দক্ষিণ আফ্রিকার বিস্মৃত কবি রবার্ট গ্রেন্ডন ও তাঁর ক্রিকেটজীবন

· Prothom Alo

ক্রিকেট মাঠে কৃতিত্বের স্বাক্ষর রাখা রবার্ট গ্রেন্ডন ছিলেন দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ কবি, সাংবাদিক ও শিক্ষক। আইরিশ বাবা ও হেরেরো মায়ের সন্তান গ্রেন্ডনের জন্ম আনুমানিক ১৮৬৭ সালে, বর্তমান নামিবিয়ায়। কেপটাউনে পড়াশোনার পর শিক্ষকতা, সংবাদপত্র সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত হন তিনি। ক্রিকেটে ব্যাট ও বল হাতে সাফল্য পেলেও বর্ণবৈষম্যের কারণে পাননি পর্যাপ্ত সুযোগ। অন্যদিকে তাঁর দীর্ঘ কাব্য ‘পল ক্রুগারস ড্রিম’-এ উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার প্রকৃতি, ইতিহাস ও ক্ষমতার চিত্র। এত বিচিত্র ক্ষেত্রে কাজ করা মানুষটির জীবন ও সাহিত্যকর্ম একসময় প্রায় বিস্মৃতির আড়ালে চলে যায়।

Visit milkshakeslot.com for more information.

এই বিস্মৃত কবির খোঁজ করতে গিয়ে গবেষক টিম কাজিনস পুরোনো একটি সংবাদপত্রে ‘পল ক্রুগারস ড্রিম’-এর তিনটি অংশ খুঁজে পান। তাঁর ধারণা ছিল, বাকি অংশ হয়তো কখনো প্রকাশিতই হয়নি। পরে গ্রেন্ডনকে নিয়ে গবেষণা করতে গিয়ে গ্রান্ট ক্রিস্টিসন পিটারমারিট্সবার্গের একটি আর্কাইভে কাব্যটির সম্পূর্ণ মুদ্রিত কপি আবিষ্কার করেন। পরবর্তী সময়ে স্ট্র্যান্ডউলফ আফ্রিকান ক্লাসিকস থেকে এটি পুনঃপ্রকাশিত হয়। প্রায় হারিয়ে যাওয়া রচনাটি আবার পাঠকের সামনে উঠে আসে।

১৯০২ সালে প্রথম প্রকাশিত এ কাব্য গ্রেন্ডন লিখতে শুরু করেন বুয়র যুদ্ধের সময়। ১৮৯৯ থেকে ১৯০২ সাল পর্যন্ত চলা সেই যুদ্ধে তিনি ব্রিটিশ বাহিনীতে সহায়ক দায়িত্ব পালন করেছিলেন। কাব্যের কেন্দ্রীয় চরিত্র হলেন ‘পল ক্রুগার’, যিনি ট্রান্সভালের বুয়র প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট। তাঁকে ঘিরে গ্রেন্ডন তুলে ধরেছেন ওলন্দাজ বসতি স্থাপনকারীদের আগমন, তাঁদের উত্তরসূরিদের স্থানান্তর এবং দক্ষিণ আফ্রিকায় ক্ষমতার লড়াইয়ের ইতিহাস।

১৯০২ সালে প্রথম প্রকাশিত এ কাব্য গ্রেন্ডন লিখতে শুরু করেন বুয়র যুদ্ধের সময়। ১৮৯৯ থেকে ১৯০২ সাল পর্যন্ত চলা সেই যুদ্ধে তিনি ব্রিটিশ বাহিনীতে সহায়ক দায়িত্ব পালন করেছিলেন। কাব্যের কেন্দ্রীয় চরিত্র হলেন ‘পল ক্রুগার’, যিনি ট্রান্সভালের বুয়র প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট। তাঁকে ঘিরে গ্রেন্ডন তুলে ধরেছেন ওলন্দাজ বসতি স্থাপনকারীদের আগমন, তাঁদের উত্তরসূরিদের স্থানান্তর এবং দক্ষিণ আফ্রিকায় ক্ষমতার লড়াইয়ের ইতিহাস। তবে ইতিহাস বলার জন্য গ্রেন্ডন আশ্রয় নিয়েছেন কল্পনা ও পুরাণের। রোমান পুরাণের ভাগ্যদেবী ফরচুনা উপস্থিত হয়ে ক্রুগারকে তাঁর জনগোষ্ঠীর ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করেন। রাজনৈতিক সংঘাতের সঙ্গে মিশে যায় পাহাড়, নদী ও ভূপ্রকৃতির বর্ণনা। শুরুর অংশে বিদায় নিতে থাকা ওলন্দাজ নাবিকদের কণ্ঠে শোনা যায় সদ্য পরিচিত ভূখণ্ডটির প্রতি আকুলতা। যে দেশ ছেড়ে তাঁরা চলে যাচ্ছেন, সেখানে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন তাঁরা। ইতিহাসের পাশাপাশি প্রকৃতিও মিশে থাকে গ্রেন্ডনের রচনায়।

