ভারত ও পাকিস্তানের দূষিত বায়ুতে ভুগছে বাংলাদেশ
· Prothom Alo
‘হায় হায়, আমি এটাকে কুয়াশা মনে করেছিলাম।’ রাজধানী ঢাকার সকাল গতকাল মঙ্গলবার থেকেই ছিল রোদহীন, ঘোলাটে চারদিক। তাই দেখে মো. আজিজুল ইসলামের মতো অনেকেই মনে করেছিলেন, শীতের কুয়াশা বুঝি পড়তে শুরু করেছে রাজধানীর বুকে। কিন্তু সকালে বিশ্বের ১৩১ নগরীর মধ্যে বায়ুদূষণে ঢাকা ছিল প্রথম। ঢাকার বায়ুর মান ছিল বিপজ্জনক পর্যায়ে। প্রথম আলোয় এ–সংক্রান্ত খবরটি ফেসবুকে শেয়ার করলে এমন মন্তব্য করেছিলেন আজিজুল ইসলাম নামের এক পাঠক। তাঁর মতো এই দূষিত, ঘোলাটে পরিস্থিতিকে কুয়াশা মনে করে যাঁরা তাতে আশ্বস্ত হয়েছিলেন, তাঁরা ভুল করেছিলেন।
Visit biznow.biz for more information.
শীতের সকালে ঢাকা, রাজশাহী বা খুলনার আকাশে ধোঁয়ার মতো কুয়াশা জমে গেলে দূষণের উৎস নিয়ে আলাপ-আলোচনা হয়। ইটভাটা, যানবাহন, নির্মাণকাজ বা বর্জ্য পোড়ানো—দেশের ভেতরের এসব উৎস নিয়ে কথা হয় প্রায়ই। পাশাপাশি আসে সীমান্ত পেরিয়ে আসা দূষিত বায়ুর প্রসঙ্গ। পাকিস্তানের পাঞ্জাবের ধোঁয়া, ভারতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া, ভারতের দিল্লির শ্যামাপূজা বা দীপাবলির বাজির ধোঁয়াও বাংলাদেশের দূষণ বাড়ায় কি না, এ রকম নানা প্রশ্ন রয়েছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
তবে বিশ্বব্যাংকসহ একাধিক প্রতিষ্ঠানের তথ্য, বাংলাদেশের বায়ুদূষণে পাকিস্তান ও ভারত থেকে আসা দূষিত বায়ুর ভূমিকা আছে। তার অবদান কতটুকু, তা নিয়ে মতভেদ আছে। কিন্তু অবদান যে আছে, তা নিয়ে কোনো দ্বিমত নেই। শীতের সময় এর পরিমাণ অনেক বাড়ে, এ দাবি বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের।
ব্যাপারটা এমন নয় যে ভারত ও পাকিস্তান এই দূষিত বায়ুপ্রবাহের ভুক্তভোগী নয়। ভুক্তভোগী তারাও। প্রথম আলোর সঙ্গে নেপাল ও ভারতের পশ্চিমবঙ্গের পরিবেশমন্ত্রী কথা বলেছেন। তাঁদের দুজনের কথায়ও ভয়ানক দূষণ এবং এ কারণে স্বাস্থ্যগত প্রভাব নিয়ে উদ্বেগ ফুটে উঠেছে।
কিন্তু দূষণ নিয়ে এত উদ্বেগ এবং এর ভয়ানক প্রভাব থাকলেও এসব দেশ এখন পর্যন্ত তা নিয়ে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
অধ্যাপক আবদুস সালামঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ও খ্যাতনামা বায়ুদূষণ বিশেষজ্ঞ অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘আন্তসীমান্ত বায়ুপ্রবাহের ক্ষতি দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষকে ভোগাচ্ছে। এর বড় শিকার বাংলাদেশ। কিন্তু এই দূষণ যতটা ভয়াবহ, এ নিয়ে আলোচনা এবং একে কমানোর উদ্যোগ ততটাই কম।’
বায়ুপ্রবাহের অববাহিকা
একটি শহরের বাতাস শুধু সেই শহরের ভেতরে তৈরি দূষণে ভরে ওঠে না। আশপাশের জেলা, দূরের শিল্পাঞ্চল, কৃষিজমি কিংবা অন্য দেশের দূষণও বাতাসের সঙ্গে এসে মিশতে পারে। ভূপ্রকৃতি ও আবহাওয়ার কারণে যে বিস্তীর্ণ অঞ্চলের দূষিত বায়ু একে অন্যকে প্রভাবিত করে, তাকে বলা হয় ‘এয়ারশেড’ বা বায়ুপ্রবাহের অববাহিকা।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার বায়ুদূষণ–বিষয়ক গবেষণায় বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের অংশজুড়ে বিস্তৃত ইন্দো-গাঙ্গেয় সমভূমিকে একটি সংযুক্ত দূষণপ্রবণ অঞ্চল হিসেবে দেখা হয়েছে। বৃহত্তর ইন্দো-গাঙ্গেয় সমভূমি ও হিমালয় পাদদেশের বায়ুপ্রবাহের সঙ্গে ভুটানেরও কিছু অংশ যুক্ত। এই অঞ্চলের দূষণ কয়েক শ কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। তবে এর মানে এই নয় যে প্রতিটি দেশের দূষণ প্রতিটি শহরে সমানভাবে পৌঁছায়।
বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের ২০১৮ থেকে ২০২৩ সালের বায়ুমানের প্রতিবেদনেও বলা হয়েছে, দেশের ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার কারণে শুষ্ক মৌসুমে ইন্দো-গাঙ্গেয় সমভূমির আন্তসীমান্ত দূষণ বাংলাদেশের দূষণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একই প্রতিবেদন থেকে আরও জানা গেছে, দেশে দূষণের উৎসের পূর্ণাঙ্গ হিসাব, যেখানে বিভিন্ন উৎসের ভাগ মডেল করে বের করা হয়, দীর্ঘদিন নিয়মিতভাবে করা হয়নি। এ কারণে দূষণের মাত্রা পরিমাপের তথ্য থাকলেও দূষণ ঠিক কোন উৎস থেকে কতটা এসেছে, সে বিষয়ে তথ্যের ঘাটতি রয়েছে।
সে জন্য পরিবেশ অধিদপ্তরের নথি, বিশ্বব্যাংকের তিনটি প্রতিবেদন, দেশি-বিদেশি গবেষণা এবং ভারত সরকারের পরিবেশ মন্ত্রণালয়সহ বেশ কিছু তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা অঞ্চলের বার্ষিক গড় দূষণের প্রায় ১৫ থেকে ২৫ শতাংশ আসে দেশের বাইরে থেকে। শীতে বাইরের এই দূষণ কয়েক গুণ বেড়ে যায়। দেশের পশ্চিম দিকে, খুলনায় বাইরের এই দূষণের ভাগ ঢাকার প্রায় দ্বিগুণ।
বাতাস কোন পথে যায়
পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ঢাকায় নভেম্বর থেকে মার্চে বাতাস আসে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে। এপ্রিল থেকে সেপ্টেম্বরে এর দিক উল্টে যায়; বাতাস আসে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে, বঙ্গোপসাগর থেকে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই প্রধান বায়ুপ্রবাহের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মোট দূষণের গড়ে ৩০ শতাংশের উৎস হলো সীমান্তের ওপার থেকে আসা বায়ু। তবে বছরের কিছু সময়ে দূষিত বায়ু উল্টো দিকেও বয়ে যায়, অর্থাৎ বাংলাদেশ থেকে অন্য দিকে।
এ কারণে উত্তর-পশ্চিম ও পশ্চিম বাংলাদেশের অঞ্চলগুলো দূষণ-পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের গবেষকদের একটি গবেষণায় ঢাকা, রাজশাহী, পঞ্চগড়, নেত্রকোনা ও ভোলায় কম খরচের সেন্সর ব্যবহার করে ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত দূষণ মাপা হয়েছে। গবেষকেরা বাতাসের পেছনমুখী গতিপথ বিশ্লেষণ করে সম্ভাব্য উৎস শনাক্তের চেষ্টা করেছেন। তাঁদের হিসাবে, ইন্দো-গাঙ্গেয় সমভূমি থেকে আসা বাতাস পাঁচটি জায়গাতেই পিএম২.৫ প্রতি ঘনমিটারে প্রায় ৫০ মাইক্রোগ্রাম বাড়িয়েছে; আর বঙ্গোপসাগর থেকে আসা বাতাস দূষণ কমিয়েছে ২০ থেকে ৪০ মাইক্রোগ্রাম। তবে এটি পূর্ণাঙ্গ জাতীয় উৎস-হিসাব নয়; নির্দিষ্ট কয়েকটি এলাকার ওপর করা গবেষণা।
শীতে বাড়ে বাইরে থেকে আসা দূষণ
.pa-transboundary-air-01 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-transboundary-air-01 iframe{height:980px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-transboundary-air-01 iframe{height:870px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-transboundary-air-01 iframe{height:920px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-transboundary-air-01 iframe{height:950px!important}}@media (min-width:768px){.pa-transboundary-air-01 iframe{height:770px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();শীতকালে বাতাসের গতি কমে যায়, এ কারণে দূষিত বাতাস জমে থাকে মাটির কাছাকাছি। ঢাকার মার্কিন দূতাবাসের বায়ুমান যন্ত্রের ২০১৬ থেকে ২০২১ সালের পর্যবেক্ষণে দেখা গেছে, শীতে পিএম২.৫ কণার গড় ছিল প্রতি ঘনমিটারে ১৬৫ থেকে ১৭৮ মাইক্রোগ্রাম, আর বর্ষায় ৩১ থেকে ৩৫ মাইক্রোগ্রাম।
