কোরআনে ‘বাইবেল’ সম্পর্কে কী আছে
· Prothom Alo

পবিত্র কোরআনে সরাসরি ‘বাইবেল’ শব্দটির উল্লেখ নেই; কারণ ‘বাইবেল’ শব্দটি গ্রিক শব্দ ‘বিবলিয়া’ থেকে এসেছে, যার অর্থ ‘গ্রন্থসমূহ’ বা বইয়ের সংকলন।
Visit raccoongame.org for more information.
তবে বাইবেলের দুটি প্রধান অংশ—‘ওল্ড টেস্টামেন্ট’ (পুরাতন নিয়ম) এবং ‘নিউ টেস্টামেন্ট’ (নতুন নিয়ম)-এর মূল ভিত্তি যে আসমানি কিতাবগুলো, পবিত্র কোরআনে সম্মান ও গুরুত্বের সঙ্গে সেগুলোর কথা বারবার আলোচনা করা হয়েছে।
ইসলামি পরিভাষায় এই কিতাবগুলোকে তাওরাত, জাবুর ও ইনজিল নামে অভিহিত করা হয়েছে।
একজন মুসলমানের ইমান পূর্ণাঙ্গ হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো—কোরআনের পাশাপাশি পূর্ববর্তী সব আসমানি কিতাবের মূল রূপের প্রতি বিশ্বাস স্থাপন করা।
মূল আসমানি কিতাবের প্রতি বিশ্বাসের নির্দেশ
একজন মুসলমানের ইমান পূর্ণাঙ্গ হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো—কোরআনের পাশাপাশি পূর্ববর্তী সব আসমানি কিতাবের মূল রূপের প্রতি বিশ্বাস স্থাপন করা। পবিত্র কোরআনে আল্লাহ তাওরাত ও ইনজিলকে মানুষের জন্য ‘হেদায়াত ও নূর’ (পথনির্দেশ ও আলো) হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
আল্লাহ–তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করেছি, যাতে ছিল হেদায়াত ও আলো...।’ (সুরা মায়িদা, আয়াত: ৪৪)
ইনজিল সম্পর্কে বলা হয়েছে, ‘আর আমি তাদের পেছনে মারইয়াম-তনয় ইসাকে প্রেরণ করেছি, তাঁর পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারীরূপে এবং আমি তাঁকে দিয়েছি ইনজিল, যাতে রয়েছে হেদায়াত ও আলো...।’ (সুরা মায়িদা, আয়াত: ৪৬)
এমনকি প্রারম্ভিক যুগের মুমিনদের প্রশংসা করে বলা হয়েছে, ‘এবং যারা বিশ্বাস স্থাপন করে তাতে, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছিল...।’ (সুরা বাকারা, আয়াত: ৪)
এক তাওরাতের পণ্ডিত যেভাবে ইসলাম গ্রহণ করেনপূর্ববর্তী কিতাবগুলোতে বিকৃতি
মূল তাওরাত ও ইনজিল আল্লাহর পক্ষ থেকে নাজিল হলেও, পরবর্তীকালে একশ্রেণির ধর্মযাজক ও পণ্ডিত নিজেদের স্বার্থে এসব গ্রন্থের বাণী পরিবর্তন, সংযোজন ও বিয়োজন করেছিলেন—পবিত্র কোরআনে এ বিষয়ে সুস্পষ্ট অভিযোগ আনা হয়েছে
ইসলামি পরিভাষায় এই বিকৃতিকে ‘তাহরিফ’ বলা হয়।
আল্লাহ–তাআলা সতর্ক করে বলেছেন, ‘অতএব দুর্ভোগ তাদের জন্য, যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য পাওয়ার জন্য বলে, এটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ...।’ (সুরা বাকারা, আয়াত: ৭৯)
অন্য আয়াতে বলা হয়েছে, ‘তারা আল্লাহর কালামকে তার স্বস্থান থেকে পরিবর্তন করে দেয়...।’ (সুরা মায়িদা, আয়াত: ১৩)
সুরা মায়িদা, আয়াত: ৪৮আর আমি আপনার প্রতি সত্যসহ এই কিতাব (কোরআন) নাজিল করেছি, যা এর পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী এবং সেগুলোর ওপর তত্ত্বাবধায়ক বা সংরক্ষক।তাফসিরে এসেছে, ‘আহলে কিতাবদের (ইহুদি ও খ্রিষ্টান) একটি দল তাদের কিতাবের মূল অর্থ বিকৃত করেছিল এবং এমন কিছু বিষয় তাতে যুক্ত করেছিল যা আল্লাহ নাজিল করেননি, ফলে মানুষের জন্য প্রকৃত ওহি ও মানবীয় রচনার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।’ ( ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, ১/৩১২, দারু তাইয়িবাহ, রিয়াদ, ১৯৯৯)
