তিন জেলাকে যুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির, দ্বিতীয় যমুনা হবে কোথায়

· Prothom Alo

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা প্রায় তিন দশকের পুরোনো। এ সময়ে সেতুর অবস্থান ও ধরন নিয়ে নানা বিকল্প সামনে এসেছে। প্রথমে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ার মধ্যে সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়। পরে আওয়ামী লীগ সরকার নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের ধারণা সামনে আনে।

Visit freshyourfeel.org for more information.

এরপর ঢাকার সঙ্গে সরাসরি সংযোগ বাদ দিয়ে রাজবাড়ী ও পাবনার মধ্যে সেতু নির্মাণের প্রাক্-সম্ভাব্যতা যাচাই করা হয়। এবার মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা—এই তিন জেলাকে যুক্ত করে ইংরেজি বর্ণ ‘ওয়াই’ আকৃতির সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার।

নতুন পরিকল্পনা অনুযায়ী, সেতুটি মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাটকে যুক্ত করবে। সেতুটি নির্মাণের দায়িত্বে রয়েছে সরকারের সেতু বিভাগ।

.pa-padma2-00 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-padma2-00 iframe{height:459px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-padma2-00 iframe{height:479px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-padma2-00 iframe{height:551px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-padma2-00 iframe{height:629px!important}}@media (min-width:768px){.pa-padma2-00 iframe{height:605px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();

সেতু বিভাগ সূত্র বলছে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের বিকল্প পথ তৈরি হবে। একই সঙ্গে মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে রাজধানীর বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে বলে আশা করছে সেতু বিভাগ।

বিদ্যমান যমুনা সেতু যানবাহনের চাপ নিতে পারছে না। দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের অর্থনীতিতে এর প্রভাব পড়বে। বিশেষ করে বগুড়াকে কেন্দ্র করে সরকার বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দ্বিতীয় যমুনা সেতু এরই অংশ।

তবে সেতু দুটির চূড়ান্ত অবস্থান, দৈর্ঘ্য, নকশা ও নির্মাণব্যয় এখনো নির্ধারিত হয়নি। এসব বিষয় ঠিক করতে নতুন করে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্য রয়েছে।

বর্তমানে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রধান পথ যমুনা সেতু। এটি দিয়ে দিনে গড়ে ২৫ হাজার যানবাহন চলাচল করে। উৎসব কিংবা সপ্তাহের শুরু ও শেষের দিনগুলোতে যানবাহনের চাপে সেতুতে যানজট তৈরি হয়। ১৯৯৮ সালে চালু হওয়া এ সেতুর বিকল্প হিসেবে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে ২০২২ সালে চালু হওয়া পদ্মা সেতু দিয়ে দিনে গড়ে ২০ হাজার যানবাহন চলাচল করে।

.pa-padma2-01 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-padma2-01 iframe{height:675px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-padma2-01 iframe{height:645px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-padma2-01 iframe{height:673px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-padma2-01 iframe{height:690px!important}}@media (min-width:768px){.pa-padma2-01 iframe{height:656px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();

সেতু বিভাগের সচিব আবদুর রউফ প্রথম আলোকে বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হবে। দ্বিতীয় পদ্মা সেতু ওয়াই আকৃতিতে নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে। সমীক্ষা শেষ হলে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হবে। তখন সেতুর পথ, নকশা ও ব্যয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিএনপির নির্বাচনী অঙ্গীকারে দুই সেতু

বিএনপির নির্বাচনী ইশতেহারে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ উন্নয়ন এবং কৃষি ও পরিবেশ রক্ষায় পদ্মা ব্যারাজ নির্মাণকে অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার।

৩ নভেম্বর সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দ্বিতীয় পদ্মা, দ্বিতীয় যমুনা ও পদ্মা ব্যারাজ প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী এসব প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।

বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের বলেন, পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সমন্বয় রেখে কাজ এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে যমুনা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত নকশা ও উন্নয়ন প্রকল্প তৈরি করে নির্মাণকাজ শুরু করা হবে।

এদিকে গত ২৫ অক্টোবর সেতু বিভাগ ৫৯টি প্রকল্পকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক সমন্বিত লজিস্টিকস প্রকল্পের পাইপলাইন তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করেছে। এর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পও রয়েছে।

.pa-padma2-02 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-padma2-02 iframe{height:716px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-padma2-02 iframe{height:717px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-padma2-02 iframe{height:743px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-padma2-02 iframe{height:720px!important}}@media (min-width:768px){.pa-padma2-02 iframe{height:631px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();

সেতু বিভাগের একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় দেখানো হয়েছে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুরের সঙ্গে ঢাকার দূরত্ব ও যাতায়াতের সময় কমবে। এ ছাড়া নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও যশোরের কিছু অংশের যোগাযোগেও সুবিধা হবে। বিশেষ করে কাজিরহাটকে যুক্ত করা হলে পাবনা অঞ্চলের মানুষের ঢাকায় যাতায়াতের নতুন পথ তৈরি হবে। পাশাপাশি পাবনা, মানিকগঞ্জ ও রাজবাড়ীর মধ্যে সরাসরি যোগাযোগ বাড়বে। কৃষি ও শিল্পপণ্য পরিবহনেও সুবিধা হবে।

