১৯ বছর ধরে কী কৌশলে গদি আঁকড়ে আছেন নেতানিয়াহু
· Prothom Alo

ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশে ফৌজদারি মামলা হয়েছে, বিচার চলছে। দেশের বাইরেও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাঁকে ক্ষমতা থেকে সরাতে এবার দেশটির বিরোধী জোট একজোট হয়েছে। বিরোধী জোট সফল হলে যুদ্ধবাজ এই নেতার রাজনৈতিক জীবনের ইতি ঘটতে পারে।
মাথায় ঝুলছে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। দেশেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের একাধিক ফৌজদারি মামলার বিচারকাজ চলছে। অভিযোগ আছে, এসব মামলা থেকে দেশের জনগণের মনোযোগ ঘুরিয়ে দিতে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ শুরু করেন।
Visit extonnews.click for more information.
এরপরও তিনি দীর্ঘদিন ইসরায়েলের ক্ষমতা আঁকড়ে আছেন। তিনি ইসরায়েলের সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিন দফায় প্রায় ১৯ বছর ধরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন।
যুদ্ধবাজ এই নেতাকে ক্ষমতা থেকে সরাতে এবার ইসরায়েলের বিরোধী দলগুলো একজোট হয়েছে। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন।
যদি তারা সরকার গঠন করতে সফল হয়, সে ক্ষেত্রে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে এবং নিজের কুকর্মের জন্য তিনি শাস্তির মুখোমুখি হতে পারেন। এবার নেতানিয়াহুর অভিযোগের ঝুড়ি খুলে দেখে নেওয়া যাক।
দুর্নীতির অভিযোগে ফৌজদারি মামলা
ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশে ফৌজদারি মামলা হয়েছে এবং সেসব মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে।
নিজের এবং স্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ অপব্যবহার করেছেন নেতানিয়াহু। তিনি ও তাঁর জোট সরকার ইসরায়েলের বিচারব্যবস্থাকে দুর্বল করার এক নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করেছিলেন বলে জানায় গবেষণা সংস্থা ইসরায়েল পলিসি ফোরাম।
বিবিসির একটি প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর বিরুদ্ধে মূলত তিনটি বড় দুর্নীতির মামলা রয়েছে। ইসরায়েলের আইনি পরিভাষায় এগুলো ‘কেস ১০০০’, ‘কেস ২০০০’ এবং ‘কেস ৪০০০’ নামে পরিচিত।
২০১৬ সালে শুরু হওয়া দীর্ঘ তদন্তের পর ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর বিচার শুরু হয়। এই মামলাগুলোয় তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
কেস ১০০০ (অবৈধ উপহার গ্রহণ)
কেস ২০০০ (গণমাধ্যম নিয়ন্ত্রণ ও গোপন চুক্তি)
কেস ৪০০০ (ঘুষ গ্রহণ ও জালিয়াতি)
কেস ১০০০–এর অভিযোগে বলা হয়েছে, নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু দীর্ঘদিন ধরে হলিউড চলচ্চিত্র প্রযোজক ইসরায়েলি ধনকুবের আর্নন মিলচান এবং অস্ট্রেলীয় ধনকুবের জেমস প্যাকারের কাছ থেকে প্রায় ৭ লাখ শেকেল (২ কোটি টাকার বেশি) মূল্যের দামি সিগার (তামাকপাতায় মোড়ানো একধরনের ধূমপানের বস্তু) এবং গোলাপি শ্যাম্পেন উপহার হিসেবে নিয়েছেন।
ইসরায়েলের তৎকালীন অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিট তাঁর অভিযোগে বলেছিলেন, এই উপহারগুলো কোনো সাধারণ সৌজন্য ছিল না, বরং এটি একটি ‘যোগাযোগের চ্যানেলে’ পরিণত হয়েছিল।
এসবের বিনিময়ে নেতানিয়াহু ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে তাঁর রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ওই ব্যবসায়ীদের বিভিন্ন ব্যক্তিগত ও ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