এই পিএম২.৫ হলো বাতাসে ভেসে থাকা ২.৫ মাইক্রোমিটার বা তার চেয়ে ছোট ব্যাসের অতিক্ষুদ্র বস্তুকণা, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিষাক্ত। এই কণাগুলো এত সূক্ষ্ম যে মানুষের চুলের চেয়েও প্রায় ৩০ গুণ ছোট। ফলে শ্বাস নেওয়ার সময় এগুলো আমাদের নাক ও গলার প্রাকৃতিক ফিল্টার ভেদ করে সরাসরি ফুসফুসে এবং সেখান থেকে রক্তপ্রবাহে মিশে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) বিজ্ঞানীদের নেতৃত্বে এক গবেষণায় দূতাবাসের এ তথ্যের সঙ্গে একটি বায়ুমান মডেল মিলিয়ে দেখা হয়েছে, ঢাকার দূষণের কতটা দেশের বাইরের। ফেব্রুয়ারিতে ঢাকার বাতাসে গড়ে ১৭২ মাইক্রোগ্রামের মধ্যে ৮৩ মাইক্রোগ্রাম এসেছে বাইরে থেকে, প্রায় অর্ধেক। জুলাইয়ে অবশ্য বাইরের অংশ কম ছিল, ১৩ মাইক্রোগ্রাম।
.pa-transboundary-air-02 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-transboundary-air-02 iframe{height:610px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-transboundary-air-02 iframe{height:620px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-transboundary-air-02 iframe{height:670px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-transboundary-air-02 iframe{height:710px!important}}@media (min-width:768px){.pa-transboundary-air-02 iframe{height:700px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();বিশ্বব্যাংকের ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার পিএম২.৫-এর প্রায় ২০ শতাংশ আসে দেশের বাইরে থেকে, খুলনায় প্রায় ৪০ শতাংশ। সংস্থাটির ২০২৩ সালের বিশ্লেষণে বৃহত্তর ঢাকার অন্য চার জেলায় (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মুন্সিগঞ্জ) এই ভাগ ১৫ থেকে ২০ শতাংশ। এলাকা, সময় ও পদ্ধতি আলাদা বলে সংখ্যাগুলো সরাসরি তুলনীয় নয়। তবে সব হিসাবেই বাইরের দূষণ উল্লেখযোগ্য এবং সীমান্তঘেঁষা পশ্চিমে এটি অনেকটা বেশি।
ধোঁয়া আসে কোথা থেকে
.pa-transboundary-air-03 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-transboundary-air-03 iframe{height:750px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-transboundary-air-03 iframe{height:770px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-transboundary-air-03 iframe{height:890px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-transboundary-air-03 iframe{height:900px!important}}@media (min-width:768px){.pa-transboundary-air-03 iframe{height:740px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();আন্তসীমান্ত দূষণ বলতে কেবল ফসল পোড়ানোর ধোঁয়া বোঝায় না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ভুটানের এই বিস্তীর্ণ অঞ্চলে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, ইটভাটা, যানবাহন, রান্নার জ্বালানি, নির্মাণকাজ, খোলা জায়গায় বর্জ্য পোড়ানো এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোসহ সবকিছুই দূষণ তৈরি করে। ধুলো ও আগুনের ধোঁয়ার সঙ্গে এসব উৎসের গ্যাসও বাতাসে মেশে।
