যে আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় শতক ছিল তাঁর। এবার নিউজিল্যান্ডেও।

উইকেটের চারপাশেই দারুণ কিছু শট খেলেন রাহুল

এশিয়ার অষ্টম এবং ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে চার দেশেই সেঞ্চুরির কীর্তি গড়লেন রাহুল। তাঁর আগে এই তালিকায় আছেন মোহাম্মদ আজহারউদ্দীন, শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা ও বিরাট কোহলি। ওপেনার হিসেবে চার দেশেই সেঞ্চুরি আছে শুধু রাহুল ও সাঈদ আনোয়ারের।

জিততে মরিয়া হয়েই কি নাহিদ রানা-হাসান মাহমুদদের চোটের মুখে ঠেলে দেওয়া হচ্ছে

নিউজিল্যান্ডে নিজের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করলেন রাহুল। এমন কীর্তি গড়া তৃতীয় ভারতীয় তিনি। আগে এই কীর্তি ছিল সুনীল গাভাস্কার ও সুরিন্দর অমরনাথের। ১৯৭৬ সালে অকল্যান্ডের এডেন পার্কে অভিষেক টেস্টে গাভাস্কার করেছিলেন ১১৬, অমরনাথ ১২৪ রান।

আউট হয়ে ফেরার সময় দর্শক অভিবাদনের জবাবে রাহুল

ওপেনার হিসেবে ভারতের হয়ে রাহুলের সেঞ্চুরি এখন ১২টি, মুরালি বিজয়ের সমান। সবার ওপরে গাভাস্কার (৩৩), এরপর বীরেন্দর শেবাগ (২২)। গম্ভীর ও রোহিত শর্মার সেঞ্চুরি ৯টি করে। ২০২১ সাল থেকে ওপেনার হিসেবে রাহুলের সাতটি সেঞ্চুরি। এ সময় সমান সেঞ্চুরি করেছেন বেন ডাকেট, জয়সওয়াল ও দিমুথ করুণারত্নে। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও (২০২৫-২৭) রাহুলের চার সেঞ্চুরি, সমান টম ল্যাথাম ও ট্রাভিস হেডের।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৬৮ রানের জবাবে তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬। সফরকারীরা এগিয়ে ১১৮ রানে।

মোহাম্মদ আব্বাস: ১২৫ কিমি গতির পেসার, উইকেট শিকারে সবার ওপরে

Read full story at source