‘কেস ২০০০’ মামলাটি ইসরায়েলের জনপ্রিয় পত্রিকা ইয়েদিওথ আহারোনথের প্রকাশক আর্নন মোজেসের সঙ্গে নেতানিয়াহুর একটি গোপন চুক্তির বিষয়ে। অভিযোগ অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে নেতানিয়াহু আইন করে ইয়েদিওথ আহারোনথের প্রধান প্রতিদ্বন্দ্বী পত্রিকা ইসরায়েল হায়োমের প্রচার কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর বিনিময়ে মোজেসের পত্রিকায় নেতানিয়াহুর পক্ষে ইতিবাচক সংবাদ প্রচার করার কথা ছিল।
.ইয়ার গোলান, রাজনীতিক ও ইসরায়েলি বাহিনীর সাবেক উপপ্রধানশুধু অপরাধীরাই ক্ষমা চায়।উল্লেখ্য, ইসরায়েল হায়োম পত্রিকাটি বিনা মূল্যে বিতরণ করা হতো। এই পত্রিকার মালিক মার্কিন ধনকুবের শেলডন অ্যাডেলসনও নেতানিয়াহুর বন্ধু ছিলেন।
‘কেস ৪০০০’ মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগটি তোলা হয়। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পাশাপাশি যোগাযোগমন্ত্রীর দায়িত্বে থাকার সময়ে নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি বেজেকের মালিক শৌল ইলোভিচকে প্রায় ৫০ কোটি ডলারের বিশাল ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিনিময়ে ইলোভিচের মালিকানাধীন নিউজ ওয়েবসাইট ওয়ালাতে নেতানিয়াহু এবং তাঁর পরিবারের ইতিবাচক খবর প্রকাশের জন্য ওয়েবসাইটের কর্মীদের ওপর চাপ প্রয়োগ করা হতো।
.pa-netanyahu-02 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-netanyahu-02 iframe{height:580px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-netanyahu-02 iframe{height:580px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-netanyahu-02 iframe{height:530px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-netanyahu-02 iframe{height:490px!important}}@media (min-width:768px){.pa-netanyahu-02 iframe{height:470px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();আইন বদলানোর চেষ্টা
নিজের এবং স্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ অপব্যবহার করেছেন নেতানিয়াহু। তিনি ও তাঁর জোট সরকার ইসরায়েলের বিচারব্যবস্থাকে দুর্বল করার এক নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করেছিলেন বলে জানায় গবেষণা সংস্থা ইসরায়েল পলিসি ফোরাম।
টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিট নেতানিয়াহুকে একটি ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বা স্বার্থের সংঘাত চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলেন, যাতে তিনি তাঁর বিচার চলাকালে আইন ও বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করতে না পারেন।
সে সময় নেতানিয়াহু এমন একটি আইন পাসের চেষ্টা চালিয়েছিলেন, যেন সুপ্রিম কোর্ট বা অ্যাটর্নি জেনারেল চাইলেই প্রধানমন্ত্রীকে তাঁর পদে থাকার অযোগ্য ঘোষণা করতে না পারেন। বিচার বিভাগ সংস্কারে নেতানিয়াহু সরকারের ওই উদ্যোগের প্রতিবাদে ইসরায়েলজুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। বড় বড় আন্তর্জাতিক গণমাধ্যমে ওই বিক্ষোভের খবর প্রকাশ পেয়েছিল।
নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ। তেল আবিব, ২৪ জুলাই ২০২৩শত্রুতাই যখন ঢাল
বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েল তখন উত্তাল। রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে বড় ধরনের বিক্ষোভ চলছিল। ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া এই আন্দোলন টানা কয়েক মাস ধরে চলে। বিচার বিভাগ সংস্কারের যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, তার মধ্যে ছিল—
সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানো
বিচারক নিয়োগের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ বাড়ানো
পার্লামেন্টকে সুপ্রিম কোর্টের কিছু রায় বাতিল করার ক্ষমতা দেওয়া
