ক্ষমতা ও পুঁজির অন্যায়ের কাছে পরাজিত হবে না পৃথিবী

· Prothom Alo

তুরস্ক জলবায়ু সম্মেলনের লিডার্স সামিটে বিশ্বনেতারা ইরান প্যাভিলিয়ন দেখেছেন কি না, জানি না। ফুলের মালা গলায় হাসিমুখে শিশুরা সেখানে সবাইকে স্বাগত জানাচ্ছে। পাশে ভাঙা স্কুল ঘর, পোড়া ব্যাগ, ব্যাগের চেইনে ঝোলানো শখের পুতুল আর সামনে এক ভাঙা ব্ল্যাকবোর্ড। বোর্ডে গণিত, ব্যাকরণ বা কোনো বাড়ির কাজ নেই। চক দিয়ে লেখা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১৬৮ শিশু নিহত।

Visit extonnews.click for more information.

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি অন্যায্য যুদ্ধ শুরুর প্রথম দিনই দেশটির দক্ষিণাঞ্চলের মিনাবে শাহজারেহ তাইয়েবাহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় এই শিশুরা নিহত হয়। এই শিশুরা নাম-পরিচয় হারিয়ে ‘সংখ্যা’ হয়ে গেছে।

ইরান প্যাভিলিয়নে যুদ্ধের নিদারুণ ঘটনার স্থাপনাকর্মের ব্ল্যাকবোর্ডে লেখা ১৬৮ সংখ্যাটি আমাকে অবশ করে দেয়। মানুষসহ প্রাণবৈচিত্র্য ও প্রতিবেশের নিদারুণ সব মৃত্যুকে কেবল সংখ্যা দিয়ে উপস্থাপনের মাধ্যমে তাদের পরিচয়-অস্তিত্ব এবং ক্ষমতার রাজনীতিকে আড়াল করা হয়।

ফ্রান্সে তাপপ্রবাহে ১ হাজার ৫০০ কিংবা বাংলাদেশের রানা প্লাজা হত্যাকাণ্ডে ১ হাজার ১৩৪, ভোলা ঘূর্ণিঝড়ে ৫ লাখ নিহতের উপস্থাপনগুলো আমাদের ভাবতে বাধ্য করায় মৃত্যুর পর মানুষ বা গাছ কেবলই এক ‘সংখ্যামাত্র’। বাংলাদেশের সুন্দরবনে ঘূর্ণিঝড় সিডরে নিহত ১টি বাঘ ও ৪১ লাখ গাছ, ১৯৯৮ সালের বন্যায় ২২ লাখ টন ধান কিংবা ব্রাজিলের আমাজনের ৪ দশমিক ৭ হেক্টর বন অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়ার ঘটনাকেও কেবলই ‘গাণিতিক সংখ্যা’ বানিয়ে তোলা হয়।

নিহত মানুষ, পাখি, বাঘ, গাছপালা, বন্য প্রাণী—সবাই কেবল শরীরী সত্তা নয়; এক বিপুল প্রাণময় স্মৃতির দুনিয়ার ঐতিহাসিক সাক্ষী। প্রাণসত্তার এই স্মৃতিস্বাক্ষর জলবায়ুমঞ্চে পাঠোদ্ধারের কোনো তৎপরতা নেই।

ক্ষয়ক্ষতি বিবেচনা, প্রকাশ ও উপস্থাপনের ক্ষেত্রে এসব আধিপত্যকে জায়েজ করা যাবে না। এই আধিপত্য তৈরি হয়েছে অন্যায্য পুঁজি আর কর্তৃত্ববাদী ক্ষমতার পাপের দগদগে ক্ষত থেকে। জলবায়ুমঞ্চের বয়ানকে পাপের এই ক্ষত মুক্ত করে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপক্ষগুলোকে জলবায়ু ব্যবস্থাপনার কাঠামোকে অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য, বৈচিত্র্যবান্ধব, জনকেন্দ্রিক করে গড়ে তুলতে হবে।

নিহত মানুষ, পাখি, বাঘ, গাছপালা, বন্য প্রাণী—সবাই কেবল শরীরী সত্তা নয়; এক বিপুল প্রাণময় স্মৃতির দুনিয়ার ঐতিহাসিক সাক্ষী। প্রাণসত্তার এই স্মৃতিস্বাক্ষর জলবায়ুমঞ্চে পাঠোদ্ধারের কোনো তৎপরতা নেই। তাই মৃত্যুর মতো ক্ষয় কিংবা একটা সেতু ভেঙে যাওয়ার মতো ক্ষতিকে বরাবরই কেবল টাকাপয়সার মাপকাঠিতে ‘অর্থনৈতিক’ হিসেবে বিবেচনা করা হয়। জলবায়ু কাঠামোতে ‘অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতির’ বয়ান যুক্ত হলেও তা শর্ষেদানার চেয়েও ক্ষুদ্র।

আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলনে ইথিওপিয়ার প্যাভিলিয়ন। আগামী জলবায়ু সম্মেলনের (কপ৩২) আয়োজক দেশ ইথিওপিয়া। তুরস্ক, ১২ নভেম্বর ২০২৬

গাছের বাঁচার স্বাধীনতা কি বন্দীই থাকবে

তুরস্কের ‘ন্যাশনাল অ্যাফরেস্টেশন ডে’ উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মেলনের তৃতীয় দিনের লিডার্স সামিট শুরু করেন জলপাই চারা রোপণের মাধ্যমে। গণমাধ্যমে বৃক্ষরোপণের ছবিটি দেখে এই জলপাই চারাদের হারানো আত্মীয়স্বজনের কথা মনে হয়, যুদ্ধের কারণে ফিলিস্তিনে যারা নিষ্ঠুরভাবে খুন হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় দপ্তর (ইউএনওসিএইচএ) ২০২৩ সালের ‘গাজা হিউম্যানিটারিয়ান রেসপন্স আপডেট’ জানায়, যুদ্ধের কারণে ২০২৩ সালে গাজায় ১০ লাখের বেশি জলপাইগাছ ধ্বংস হয়েছে।