কাব্যটি পড়তে গেলে গ্রেন্ডনের রাজনৈতিক অবস্থানও বিবেচনায় রাখা প্রয়োজন। বুয়র আধিপত্যের বিরোধিতার পাশাপাশি তিনি ব্রিটিশদের বিজয় চেয়েছিলেন। ঔপনিবেশিক শাসনের মধ্যে একজন কৃষ্ণাঙ্গ লেখকের আশা ও রাজনৈতিক পক্ষপাতের এ জটিলতা তাঁর রচনাতেও রয়েছে। ক্রিস্টিসনের গবেষণায় তাঁর কাব্যনাট্য ‘মেলিয়া অ্যান্ড পিয়েত্রো’ এবং অন্যান্য কবিতার আলোচনাও পাওয়া যায়। ফলে একটি দীর্ঘ কাব্যের বাইরেও তাঁর সাহিত্যচর্চার পরিসর সম্পর্কে ধারণা মেলে।

সাহিত্যের পাশাপাশি ক্রিকেটের পুরোনো বিবরণেও ছড়িয়ে রয়েছে গ্রেন্ডনের কৃতিত্ব। সমকালীন সংবাদপত্রের তথ্য থেকে লেখক ম্যাথিউ ব্ল্যাকম্যান জানিয়েছেন, ১৮৯১ সালে শ্বেতাঙ্গ খেলোয়াড়দের নিয়ে গড়া একটি আমন্ত্রণমূলক দলের বিপক্ষে গ্রেন্ডন ৯২ রান করেন। কিম্বার্লির একটি শ্বেতাঙ্গ দলের বিপক্ষে দলের মোট ২৬০ রানের মধ্যে তিনি একাই করেন ১৮৭। বোলিংয়েও ছিল সাফল্য; ১৮৯২ সালে তাঁর টানা চার বলে চার উইকেট নেওয়ার বিবরণ পাওয়া যায়।

সাহিত্যের পাশাপাশি ক্রিকেটের পুরোনো বিবরণেও ছড়িয়ে রয়েছে গ্রেন্ডনের কৃতিত্ব। সমকালীন সংবাদপত্রের তথ্য থেকে লেখক ম্যাথিউ ব্ল্যাকম্যান জানিয়েছেন, ১৮৯১ সালে শ্বেতাঙ্গ খেলোয়াড়দের নিয়ে গড়া একটি আমন্ত্রণমূলক দলের বিপক্ষে গ্রেন্ডন ৯২ রান করেন। কিম্বার্লির একটি শ্বেতাঙ্গ দলের বিপক্ষে দলের মোট ২৬০ রানের মধ্যে তিনি একাই করেন ১৮৭। বোলিংয়েও ছিল সাফল্য; ১৮৯২ সালে তাঁর টানা চার বলে চার উইকেট নেওয়ার বিবরণ পাওয়া যায়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে প্রশংসা পেলেও গায়ের রঙের কারণে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি।

১৯৪৯ সালে সোয়াজিল্যান্ডে মারা যান গ্রেন্ডন। শেষ জীবনে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, দিন কাটছিল দারিদ্র্যে। তাঁর পল ক্রুগারস ড্রিম নতুন করে প্রকাশিত হয়েছে প্রথম প্রকাশের এক শতাব্দীর বেশি সময় পর। এ সংস্করণে কাব্যটির সঙ্গে রয়েছে গবেষক গ্রান্ট ক্রিস্টিসনের লেখা ভূমিকা, যেখানে গ্রেন্ডনের জীবন ও লেখালেখির বিস্তারিত পরিচয় পাওয়া যায়।

সূত্র: ডেইলি ম্যাভেরিক; ম্যাথিউ ব্ল্যাকম্যানের লেখা, দ্য সাউথ আফ্রিকান; গ্রান্ট ক্রিস্টিসনের গবেষণা, ইউনিভার্সিটি অব কোয়াজুলু-নাটাল।

Read full story at source