অপেক্ষা

· Prothom Alo

আমি সন্ধ্যার অপেক্ষায় থাকি।

Visit betsport24.es for more information.

আমি সান্ধ্য সময়ের অপেক্ষায় থাকি।

প্যাঁচা ও বাদুড়ের মতো ঝুলে থাকি দিন দীনবেলা।
সব স্নায়ু, সব স্নান, প্রহরের পোকা ও মাকড়,
প্রস্তুতির সব পালা সাঙ্গ করে
রং মাখে কত্থকের পদসঞ্চালন মনে রেখে।
মঞ্চ তাই কেঁপে ওঠে ক্ষুধার উন্মত্ত পরাগ্রহে।

গাছের ওপরে বসে স্থৈর্যের দেবতা হয়ে
কামড় বসাই আমি সুপক্ব ফলের পৃষ্ঠদেশে।
ধীরে ধীরে তার নগ্ন বক্ষের কোমল মাংসে স্বাদ খুঁজি
দিন-বঞ্চনার স্মৃতি মনে রেখে।
একটি-দুটি ফল পৃথিবীর কমে আসে ফলে,
আমার জঠর তাকে গ্রাস করে এই সত্যভাষে।

নানা নামে নিশাচর
আমাদের চিরপৃথিবীর নানান উদ্যানে থাকা
ফল-ফসল সংহারের উদগ্র উন্মত্ত নৃত্যে
নটরাজ হয়ে ওঠে গভীর গভীরতর রাতে।

দেখি, দিনের বেলায় আমার স্বদেশ নেই,
বৃক্ষদল ভিন্ন মহাদেশে,
আমার নিজস্ব সেই ভাষামুখ বদলে গেছে,
ভাষাপৃষ্ঠে দুরন্ত শজারু-কাঁটা অভিনিবেশের সব নিয়ে আস্ত বসে আছে।

Read full story at source