সীমান্ত পেরিয়ে আসা দূষণের বার্ষিক চিত্রটা কেমন, তা বোঝার জন্য বিশ্বব্যাংকের ২০১৮ সালের মডেলের চিত্র থেকে প্রথম আলো হিসাব করে দেখেছে, ঢাকায় অন্য দেশ থেকে আসা প্রায় ২৩ মাইক্রোগ্রাম দূষণের সবচেয়ে বড় অংশ, প্রায় সাড়ে ৭ মাইক্রোগ্রাম হলো বিদ্যুৎকেন্দ্র ও বড় কারখানার চিমনির ধোঁয়া। ফসল পোড়ানো থেকে আসে ১ মাইক্রোগ্রামেরও কম।
বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (বায়ুমান) মোহাম্মদ আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের বায়ুদূষণে আন্তসীমান্ত বায়ুপ্রবাহের গড় অবদান ৩০ শতাংশ। কিন্তু শীতের সময় এর পরিমাণ বেড়ে যায় ৫০ শতাংশের মতো।’
.pa-transboundary-air-04 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-transboundary-air-04 iframe{height:800px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-transboundary-air-04 iframe{height:750px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-transboundary-air-04 iframe{height:750px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-transboundary-air-04 iframe{height:730px!important}}@media (min-width:768px){.pa-transboundary-air-04 iframe{height:760px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();ফসল কাটার পর খেতে পড়ে থাকা খড় বা গাছের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেললে ধোঁয়ার সঙ্গে সূক্ষ্ম কণা ও কালো কার্বন বাতাসে ছড়ায়। উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব ও হরিয়ানায় ধান কাটার পর অক্টোবর-নভেম্বরে, আর গম কাটার পর এপ্রিল-মে মাসে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো হয়। এই দুই মৌসুমে ভারতের বিভিন্ন অঞ্চলে দূষণের মাত্রা বাড়তে পারে। ভারতের কেন্দ্রীয় সরকারের নথিতেও ফসলের অবশিষ্টাংশ পোড়ানো ঠেকাতে কৃষিযন্ত্রে ভর্তুকি, খড় সংগ্রহ ও বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহারের মতো কর্মসূচির কথা রয়েছে।
ভারত সরকারের হিসাবে, ২০২৫ সালের মৌসুমে পাঞ্জাবে খেতে আগুন ধরা পড়েছে ৫ হাজার ১১৪টি, ২০২১ সালের চেয়ে ৯৩ শতাংশ কম। কিন্তু ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা দেখিয়েছেন, কৃষকেরা আগুন দেওয়ার সময় দুপুর থেকে সরিয়ে বিকেল পাঁচটার দিকে নিয়ে গেছেন, যখন সরকারি হিসাবের উপগ্রহ ওই এলাকার ওপর থাকে না। দিল্লিভিত্তিক গবেষণা সংস্থা আইফরেস্ট উপগ্রহের ছবিতে পোড়া জমি মেপে দেখেছে, পাঞ্জাবে তা ২০২২ থেকে ২০২৫ সালে কমেছে প্রায় ৩৭ শতাংশ (এই হিসাবে ২০২৫ সালের ২৭ নভেম্বর পর্যন্ত তথ্য রয়েছে)।
প্রায় দুই সপ্তাহ ধরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর এবং ভারতের দিল্লি বায়ুদূষণে শীর্ষে থেকেছে। শুকনা মৌসুমে এমনটাই হয় বেশির ভাগ দিন।
বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (বায়ুমান) মোহাম্মদ আবদুল মোতালেব বলেন, ভারতের পাশাপাশি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মরু অঞ্চলের ধুলা এবং সেখানে জ্বালানির জন্য পোড়ানো কাঠ ও কয়লার বড় অবদান আছে। ২০২২ সালে এ নিয়ে দুই দেশের সরকারি প্রতিনিধিরা স্বীকার করেছেন, আন্তসীমান্ত বায়ুপ্রবাহে তাদের অবদান আছে। সমস্যা হলো এ নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা নেই।