২০২৩ সালের মার্চে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সংস্কার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় নেতানিয়াহু তাঁকে বরখাস্ত করার ঘোষণা দেন। এর প্রতিবাদে সারা দেশে আরও তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে বছরের সেপ্টেম্বরেও বিক্ষোভ অব্যাহত ছিল।
.pa-netanyahu-03 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-netanyahu-03 iframe{height:600px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-netanyahu-03 iframe{height:580px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-netanyahu-03 iframe{height:540px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-netanyahu-03 iframe{height:580px!important}}@media (min-width:768px){.pa-netanyahu-03 iframe{height:550px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();গাজায় জেনোসাইড
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে সাধারণ মানুষের মধ্যে তখন ক্ষোভ বাড়ছিল। তার মধ্যেই আসে ৭ অক্টোবর। ২০২৩ সালের এই দিনে গাজা থেকে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরায়েলে আক্রমণ করে বসে। হামাস যোদ্ধারা কয়েক ঘণ্টায় প্রায় ১ হাজার ২০০ মানুষকে হত্যা করে, জিম্মি করে নিয়ে যায় আড়াই শর বেশি মানুষকে, যাঁদের মধ্যে ইসরায়েলি ছাড়াও অন্যান্য দেশের নাগরিকেরা ছিলেন।
প্রাথমিকভাবে এ কৌশল রাজনৈতিকভাবে নেতানিয়াহুর জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হয়েছিল। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি জনগণের মধ্যে এই ধারণা প্রতিষ্ঠিত হয়—দেশের অস্তিত্ব যখন সত্যিই হুমকির মুখে, তখন প্রধানমন্ত্রীর দুর্নীতির বিচার নিয়ে মাথা ঘামানো উচিত নয়।
নিজ দেশের নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থতার দায় ঢাকতে সেদিনই গাজায় তীব্র হামলা শুরু করেন নেতানিয়াহু। গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চালান তিনি। গাজা যুদ্ধে প্রায় ৭৫ হাজার মানুষ নিহত হয়েছেন। দেড় লাখের বেশি মানুষ আহত হয়েছেন।
২০২৫ সালের ডিসেম্বরে গাজায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড’ ঘোষণা করে জাতিসংঘ।
গাজা সিটির পশ্চিমে একটি শরণার্থীশিবির-সংলগ্ন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক ফিলিস্তিনি শিশুইসরায়েলভিত্তিক শীর্ষস্থানীয় দুটি মানবাধিকার সংস্থা—বতসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটসও নেতানিয়াহুর বাহিনীকে থামাতে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের আহ্বান জানায়। সংস্থা দুটি বলে, এটা ইসরায়েলের পশ্চিমা মিত্রদের নৈতিক ও আইনি দায়িত্ব।
গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্ত করতে নেতানিয়াহু যথাযথ ব্যবস্থা নেননি বলেও মনে করেন অনেক ইসরায়েলি। তাঁদের অভিযোগ, নেতানিয়াহু চাইলে আরও আগেই জিম্মিদের মুক্ত করা যেত। সে ক্ষেত্রে বহু জিম্মিকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনা যেত। গাজা যুদ্ধেরও অবসান হতো। কিন্তু নেতানিয়াহু তা করেননি।
নেতানিয়াহু নিজের বিচারপ্রক্রিয়া পিছিয়ে দিতে এবং দেশে বিক্ষোভ নিয়ন্ত্রণে এ যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর কাছে গাজা যুদ্ধ কেবল জাতীয় নিরাপত্তার বিষয় ছিল না; বরং এটি তাঁর বিচার এড়ানো ও নিজের রাজনৈতিক জীবন রক্ষার প্রধান হাতিয়ার হয়ে ওঠে।
আল–জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের অজুহাত দেখিয়ে নেতানিয়াহু বারবার আদালতে তাঁর হাজিরা স্থগিত করেছেন। সে সময় তাঁর আইনজীবীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আদালতে সাক্ষ্য দিতে পারবেন না।
