আত্মহত্যা: ক্ষণিকের মুক্তি ভেবে অনন্তকালের যন্ত্রণায়

· Prothom Alo

মানবজীবন এক পরীক্ষাকেন্দ্র। দুনিয়ায় আমাদের সবার জন্যই পরীক্ষা অনিবার্য। আল্লাহ কখনো সুখ দিয়ে আমাদের পরীক্ষা করবেন, আবার কখনো দুঃখ-যন্ত্রণা আর নানা প্রতিকূলতা দিয়ে প্রতিমুহূর্তে পরীক্ষা করবেন।

কখনো কখনো মানুষের জীবনে কষ্টের তীব্রতা এতটাই বেড়ে যায় যে মানুষ দিশাহারা হয়ে পড়ে। তখন মৃত্যুকে একমাত্র সমাধানের পথ মনে হতে পারে। ঠিক তখনই শয়তান মানুষকে চরম হতাশায় নিমজ্জিত করে আত্মহত্যার মতো আত্মঘাতী সিদ্ধান্তের দিকে প্ররোচিত করে।

Visit casino-promo.biz for more information.

এই সময়ে আমাদের উচিত, এই ভাবনা নিয়ে একটু সময় নিয়ে গভীরভাবে চিন্তা করা।

দুনিয়ার দৃষ্টিতে আপাত মুক্তি

কেউ যদি কেবলই এই নশ্বর ও ক্ষণস্থায়ী দুনিয়ার হিসাব কষেন, তবে বলা যায়—হ্যাঁ, আত্মহত্যার মাধ্যমে এই পৃথিবীর সমস্ত দুঃখ, কষ্ট, অপমান, গ্লানি আর যন্ত্রণার অধ্যায় থেকে নিমিষেই মুক্তি মেলে।

তীব্র বিষাদগ্রস্ত মন তখন মনে করে, নিজের জীবন প্রদীপ নিভিয়ে দিলেই বুঝি সব ঝামেলার অবসান ঘটল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরপর কী? আখিরাত বা পরকালের অনন্ত সফরকে কি আমরা এড়াতে পারব?

কেউ যদি হতাশাগ্রস্ত হয়ে আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিকৃষ্ট বা পাপের পথ বেছে নেয়, তবে পরকালে তার জন্য রয়েছে অতি কুৎসিত ও ভয়ংকর যন্ত্রণাদায়ক পরিণতি।

দুনিয়া পরীক্ষার ক্ষেত্র

আল্লাহ আমাদের কেবল এই স্বল্পকালীন দুনিয়ার আরাম-আয়েশের জন্য সৃষ্টি করেননি। এই পৃথিবী হলো মূলত একটি ‘বীজতলা’ বা পরীক্ষার ক্ষেত্র (দারুল ইবতিলা)। এখানে আমরা যেমন বীজ বপন করব, পরকালে ঠিক তেমনই ফল লাভ করব।

কেউ যদি দুনিয়ার শত প্রতিকূলতার মাঝেও ধৈর্য ও সৎকর্মের উত্তম বীজ বপন করে, তবে পরকালে তার জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী বেহেশত। আর কেউ যদি হতাশাগ্রস্ত হয়ে আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিকৃষ্ট বা পাপের পথ বেছে নেয়, তবে পরকালে তার জন্য রয়েছে অতি কুৎসিত ও ভয়ংকর যন্ত্রণাদায়ক পরিণতি।

দুনিয়ায় আল্লাহ আমাদের নানাভাবে পরীক্ষা করবেন, এটা তাঁর চিরন্তন নিয়ম।

আল্লাহর প্রতি সুধারণা: হতাশা দূর করার অনন্য উপায়

পবিত্র কোরআনে আল্লাহ–তাআলা করেছেন, ‘আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, এবং ধনসম্পদ, জীবন ও ফল-ফসল নষ্টের মাধ্যমে। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৫)

অর্থাৎ জীবনে মুসিবত আসা, জীবিকার সংকটে পড়া কিংবা প্রিয়জনকে হারানো আল্লাহর পক্ষ থেকে মুমিনের ইমান যাচাইয়ের এক একটি নির্ধারিত পরীক্ষা।

আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সবর ও তাওয়াক্কুলের মাধ্যমে জীবনের প্রতিটি পরীক্ষা মোকাবিলা করে অবিচল থাকতে হয়। আল্লাহর ফয়সালাকে অস্বীকার করে পরীক্ষার ক্ষেত্র থেকে পলায়ন করলে কিংবা নিজের জীবনপ্রদীপ নিজে নিভিয়ে দিলে কখনো পরকালের মহাসাফল্য অর্জন করা যাবে না।

আল্লাহর বিশেষ অলৌকিক কুদরতে তিনি যখন গর্ভধারণ করেছিলেন, তখন একজন কুমারী নারী হিসেবে তাঁর ওপর দিয়ে কী পরিমাণ মানসিক ঝড় বয়ে গিয়েছিল, তা কল্পনাও করা যায় না।

একটি মুহূর্ত থামুন, গভীর শ্বাস নিন

দুনিয়ার দুঃখ-যন্ত্রণা, চরম অপমান কিংবা একাকিত্বের মতো তীব্র মানবিক অনুভূতিতে আবেগতাড়িত হয়ে কখনো যদি আপনার মনের কোণে আত্মহত্যার মতো ভয়ংকর চিন্তা আসে; যদি মনে হয়, ‘এই দুনিয়ায় থেকে আমি আর কী করব?’—তবে ঠিক সেই মুহূর্তে একটি সেকেন্ডের জন্য থামুন। চোখ বন্ধ করে একটু চিন্তা করুন।

আপনি এই ক্ষণস্থায়ী দুনিয়ার সফর অসমাপ্ত রেখে কোন অনন্তকালের সফরের দিকে যাত্রা শুরু করতে চাইছেন? যে জীবন আপনি নিজে তৈরি করেননি, তা ধ্বংস করার অধিকার কি আপনার আছে?

আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং ভালোবেসে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনিই আপনার জীবনের একমাত্র মালিক। বর্তমানে আপনার যা কিছু আছে—আপনার এই দেহ, আপনার এই শ্বাসপ্রশ্বাস, আপনার মেধা—তার প্রতিটি জিনিসই আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার এবং আমানত।

আল্লাহ আমাদের নিজের ক্ষতি করার বা নিজের জীবন নিজে কেড়ে নেওয়ার কোনো অনুমতি দেননি। দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছেন মনে রাখতে হবে যে পরকালের কল্যাণ অর্জনের জন্য এখনো আপনার সুযোগ আছে। এই সময় আল্লাহ আমাদের ক্ষমা চাওয়ার একটি সুবর্ণ সুযোগ হিসেবে দান করেছেন।

বিষণ্নতা থেকে মুক্তি পেতে ইসলামের ১০ নির্দেশনা

হজরত মারইয়ামের কঠিন মুহূর্ত

এই প্রসঙ্গে ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র নারী হজরত মারইয়ামের জীবনের দিকে ফিরে তাকানো প্রয়োজন। আল্লাহর বিশেষ অলৌকিক কুদরতে তিনি যখন গর্ভধারণ করেছিলেন, তখন একজন কুমারী নারী হিসেবে তাঁর ওপর দিয়ে কী পরিমাণ মানসিক ঝড় বয়ে গিয়েছিল, তা কল্পনাও করা যায় না।

সমাজ তাঁকে কীভাবে গ্রহণ করবে, চরিত্র নিয়ে কী ধরনের কুৎসিত অপবাদ দেবে—এই তীব্র মানসিক যাতনায় প্রসব বেদনার সময় তিনি মৃত্যুর আকাঙ্ক্ষা করেছিলেন।

পবিত্র কোরআনে সেই মুহূর্তটি চিত্রিত হয়েছে, ‘অতঃপর প্রসববেদনা তাকে এক খেজুরগাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করল। সে বলল, ‘হায়! এর আগে যদি আমি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ হারিয়ে যেতাম!’ (সুরা মারইয়াম, আয়াত: ২৩)

সমগ্র কোরআনে বিবি মারইয়ামই একমাত্র মানুষ, যাঁর মুখ থেকে চরম অসহায়ত্বের মুহূর্তে মৃত্যুর আকাঙ্ক্ষা করার কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ কেন এটি কোরআনে রাখলেন?

একজন মুমিনের জীবনে যে কষ্ট, রোগবালাই, দুশ্চিন্তা বা মানসিক যাতনা আসে—তার বিনিময়ে আল্লাহ তার পাপসমূহ ক্ষমা করে দেন, এমনকি যদি তার পায়ে একটি সামান্য কাঁটাও ফোটে, তার বিনিময়েও তার মর্যাদা বৃদ্ধি পায়।

কারণ, তিনি আমাদের জানাতে চান যে চরম ধার্মিক ও আল্লাহর প্রিয় বান্দাদের মনেও কষ্টের তীব্রতায় এমন মানবীয় দুর্বলতা বা অসহায়ত্ব আসতে পারে। এটা মানুষের একটি স্বাভাবিক অনুভূতি।

কিন্তু লক্ষণীয় বিষয় হলো, মারইয়াম (আ.) তীব্র কষ্ট সত্ত্বেও আল্লাহর রহমত থেকে নিরাশ হননি, কিংবা নিজের জীবনের ক্ষতি করার মতো কোনো আত্মঘাতী পদক্ষেপ নেননি। তিনি আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন, আর আল্লাহ তাঁর কোলজুড়ে দিয়েছিলেন ঈসা (আ.)-এর মতো মহান নবীকে, যাঁর মাধ্যমে মারইয়াম (আ.)-এর মর্যাদা কেয়ামত পর্যন্ত অক্ষুণ্ন ও সর্বোচ্চ করে দেওয়া হয়েছে।

কষ্টের অন্তরালে লুকিয়ে থাকা রহমত

রাসুল (সা.) বলেছেন যে একজন মুমিনের জীবনে যে কষ্ট, রোগবালাই, দুশ্চিন্তা বা মানসিক যাতনা আসে—তার বিনিময়ে আল্লাহ তার পাপসমূহ ক্ষমা করে দেন, এমনকি যদি তার পায়ে একটি সামান্য কাঁটাও ফোটে, তার বিনিময়েও তার মর্যাদা বৃদ্ধি পায়। (সহিহ বুখারি, হাদিস: ৫৬৪১)

তাই জীবনের অন্ধকারতম মুহূর্তেও আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য সব সময় অনুপ্রেরণা দেওয়া হয়েছে। কারণ ‘আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না।’ (সুরা বাকারা, আয়াত: ২৮৬)

আপনার মাঝে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো সক্ষমতা আছে বলেই, আল্লাহ আপনাকে এই পরীক্ষা নিচ্ছেন। তাই আমরা সব সময় আল্লাহর কাছে আমাদের দুনিয়া ও পরকালের জীবন সহজ করে দেওয়ার জন্য প্রতিনিয়ত দোয়া করব।

  • সাদিয়া শারমীন ঠাকুর : লেখক ও সংবাদকর্মী

তওবা করেও কেন আমরা একই পাপে ফিরে যাই

Read full story at source