তিন দশকের আলোচনা
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ নিয়ে আলোচনা চলছে প্রায় তিন দশক। কিন্তু সবই চলছে বিশ্বব্যাংক বা ইসিমডের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্যোগে। এ নিয়ে প্রথম ১৯৯৮ সালের মালদ্বীপ ঘোষণা থেকে শুরু। ২০২২ সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তান প্রথমবারের মতো একসঙ্গে ‘কাঠমান্ডু রোডম্যাপ’ তৈরি করে। ২০৩৫ সালের মধ্যে সেখানে পিএম২.৫-এর বার্ষিক গড় প্রতি ঘনমিটারে ৩৫ মাইক্রোগ্রামে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করা হয়। আর ২০২৬ সালের জুলাইয়ে সদস্যদেশগুলোর কর্মকর্তারা ‘মালদ্বীপ ঘোষণা ২.০’-এর হালনাগাদ খসড়া চূড়ান্ত করেছেন; এটি এখন দক্ষিণ এশিয়া সহযোগিতামূলক পরিবেশ কর্মসূচির (সেপ) পরিচালনা পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কোনোটিতেই দূষণ কমানোর বাধ্যতামূলক লক্ষ্য নেই, যদিও বিশ্বব্যাংকের হিসাবে দেশগুলো আলাদাভাবে ব্যবস্থা নেওয়ার চেয়ে সমন্বিতভাবে দূষণ কমানোর ব্যবস্থা নিলে খরচ ৪৫ শতাংশ কম পড়বে।
অধ্যাপক আবদুস সালাম বলেন, আন্তসীমান্ত বায়ুপ্রবাহ নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আলোচনা হতে হবে। এখানে বড় দূষণ হয় ভারতে। পাকিস্তানেরও অবদান আছে। দুই দেশ এ অবদানের কথা বলছেও। কিন্তু এ নিয়ে দেশের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা একেবারে নেই। বাংলাদেশ এ নিয়ে আলোচনার শুরুর উদ্যোগ নিতে পারে।
নেপাল ও ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রীর কথা
নেপালের কৃষি, বন ও পরিবেশমন্ত্রী গীতা চৌধুরীদক্ষিণ এশিয়ার কোনো একক দেশের পক্ষে একা বায়ুদূষণ সমস্যার সমাধান করা সম্ভব নয় বলে মনে করেন নেপালের কৃষি, বন ও পরিবেশমন্ত্রী গীতা চৌধুরী। তিনি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নেপাল সরাসরি ইন্দো-গাঙ্গেয় সমভূমি থেকে বয়ে আসা বায়ুপ্রবাহের পথে অবস্থিত। হিমালয় পর্বতমালার কারণে এই সমভূমি অনেকটা বিশাল এক বায়ুমণ্ডলীয় অববাহিকায় পরিণত হয়েছে, যেখানে দূষিত বায়ু আটকে থাকে। ফলে আন্তসীমান্ত বায়ুদূষণ নেপালকে দুটি ক্ষেত্রে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে—জনস্বাস্থ্য ও হিমবাহের স্থিতিশীলতা।’
জনস্বাস্থ্যের পাশাপাশি নেপালের বড় উদ্বেগের বিষয় হলো হিমবাহের স্থিতিশীলতা।
গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তের কাছে হিমবাহের বরফ ও পাথরের বিশাল অংশ ধসে নদীতে পড়ে। এতে সৃষ্ট আকস্মিক বন্যা ভোটেকোশি, ত্রিশূলী ও নারায়ণী নদী অববাহিকায় ছড়িয়ে পড়ে। ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত নেপালে ১ হাজার ৪৫১ জনের মৃত্যু এবং প্রায় ৫ হাজার ৭৮৬ জন নিখোঁজ থাকার তথ্য পাওয়া যায়। চীনের তিব্বত অংশেও ৪৩ জন নিহত হন।
গীতা চৌধুরী বলেন, আঞ্চলিক দূষণের উৎস থেকে নির্গত কালো কার্বন (ব্ল্যাক কার্বন) তুষার ও হিমবাহের ওপর জমে বরফের উপরিভাগ কালো করে দেয়। ফলে বরফ বেশি পরিমাণে সৌর বিকিরণ শোষণ করে এবং দ্রুত গলতে থাকে। এতে হিমবাহের হ্রদ থেকে আকস্মিক বন্যা বা গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাডের (জিএলওএফ) ঝুঁকিও বেড়ে যায়।
