ম্যাচবক্সের নকশা থেকে পুরোনো মুদ্রা, এক প্রদর্শনীতে নানা আয়োজন
· Prothom Alo
দেশলাইয়ের ছোট্ট বাক্সের লেবেলে কত রকম নকশা আর ছবি! কোথাও ফুল, ফল ও পাখি, কোথাও নকশিকাঁথা ও জামদানি। আবার কোনো লেবেলে দেখা যায় রাষ্ট্রপতি ও রানির প্রতিকৃতি। সময়ের সঙ্গে বদলেছে এসব নকশা, তবে সংগ্রাহকদের কাছে পুরোনো দেশলাইয়ের বাক্স এখনো আগ্রহের বিষয়। দেশলাইয়ের বাক্সের এমন বিচিত্র নকশা ও চিত্রকর্মের পাশাপাশি প্রদর্শনীতে স্থান পেয়েছে পুরোনো মুদ্রা, কাগুজে নোট, টাইপরাইটার, ক্যামেরা, খেলনা, ইরেজারসহ নানা দুর্লভ সংগ্রহ। বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব (বিএমসিসি) ও মনসিজ আর্ট একাডেমির যৌথ আয়োজনে শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় অনুষ্ঠিত হয়ে গেল ‘দিয়াশলাইয়ে বাংলাদেশ’ শীর্ষক এক প্রদর্শনী।
Visit lebandit.lat for more information.
দেয়ালে সাজানো বিভিন্ন সময়ের দেশলাইয়ের বাক্সের লেবেলের নকশা ও চিত্রকর্মপ্রদর্শনীতে শিশুদের আঁকা ছবি দেখছেন দুই দর্শনার্থীপ্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন সময়ের দেশি-বিদেশি দেশলাইয়ের বাক্সের লেবেল ও নকশাদেশলাইয়ের বাক্সের লেবেলে স্থান পেয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও রানির প্রতিকৃতিনানা রং ও নকশার ইরেজার সাজিয়ে রাখা হয়েছে প্রদর্শনীতেপ্রদর্শনীতে সাজিয়ে রাখা পুরোনো কাগুজে নোট দেখছেন সংগ্রাহকেরাসংগ্রহে রয়েছে বিভিন্ন সময়ের ব্যবহৃত পুরোনো টাইপরাইটারবিভিন্ন সময়ের দেশি-বিদেশি পুরোনো মুদ্রার সংগ্রহসংগ্রহে থাকা বিভিন্ন ধরনের খেলনা দর্শনার্থীদের দেখাচ্ছেন একজন সংগ্রাহকপ্রদর্শনীতে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন সময়ের পুরোনো ক্যামেরা