দ্বিতীয় যমুনা সেতুর জন্য সম্ভাব্য চার–পাঁচটি পথ বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে দুটি পথ। জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট–গাইবান্ধার বালাসী ঘাটের মধ্যে। অন্যটি জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দির মধ্যে। এ ছাড়া কুড়িগ্রামের চিলমারী ও রৌমারীর মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের বিষয়টিও বিবেচনায় আছে।

তিন দশক ধরে আলোচনায় দ্বিতীয় পদ্মা সেতু

পদ্মা নদীতে সেতু নির্মাণের বিষয়ে ১৯৯৯ সালে প্রথম প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। পরে ২০০৫ সালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় বিস্তারিত কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়। সমীক্ষায় পদ্মা সেতুর জন্য তিনটি বিকল্প পথ প্রস্তাব করা হয়েছিল। সেগুলো হলো মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা, মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া এবং ঢাকার দোহার ও ফরিদপুরের চরভদ্রাসন। শেষ পর্যন্ত মাওয়া ও জাজিরার মধ্যে পদ্মা সেতু নির্মাণ করা হয়। অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া পথে আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা বিকল্প হিসেবে আলোচনায় ছিল।

পরে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মহাপরিকল্পনায়ও (মাস্টারপ্ল্যান) দ্বিতীয় পদ্মা সেতু অন্তর্ভুক্ত করা হয়। এতে পাটুরিয়া-দৌলতদিয়া পথে কেব্‌ল-স্টেড নকশায় সেতু নির্মাণের পরিকল্পনা রাখা হয়েছিল।

ধারাবাহিক লোকসানে বিআইডব্লিউটিসি, পদ্মা সেতু চালুই কি একমাত্র কারণসেতু হওয়ায় পদ্মা নদীর তিন ভাগের দুই ভাগ শেষ হয়ে গেছে: পরিবেশ প্রতিমন্ত্রী

দুই সেতু ও ব্যারাজ কাছাকাছি

সেতু বিভাগ সূত্র জানায়, দ্বিতীয় পদ্মা সেতুর আলোচনার মধ্যেই রাজবাড়ী ও পাবনার মধ্যে আরেকটি সেতু নির্মাণের লক্ষ্যে প্রাক্-সম্ভাব্যতা যাচাই করা হয়। সে অনুযায়ী, রাজবাড়ীর ধাওয়ারপাড়া ফেরিঘাট থেকে পাবনার সুজানগর উপজেলার হাসামপুর পর্যন্ত সেতু নির্মাণের পরিকল্পনা ছিল।

তবে সেতু বিভাগ সূত্র বলছে, ‘ওয়াই’ আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হলে রাজবাড়ী ও পাবনার মধ্যে আলাদা সেতুর প্রয়োজন হবে না। এ ছাড়া সরকার রাজবাড়ী ও পাবনার মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনাও নিয়েছে। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ও পাবনার সুজানগরের সাতবাড়িয়ার মধ্যে ব্যারাজটি নির্মাণের কথা রয়েছে। এটি দ্বিতীয় পদ্মা সেতুর দৌলতদিয়া প্রান্ত থেকে ৩০ কিলোমিটারের মধ্যে। ব্যারাজ নির্মিত হলে ওপরে সড়কও থাকবে।

সেতু বিভাগের কর্মকর্তারা বলছেন, তিন-চার মাসের মধ্যে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক নকশাসহ অন্যান্য ধারণা পাওয়া যাবে। আগামী বছর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর সেতুর চূড়ান্ত পথ, নির্মাণব্যয়, নকশাসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

.pa-padma2-04 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-padma2-04 iframe{height:615px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-padma2-04 iframe{height:575px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-padma2-04 iframe{height:590px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-padma2-04 iframe{height:631px!important}}@media (min-width:768px){.pa-padma2-04 iframe{height:631px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();

দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক নিয়োগ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গত ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এতে যৌথভাবে কাজ করছে নেপালের এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট কনসালট্যান্ট (ইআরএমসি), সুইডেনের সুইডিশ ন্যাশনাল রোড কনসালটিং (সুইরোড), দক্ষিণ কোরিয়ার ডাসান এবং বাংলাদেশের দেশ উপদেশ ও সার্ম অ্যাসোসিয়েটস। সমীক্ষার চুক্তিমূল্য ১৮ কোটি ৫৯ লাখ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে এই কাজ হচ্ছে। সমীক্ষার মেয়াদ ১২ মাস। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য রয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক প্রথম আলোকে বলেন, দ্বিতীয় যমুনা সেতু অত্যন্ত দরকারি হয়ে পড়েছে। পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুও প্রয়োজন। তবে নকশা ও সেতুর পথ এমনভাবে নির্বাচন করতে হবে, যাতে সর্বাধিক মানুষ উপকৃত হয়।

অধ্যাপক সামছুল হক আরও বলেন, কাছাকাছি অনেকগুলো সেতু ও ব্যারাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। ফলে একটির সঙ্গে অন্যটির আন্তসংযোগ কীভাবে হবে, তা–ও পরিকল্পনায় রাখতে হবে।

Read full story at source