ভারতের পরিবেশ দপ্তরের মন্ত্রী মনোজ কুমার ওরাঁওঢাকা যখন বড় দূষণের কবলে পড়ে, তখন ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়ও এমন অবস্থা হয়। পশ্চিমবঙ্গের পরিবেশমন্ত্রী মনোজ কুমার ওঁরাও প্রথম আলোকে বলেন, ‘আঞ্চলিক দূষিত বায়ু পশ্চিমবঙ্গসহ ভারতের নানা অঞ্চলকে প্রভাবিত করছে। কলকাতায় দূষণ মারাত্মক হয়ে পড়েছে। এ নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি। নতুন করে তাগাদা দিয়েছি।’
তবু দূষণের বড় অংশ আমাদের নিজেদেরই
শীতকালে বায়ুদূষণ বাড়ার পেছনে বাইরে থেকে আসা ধোঁয়ার ভূমিকা আছে, এটা সত্যি। তবে বার্ষিক দূষণের বড় অংশ তৈরি হয় দেশের ভেতরেই। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কোনো বিভাগীয় শহরের বাতাসই জাতীয় মানমাত্রার (প্রতি ঘনমিটারে ৩৫ মাইক্রোগ্রাম) কাছাকাছি ছিল না। সবচেয়ে দূষিত হলো রংপুর, এখানে বাতাসে দূষণের পরিমাণ ১০৬ মাইক্রোগ্রাম; আর সবচেয়ে কম সিলেটে, ৫০ মাইক্রোগ্রাম।
.pa-transboundary-air-06 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-transboundary-air-06 iframe{height:800px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-transboundary-air-06 iframe{height:800px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-transboundary-air-06 iframe{height:770px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-transboundary-air-06 iframe{height:790px!important}}@media (min-width:768px){.pa-transboundary-air-06 iframe{height:790px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();বিশ্বব্যাংকের হিসাব অনুসারে, বৃহত্তর ঢাকার দূষণের ৫৬ শতাংশের উৎস বৃহত্তর ঢাকাতেই, যার বড় অংশ রান্নার চুলা, বিদ্যুৎকেন্দ্র আর ইটভাটা।
.pa-transboundary-air-07 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-transboundary-air-07 iframe{height:800px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-transboundary-air-07 iframe{height:760px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-transboundary-air-07 iframe{height:740px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-transboundary-air-07 iframe{height:770px!important}}@media (min-width:768px){.pa-transboundary-air-07 iframe{height:770px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();বাংলাদেশেও ফসলের অবশিষ্টাংশ পোড়ানো হয়, যদিও অঞ্চলভেদে এর মাত্রা আলাদা। তবে এর মাত্রা অনেক বেশি নয়। জাতিসংঘের এসকাপের জন্য করা বাংলাদেশের জাতীয় সমীক্ষায় বলা হয়েছে, ধান কাটার যন্ত্র ব্যবহার বাড়ার সঙ্গে কিছু এলাকায় পোড়ানোর প্রবণতাও দেখা যাচ্ছে। ২০২০-২১ সালে বাংলাদেশে উৎপাদিত ৭ কোটি ৩৩ লাখ টনের বেশি কৃষি অবশিষ্টাংশের মধ্যে প্রায় ২ লাখ ২০ হাজার টন পোড়ানো হয়েছিল বলে একই সমীক্ষা থেকে জানা গেছে, যা মোট অবশিষ্টাংশের ১ শতাংশেরও কম।
সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে বৃহত্তর ঢাকায় পিএম২.৫ প্রতি ঘনমিটারে ৩০ মাইক্রোগ্রাম কমিয়ে আনা। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, দেশের অন্য এলাকা আর পুরো ইন্দো-গাঙ্গেয় অঞ্চলে একই ধরনের ব্যবস্থা নিলে বৃহত্তর ঢাকায় দূষণ কমতে পারে প্রায় ১১ মাইক্রোগ্রাম। বাকিটা কমাতে হবে বৃহত্তর ঢাকার ভেতরেই। বাতাস সীমান্ত মানে না, সমাধানও তাই এক দেশের হাতে নেই।