পদ্মার ২৪ কেজির কাতলা মাছ ৬০ হাজার টাকায় বিক্রি
· Prothom Alo

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ২৩ কেজি ৯০০ গ্রামের একটি কাতলা মাছ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া একটি রুই ও দুটি চিতল মাছ বিক্রি হয়েছে ৭৭ হাজার টাকায়। আজ শনিবার সকালে মাছ চারটি কিনে ঢাকাসহ বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ টাকায় বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।
স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা বলেন, পদ্মা নদীর পানি কমতে থাকায় মাঝেমধ্যে জেলেদের জালে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। স্থানীয় জেলেদের পাশাপাশি রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরাও পদ্মা ও যমুনা নদীতে নিয়মিত মাছ শিকার করছেন।
Visit rouesnews.click for more information.
পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া প্রায় ১২ কেজি ও ৯ কেজি ওজনের দুটি চিতল মাছ। আজ শনিবার গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটেআজ সকালে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে গোবিন্দ হালদার পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা এলাকায় চাপ জাল ফেলেন। সকাল ১০টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই বড় আকারের একটি কাতলা মাছ দেখতে পান তিনি। পরে বেলা ১১টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসেন। সেখানে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন ২৩ কেজি ৯০০ গ্রাম। স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি প্রতি কেজি ২ হাজার ৪৫০ টাকা দরে মোট ৫৮ হাজার ৫৫০ টাকায় কিনে নেন। পরে তিনি কাতলা মাছটি ঢাকার বনানী এলাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৫৯ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন।
এর আগে সকালে দৌলতদিয়া ঘাট মাছবাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিলামে তোলা হয় ৯ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি রুই মাছ। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে শাহজাহান শেখ মাছটি প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে মোট ৩৬ হাজার ৬৬০ টাকায় কেনেন। পরে রুই মাছটি গাজীপুরের এক প্রবাসীর কাছে প্রতি কেজিতে ৩০০ টাকা লাভে ৪ হাজার ২০০ টাকা দরে মোট ৩৯ হাজার ৪৮০ টাকায় বিক্রি করেন। স্থানীয় ৭ নম্বর ফেরিঘাট এলাকার চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার বাসিন্দা মিঠু হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া ৯ কেজি ৪০০ গ্রাম ওজনের রুই মাছ। আজ শনিবার গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটেএ ছাড়া একই সময়ে দৌলতদিয়া ঘাট মাছবাজারের হালিম সরদারের আড়তে নিলামে তোলা হয় ১২ কেজি ওজনের একটি এবং ৯ কেজি ওজনের আরেকটি চিতল মাছ। শাহজাহান শেখ চিতল মাছ দুটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৩৩ হাজার ৬০০ টাকায় কিনে নেন। পরে চিতল মাছ দুটি টাঙ্গাইলের ঘাটাইল এলাকার এক প্রবাসীর কাছে প্রতি কেজি ১ হাজার ৭৩০ টাকা দরে মোট ৩৬ হাজার ৩৩০ টাকায় বিক্রি করেন তিনি।
শাহজাহান শেখ বলেন, মাছ চারটি কিনতে তাঁর মোট খরচ হয়েছিল ৯৫ হাজার ৭৬০ টাকা। পরে বিভিন্ন পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করে বিক্রি করেছেন তিনি ১ লাখ ৩৫ হাজার ৫৬০ টাকায়। শনিবার দুপুরেই মাছগুলো দূরপাল্লার পরিবহনের মাধ্যমে সংশ্লিষ্ট ক্রেতাদের নির্ধারিত গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।