৪০ লাখ মানুষের শহরে গণশৌচাগার মাত্র ৬টি, অন্যগুলোর কী অবস্থা
· Prothom Alo

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব টয়লেট দিবস। চলতি বছরে দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ টয়লেট, সমান ভবিষ্যৎ।’
Visit betsport.cv for more information.
ঢাকার পাশের গাজীপুর সিটি করপোরেশন এলাকার জনসংখ্যা প্রায় ৪০ লাখ। এ নগরে গণশৌচাগার বা পাবলিক টয়লেটের সংখ্যা কত?
এ প্রশ্নের উত্তরে একটু হেসে সিটির প্রধান প্রকৌশলী সুদীপ বসাক উত্তর দিলেন, ‘এ সংখ্যা লজ্জাজনক। প্রয়োজনের তুলনায় অনেক অনেক কম।’ কত কম? তিনি একটি তালিকা পাঠালেন, সংখ্যা ছয়টি। তবে এ কর্মকর্তার সরল স্বীকারোক্তি, ‘এ ছয়টির মধ্যেও সব কটি ভালো অবস্থায় নেই।’
গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয়েছে ২০১৩ সালে। এক যুগের বেশি সময় চলে গেছে। এখন এই সিটিতে সাড়ে ছয় লাখের বেশি মানুষের জন্য একটি করে গণশৌচাগার রয়েছে। এ অবস্থা শুধু যে গাজীপুর সিটির, তা–ই নয়। সংখ্যায় কিছু কমবেশি হলেও দেশের প্রতিটি সিটি করপোরেশনেই প্রয়োজনের তুলনায় গণশৌচাগার একেবারে নগণ্য।
কোনো নগরে জনসংখ্যার অনুপাতে কতগুলো গণশৌচাগার থাকা উচিত তার একটি মানদণ্ড আছে। সাধারণত ৫০০ মিটার এলাকায় এক ঘণ্টায় দেড় হাজার পথচারী চলাফেরা করলে সেখানে একটি অন্তত এক ইউনিটের শৌচাগার দরকার হয়।দেড় কোটি মানুষের শহরে গণশৌচাগার মাত্র ৬২টি
এ অবস্থাতেই আজ ১৯ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব টয়লেট দিবস। চলতি বছরে দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ টয়লেট, সমান ভবিষ্যৎ।’
নতুন নতুন সিটি করপোরেশন, টয়লেটের সুবিধা উপেক্ষিত
গাজীপুরের দুই বছর আগে সিটি করপোরেশন হয়েছিল নারায়ণগঞ্জ। সেখানে গণশৌচাগারের সংখ্যা ১৩টি। এ নগরে প্রতি দেড় লাখের বেশি মানুষের জন্য একটি করে গণশৌচাগার আছে।
আদিল মুহাম্মদ খান, আইপিডির নির্বাহী পরিচালকনগরে শৌচাগারের সুবিধা পাওয়া নাগরিকের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু এটাকে আমরা বিলাসিতা মনে করি। নগরে এখন সিন্ধুর মধ্যে বিন্দুর মতো যেসব গণশৌচাগার আছে, সেগুলোতে আবার অর্থ দিয়ে ব্যবহার করতে হয়। এটা অন্যায্য। গণশৌচাগার কখনো সিটির আয়ের উৎস হতে পারে না।সিটি করপোরেশনের নগর–পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম বলেন, ‘মানুষের তুলনায় খুবই কম টয়লেট এখানে, সন্দেহ নেই। টয়লেট নির্মাণে জায়গার সমস্যাসহ নানা সমস্যা আছে।’
তবে নগরে আরও গণশৌচাগার নির্মাণের পরিকল্পনা আছে বলে জানান মঈনুল ইসলাম। কতটা শৌচাগার হবে, কবে হবে তা নিয়ে বাজেটে কোনো বরাদ্দ আছে কি না—এমন প্রশ্নের জবাবে অবশ্য তাঁর বক্তব্য, ‘না, বাজেটে এভাবে উল্লেখ নেই। কতটা করা হবে, এরও কোনো সঠিক অ্যাসেসমেন্ট নেই।’
সর্বশেষ সিটি করপোরেশন করা হয়েছে বগুড়াকে, এ বছরই। এর আগে ২০১৮ সালে সিটি করপোরেশন করা হয়েছিল ময়মনসিংহকে। এ শহরে ১২ লাখ মানুষের বাস। সিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক অনুমান করে বলেন, ‘১৫টির মতো গণশৌচাগার হতে পারে। এটা খুব কম। কিন্তু আমরা এটা করার জায়গা পাই না। এখন প্রকল্পের মাধ্যমে শৌচাগারের সংখ্যা বাড়ানোর চেষ্টা হচ্ছে।’
নগরে শৌচাগারের বেহালের মধ্যেই গত সেপ্টেম্বর মাসে তৈরি হয়েছে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা’। সেখানে ছয় শ্রেণির টয়লেটের কথা বলা হয়েছে। জনবহুল স্থানে ২৪ ঘণ্টা সেবা, নারী-পুরুষের পৃথক ব্যবস্থা, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা, নিরাপদ পানি ও পরিচ্ছন্নতার মতো বিষয়ও এতে গুরুত্ব পেয়েছে।পথেঘাটে শৌচকর্মের দায় কার: নাগরিক না নগরপিতার?