পূর্ববর্তী কিতাবে শেষ নবীর সুসংবাদ
পবিত্র কোরআনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দাবি হলো—বিকৃতির পরও তাওরাত ও ইনজিলে শেষ নবী মুহাম্মদের আগমনের ভবিষ্যদ্বাণী ও পরিচয় সংরক্ষিত ছিল।
আল্লাহ বলেন, ‘যারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীর, যাঁর উল্লেখ তারা তাদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলে লিখিত পায়...।’ (সুরা আরাফ, আয়াত: ১৫৭)
এ ছাড়া সুরা সাফের ৬ নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইসা (আ.) বনি ইসরাইলকে তাঁর পর ‘আহমাদ’ নামক একজন রাসুলের আগমনের সুসংবাদ দিয়েছিলেন।
খ্রিষ্টধর্মের পবিত্র সংবিধান বাইবেলপূর্ববর্তী কিতাবের সুরক্ষায় কোরআন
সর্বশেষ আসমানি কিতাব হিসেবে পবিত্র কোরআনকে পূর্ববর্তী কিতাবগুলোর সত্যতা যাচাইকারী বা ‘মুহাইমিন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
আল্লাহ বলেন, ‘আর আমি আপনার প্রতি সত্যসহ এই কিতাব (কোরআন) নাজিল করেছি, যা এর পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী এবং সেগুলোর ওপর তত্ত্বাবধায়ক বা সংরক্ষক (মুহাইমিন)...।’ (সুরা মায়িদা, আয়াত: ৪৮)
‘মুহাইমিন’ হওয়ার অর্থ হলো—বর্তমান প্রচলিত বাইবেল বা পূর্ববর্তী গ্রন্থগুলোর যে অংশ কোরআনের সঙ্গে মিলে যায়, তা নিঃসন্দেহে আল্লাহর ওহির অবিকৃত অংশ হিসেবে সত্য বলে গণ্য হবে; আর যে অংশ কোরআনের মূলনীতি বা তাওহিদের সঙ্গে সাংঘর্ষিক (যেমন—নবীদের চরিত্রে কলঙ্ক আরোপ বা স্রষ্টার একত্ববাদের পরিপন্থী বিষয়), তা মানুষের সংযোজন হিসেবে প্রত্যাখ্যাত হবে।
কালক্রমে মানবীয় হস্তক্ষেপ ও বিকৃতির কারণে পূর্বের কিতাবগুলোর বিশুদ্ধতা হারিয়ে যাওয়ায় আল্লাহ–তাআলা চূড়ান্ত ও অপরিবর্তনীয় পথনির্দেশিকা হিসেবে পবিত্র কোরআন নাজিল করেছেন।
বাইবেল পাঠের বিধা
বর্তমান প্রচলিত বাইবেল পাঠ বা এর বর্ণনা (ইসরাইলিয়াত) গ্রহণের ব্যাপারে রাসুল (সা.) উম্মতকে একটি ভারসাম্যপূর্ণ ও বুদ্ধিবৃত্তিক মূলনীতি শিখিয়েছেন।
আহলে কিতাবরা যখন তাওরাত পাঠ করে মুসলমানদের শোনাত, তখন মহানবী (সা.) বললেন, ‘তোমরা আহলে কিতাবদের কথাকে সরাসরি সত্যও বলো না, আবার সরাসরি মিথ্যাও বলো না; বরং বলো, আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি নাজিল হয়েছে ও যা তোমাদের প্রতি নাজিল হয়েছে তার প্রতি।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৪৮৫)
সংক্ষেপে, কোরআনের দৃষ্টিতে মূল তাওরাত, জাবুর ও ইনজিল আল্লাহর পবিত্র ওহি ছিল।
কিন্তু কালক্রমে মানবীয় হস্তক্ষেপ ও বিকৃতির কারণে সেগুলোর বিশুদ্ধতা হারিয়ে যাওয়ায় আল্লাহ–তাআলা চূড়ান্ত ও অপরিবর্তনীয় পথনির্দেশিকা হিসেবে পবিত্র কোরআন নাজিল করেছেন, যা পূর্ববর্তী সব কিতাবের শাশ্বত সত্যকে নিজের ভেতরে ধারণ করে আছে।
এহসান সিরাজ : আলেম ও লেখক