শোভাবর্ধক আপেল

· Prothom Alo

আপনারা জেনে অবাক হবেন, সরকারি সফর উপলক্ষে আমাকে সুতা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। কী দারুণ সম্মান!

হ্যালো! আমি আপেল। একসময় মানুষ আমাকে কিনত রোগী দেখতে যাওয়ার সময়, বাসায় মেহমান এলে কিংবা একটু পুষ্টিকর কিছু খাওয়ার ইচ্ছা হলে। কিন্তু সময় বদলেছে, বদলেছে আমার পরিচয়ও। এখন আর শুধু পুষ্টিগুণের জন্যই আমার কদর নেই, শোভাবর্ধক হিসেবেও আমার বেশ নামডাক!

সম্প্রতি দেশের নামীদামি গণমাধ্যমগুলো আমাকে নিয়ে বেশ লেখালেখি করছে। ভাবতেই ভালো লাগে, একটা ফল হয়ে এতটা জনপ্রিয়তা! 

Visit extonnews.click for more information.

আপনারা জেনে অবাক হবেন, সরকারি সফর উপলক্ষে আমাকে সুতা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। কী দারুণ সম্মান! এত দিন গাছে জন্মানোর পরও গাছের ডালে এমন রাজকীয়ভাবে জায়গা হয়নি। অবশেষে আমারও গাছে ওঠার সৌভাগ্য হলো! অবশ্য ডালে ঝোলার এই দৃশ্য দেখে অনেকেই আমাকে নিয়ে আলোচনা শুরু করেছেন।

অনেক আগে থেকেই আমার নামডাক ভালো। নিউটন সাহেবের মাথায় পড়েছিলাম, সে অনেক আগের কথা! সেদিন ভদ্রলোকের মাথায় না পড়লে তো নিউটনের সূত্রই আবিষ্কার হতো না। সেদিক থেকে চিন্তা করলে বিজ্ঞানেও আমার অবদান অনেক।

আগে মানুষ আমাকে কিনে বাসায় নিয়ে যেত, আর এখন আমাকে নিয়ে খবর হয়, আলোচনা হয়। রীতিমতো তারকা হয়ে গেছি! এত দিন কমলা, আঙুর, মাল্টারা নিজেদের নিয়ে বেশ গর্ব করত। এখন তাদের বলার মতো কিছু আছে কি না, জানি না। তবে আমার জনপ্রিয়তা দেখে তাদের একটু হিংসে হওয়াটাই স্বাভাবিক।

বাজারেও আমার বেশ কদর। দাম বেড়েছে, সঙ্গে বেড়েছে আমার সামাজিক মর্যাদাও। আগে কেজি দরে বিক্রি হতাম, এখন আমাকে কিনতে গেলেও মানুষ দুবার ভাবে। কেউ কেউ তো দাম শুনে আমাকে না কিনেই দূর থেকে দেখে চলে যায়। আমি যে ধরাছোঁয়ার বাইরে, সেটা ওই চোরের চেয়ে ভালো কেউ জানে না, যে গাছের ডাল থেকে সুতা ছিঁড়ে আমাকে চুরি করে নিয়ে গেছে।

তবে বিভিন্ন কুচক্রী মহল আমার নামদাম নিয়ে ক্ষিপ্ত। তারা চায়, আমার দাম কমুক।

আমার এই তারকাখ্যাতির পেছনে অবশ্য সাংবাদিকদের অবদানও কম নয়। তাঁরা আমাকে নিয়ে সংবাদ করছেন, ছবি তুলছেন, নানা প্রশ্ন করছেন। ভাবছি, একটা সংবাদ সম্মেলন ডাকব। সেখানে আমার বক্তব্য হবে, ‘জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশিই।’

আগে ডাক্তাররা বলতেন, প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা যায়। এখন মনে হচ্ছে, একটি আপেল নিয়ে সংবাদ করলে সংবাদমাধ্যমগুলোর ভিউয়ের অভাব হবে না।

সব মিলিয়ে আমার সময়টা বেশ ভালো যাচ্ছে। জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী আমি। আশা করছি, পরের বছর মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে আমার নামেও একটা অ্যাওয়ার্ড থাকবে। ক্যাটাগরি হতে পারে ‘বছরের সেরা শোভাবর্ধক’ কিংবা ‘সেরা ভাইরাল ফল’।

পুরস্কার নিতে গেলে অবশ্য আমাকে একটু পলিশ করে নিতে হবে। ক্যামেরার সামনে চকচকে না হলে!

একটা পাসপোর্ট ছবি তুলব বলেসংবিধিবদ্ধ সতর্কীকরণদিবসীকরণচড়া দামের আপেলকরপোরেট তেলসব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্টবাঁশি যার যার, বাঁশ সবারআজব দেশে মীনা

Read full story at source