শুধু তা–ই নয়, বরং নেতানিয়াহু দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি পেতে অত্যন্ত চতুরতার সঙ্গে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
.pa-netanyahu-04 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-netanyahu-04 iframe{height:710px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-netanyahu-04 iframe{height:760px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-netanyahu-04 iframe{height:920px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-netanyahu-04 iframe{height:1040px!important}}@media (min-width:768px){.pa-netanyahu-04 iframe{height:580px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();ক্ষমার জন্য আনুষ্ঠানিক ওই অনুরোধের পক্ষে তাঁর যুক্তি ছিল, তাঁর বিরুদ্ধে চলমান বিচার জাতিকে বিভক্ত করছে এবং যুদ্ধের এই সংকটময় মুহূর্তে তাঁর পুরো মনোযোগ কেবল সামরিক ও কূটনৈতিক পদক্ষেপে থাকা প্রয়োজন।
২০২৫ সালে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছিলেন, তিনি বিচারপ্রক্রিয়া শেষ পর্যন্ত চালিয়ে যেতে পছন্দ করতেন। কিন্তু জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে তাঁকে ভিন্ন সিদ্ধান্ত নিতে হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেন সেখানকার ফিলিস্তিনপন্থীরা। ২৪ সেপ্টেম্বর ২০২৬নেতানিয়াহু বলেন, সপ্তাহে তিন দিন তাঁকে আদালতে সাক্ষ্য দিতে হচ্ছে। তিনি একে ‘অসম্ভব’ বলে অভিহিত করেন।
আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন—এ নিয়ে ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহুনেতানিয়াহু আরও দাবি করেন, ক্ষমা পেলে ‘জাতীয় ঐক্য’ প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েল বিভিন্ন হুমকি মোকাবিলা করতে এবং নতুন সুযোগ কাজে লাগাতে পারবে।
আর নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষরা অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী নিজের স্বার্থের সঙ্গে রাষ্ট্রের স্বার্থকে এক করে দেখানোর চেষ্টা করছেন। তাঁরা বলেন, ক্ষমা চাওয়ার আগে নেতানিয়াহুর নিজের অপরাধ স্বীকার করা উচিত।
রাজনীতিক ও ইসরায়েলি বাহিনীর সাবেক উপপ্রধান ইয়ার গোলান সে সময় বলেছিলেন, ‘শুধু অপরাধীরাই ক্ষমা চায়।’
সে সময় অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছিল। ইসরায়েলি জনগণের একটি বড় অংশ ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার জন্য সরাসরি নেতানিয়াহু সরকারকেই দায়ী করছিলেন।
নির্বাচন এবং ইরান যুদ্ধ
বিশ্বজুড়ে নেতানিয়াহু যুদ্ধবাজ নেতা হিসেবে পরিচিত। গাজা যুদ্ধ যখন তাঁর জনপ্রিয়তা বাড়াতে পারছিল না, তখন তিনি নতুন ফন্দি আঁটেন। সামনে নির্বাচন। ভোটে জিতে আরও এক মেয়াদে ক্ষমতা চাই তাঁর।
নেতানিয়াহু দেশের মানুষের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ গাজা থেকে সরিয়ে দীর্ঘদিনের প্রতিপক্ষ ইরানের দিকে ঘোরানোর কৌশল গ্রহণ করেন।
ইসরায়েলের তেল আবিবে গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে ও সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষদ্য টাইমস অব ইসরায়েলের ২০২৫ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছরের বেশি সময় ধরে নেতানিয়াহু বিশ্বমঞ্চে ইরানকে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় অস্তিত্বের সংকট বা হুমকি হিসেবে প্রচার করে আসছেন। জাতিসংঘে গিয়েও তিনি ইরানের পারমাণবিক অস্ত্রের ‘ঝুঁকির’ কথা তুলে ধরেছেন।
নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়েও কি ইরানে আবার হামলার সিদ্ধান্ত নিতে পারবেন১৯৯২ সালে বেনিয়ামিন নেতানিয়াহু (তখন তিনি নেসেটের সদস্য) সতর্ক করে বলেছিলেন, ইরান ৩ থেকে ৫ বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে।