পুরোনো সিটিগুলোর হাল ভালো নয়
কোনো নগরে জনসংখ্যার অনুপাতে কতগুলো গণশৌচাগার থাকা উচিত তার একটি মানদণ্ড আছে। সাধারণত ৫০০ মিটার এলাকায় এক ঘণ্টায় দেড় হাজার পথচারী চলাফেরা করলে সেখানে একটি অন্তত এক ইউনিটের শৌচাগার দরকার হয়।
গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) হিসাব অনুযায়ী, ঢাকায় প্রতিদিন প্রায় দেড় কোটি পথচারীর যাতায়াতের বিপরীতে স্থায়ী পাবলিক টয়লেট রয়েছে ১৩১টি এবং ভ্রাম্যমাণ টয়লেট ১৭টি। আন্তর্জাতিক মানদণ্ড ধরে প্রয়োজনীয় সংখ্যা বলা হয়েছে ১ হাজার ৫০০। অর্থাৎ বর্তমান ব্যবস্থা চাহিদার তুলনায় অনেক পিছিয়ে।
ঢাকায় গণশৌচাগার সমস্যাচট্টগ্রামে প্রায় ৭০ লাখ মানুষের জন্য চালু পাবলিক টয়লেট মাত্র ২৮টি। প্রয়োজন ৩৮০টি। বরিশালে ১০টি টয়লেটের মধ্যে চালু রয়েছে মাত্র ২টি। রাজশাহীতে সাড়ে পাঁচ লাখ মানুষের জন্য টয়লেট ১৪টি, যেখানে প্রয়োজন ৬০টি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইপিডির নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান প্রথম আলোকে বলেন, ‘নগরে শৌচাগারের সুবিধা পাওয়া নাগরিকের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু এটাকে আমরা বিলাসিতা মনে করি। নগরে এখন সিন্ধুর মধ্যে বিন্দুর মতো যেসব গণশৌচাগার আছে, সেগুলোতে আবার অর্থ দিয়ে ব্যবহার করতে হয়। এটা অন্যায্য। গণশৌচাগার কখনো সিটির আয়ের উৎস হতে পারে না।’
আজমান আহমেদ চৌধুরী, কান্ট্রি ডিরেক্টর, ওয়াটারএইড শুধু টয়লেট নির্মাণ নয়; বরং এর নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সাশ্রয়ী ব্যবহার ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। তাই এই নীতিমালাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, পর্যাপ্ত অর্থায়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর জবাবদিহি।নীতিমালায় কী কাজ হবে
নগরে শৌচাগারের বেহালের মধ্যেই গত সেপ্টেম্বর মাসে তৈরি হয়েছে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা’। সেখানে ছয় শ্রেণির টয়লেটের কথা বলা হয়েছে। জনবহুল স্থানে ২৪ ঘণ্টা সেবা, নারী-পুরুষের পৃথক ব্যবস্থা, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা, নিরাপদ পানি ও পরিচ্ছন্নতার মতো বিষয়ও এতে গুরুত্ব পেয়েছে।
আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী এই নীতিমালা প্রণয়নকে স্বাগত জানান। তবে তিনি প্রথম আলোকে বলেন, শুধু টয়লেট নির্মাণ নয়; বরং এর নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সাশ্রয়ী ব্যবহার ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। তাই এই নীতিমালাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, পর্যাপ্ত অর্থায়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর জবাবদিহি।
এই নীতিমালায় সারা দেশে কোথায় কতটি টয়লেট প্রয়োজন, আছে কতটি এবং কতটি সচল—তার হালনাগাদ জাতীয় হিসাব নেই।
আদিল মুহাম্মদ খান বলেন, প্রয়োজন, চাহিদা ও পরিকল্পনাহীনতার একটি ছাপ রয়েছে এ নীতিমালায়। সাধারণ মানুষের জন্য গণশৌচাগারের ব্যবহার কেমন হবে, তা সুনির্দিষ্ট নয়।
নগরের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার সংস্কার প্রস্তাব