২০০৯ সালে তিনি নিজের লেখা একটি বইয়ে দাবি করেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে মাত্র ১ থেকে ২ বছর দূরে রয়েছে।
২০১২ সালে জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু একটি বোমার ছবি দেখিয়ে সতর্ক করেছিলেন, ইরান বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছে যাচ্ছে।
২০১৫ সালের মধ্যে নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, ইরানের হাতে শিগগিরই একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির মতো পর্যাপ্ত পারমাণবিক উপাদান চলে আসতে পারে।
২০২৫ ও ২০২৬ সালেও তিনি একই ধরনের উদ্বেগের কথা বলেছেন।
দেশের অভ্যন্তরীণ সমস্যা, দুর্নীতির বিচার এবং গাজা যুদ্ধের ব্যর্থতা থেকে মানুষের মনোযোগ সরিয়ে নিতে তিনি এবার তাঁর অব্যর্থ ইরান অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেন। তিনি সফলভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ইরানের বিরুদ্ধে একটি সরাসরি ও উন্মুক্ত যুদ্ধে টেনে আনতে সক্ষম হন।
প্রাথমিকভাবে এ কৌশল রাজনৈতিকভাবে নেতানিয়াহুর জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হয়েছিল। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি জনগণের মধ্যে এ ধারণা প্রতিষ্ঠিত হয়—দেশের অস্তিত্ব যখন সত্যিই হুমকির মুখে, তখন প্রধানমন্ত্রীর দুর্নীতির বিচার নিয়ে মাথা ঘামানো উচিত নয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৯ ডিসেম্বর ২০২৫আল–জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জনমত জরিপেও এর স্পষ্ট প্রভাব দেখা যায়। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর যুদ্ধকালীন নেতা হিসেবে নেতানিয়াহুর প্রতি মানুষের আস্থা আগের চেয়ে বৃদ্ধি পেয়ে ৬২ শতাংশে পৌঁছে গিয়েছিল।
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নেতানিয়াহুর ইসরায়েল এবং ট্রাম্পের যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর সামরিক অভিযান শুরু করে।
কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শেষ হবে—এমন দাবি করে শুরু করা এই যুদ্ধ এখন আট মাস গড়িয়ে নয় মাসে পড়েছে।
ইরান যুদ্ধের জেরে পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়েছে।
নিজেকে বাঁচাতে নেতানিয়াহুর এই যুদ্ধবাজ হয়ে ওঠা তাঁর দেশের জন্যও কতটা ক্ষতিকর হয়ে উঠেছে, তা ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের সম্পাদকীয়তে উঠে এসেছে।
২০২৫ সালের ১৩ থেকে ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়। ওই যুদ্ধ চলাকালে হারেৎজের সম্পাদকীয়তে হারমান মেলভিলের কালজয়ী উপন্যাস ‘মবি ডিক’–এর ক্যাপ্টেন আহাবের কথা উল্লেখ করা হয়।
উপন্যাসে আহাব ‘পেকোড’ নামে একটি তিমি শিকারি জাহাজের অধিনায়ক, যিনি তাঁর একটি পা কামড়ে কেটে নেওয়া সাদা তিমি ‘মবি ডিক’-এর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন।
তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি হামলার দৃশ্যআহাবের এই অন্ধ জেদ তাঁর জাহাজ ও নাবিকদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। ইরান হলো নেতানিয়াহুর সেই ‘মবি ডিক’। ইরানকে পরাস্ত করার এই অন্ধ জেদ শেষ পর্যন্ত নেতানিয়াহু এবং ইসরায়েল উভয়কেই এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।
আর ক্ষমতা হারালে রাজনৈতিকভাবে নেতানিয়াহুর অবস্থান দুর্বল হয়ে পড়বে। দুর্নীতির মামলাগুলোয় বিচার চলবে স্বাভাবিক নিয়মে। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁকে শাস্তিও পেতে হতে পারে।
(তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি, আল–জাজিরা, টাইমস অব ইসরায়েল)
আরও ছোট হতে পারে গাজা