গাছ রোপণ হবে, বেঁচে থাকবে না মেরে ফেলা হবে—এই স্বাধীনতা কি নয়া উদারবাদী (নিওলিবারেল) দুনিয়ায় গাছেদের আছে? গাছ বা পাখি, মাছ কী মানুষ, জলবায়ু কী সাংস্কৃতিক বৈচিত্র্য টিকে থাকার সিদ্ধান্ত নির্ভর করছে বিশ্বায়িত অসম ক্ষমতা কাঠামোর ওপর। বিশ্বের বৃহত্তম বর্ষারণ্য আমাজন খুন করে গড়ে তোলা হচ্ছে খনিপ্রকল্প ও বাণিজ্যিক খামার কিংবা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প।

বাংলাদেশ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইরান, সিরিয়া, কুয়েত, ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধানেরা অংশ নিলেও যুক্তরাষ্ট্রের মতো বহু বৃহৎ দূষণকারী দেশ লিডার্স সামিটে অংশ নেয়নি। তাহলে জলবায়ু অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন কীভাবে সম্ভব?

সম্মেলনের চতুর্থ দিন আদিবাসী প্যাভিলিয়নে অনুষ্ঠিত এক আলোচনায় আর্জেন্টিনার কুয়োল্লা আদিবাসী প্রতিনিধি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমাদের বনজঙ্গল, জাতীয় উদ্যান, গাছপালা, বন্য প্রাণী এবং বসতি ধ্বংস করে কোম্পানিরা খনন প্রকল্প করছে। বন ও পরিবেশের বাঁচার অধিকার কোম্পানির দয়ার ওপর নির্ভর করবে কেন?’ মানুষসহ প্রকৃতির ব্যক্তিসত্তার অধিকারকে জলবায়ুমঞ্চে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশের হাইকোর্ট নদীর ব্যক্তি-আইনি সত্তা বা জীবন্ত সত্তার স্বীকৃতি দিয়েছেন।

জলবায়ু সম্মেলনের আলোচনাগুলোতে জাতিসংঘের ছয়টি ভাষার লাইভ অনুবাদ থাকে, হেডফোন দিয়ে শুনতে হয়। সম্মেলনের ব্লুজোনে একজন সবুজ কচ্ছপ সেজে সুরক্ষার বার্তা দিচ্ছেন, অনেকেই কচ্ছপরূপী মানুষকে জড়িয়ে ছবি তুলছেন। দুনিয়ার নিহত, আহত, জলবায়ু-দুর্গত গাছপালা ও বন্য প্রাণী ও তাদের স্বজনেরা যদি কোনো দিন জলবায়ু সম্মেলনে চলে আসে, সেসব ভাষা অনুবাদ করার মতো ইন্টারপ্রেটর (দোভাষী) কি জাতিসংঘে আছে?

জলবায়ু সংকটে কৃষি ও খাদ্যব্যবস্থার পথ কী

বাংলাদেশ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইরান, সিরিয়া, কুয়েত, ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধানেরা অংশ নিলেও যুক্তরাষ্ট্রের মতো বহু বৃহৎ দূষণকারী দেশ লিডার্স সামিটে অংশ নেয়নি। তাহলে জলবায়ু অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন কীভাবে সম্ভব? ধরিত্রীর জীবনমরণের প্রশ্ন নিয়ে বিশ্বনেতৃত্বকে জবাবদিহির আওতায় আনার কাঠামো তৈরি করতে হবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের আন্তর্জাতিক কাঠামো ইউএনএফসিসিসিকে।

সম্মেলনের চতুর্থ দিনের এক আলোচনায় আদিবাসীরা জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জানান। আন্তালিয়া, তুরস্ক, ১২ নভেম্বর ২০২৬

লিডার্স সামিটের অঙ্গীকার

লিডার্স সামিটের প্রথম দিন ২০৩৫ সালের ভেতর বৈশ্বিক বিদ্যুতায়ন ২৩ থেকে ৩৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার হয়েছে। নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, স্বল্পোন্নত দেশের অর্থায়ন, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, মিথেন নিঃসরণ এবং উষ্ণতা দেড় ডিগ্রি লক্ষ্য বিষয়গুলো আলোচনায় এসেছে। বাস্তবায়নভিত্তিক সমাধানের রাজনৈতিক সমর্থন বিষয়ে আলাপ হলেও কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি হয়নি।

সম্মেলনের চতুর্থ ও লিডার্স সামিটের শেষ দিনে জলবায়ু অর্থায়ন, প্যারিস চুক্তির বাস্তবায়ন, নগর অভিযোজন, জ্বালানি রূপান্তর নিয়ে আলাপ হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো জলবায়ু ক্ষয়ক্ষতির জন্য ঋণমুক্ত অর্থায়ন এবং দ্রুত নির্গমন হ্রাসের দাবি জানিয়েছে। যুক্তরাজ্য প্রথম জলবায়ু নিরাপত্তাবিষয়ক বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে।

গ্রেটা থুনবার্গ, অধিকারকর্মী, সুইডেনবছর বছর প্রতারণা আর সময়ক্ষেপণের মধ্য দিয়ে জলবায়ু সম্মেলনগুলো ক্রমাগতভাবে গ্রিন ওয়াশ হয়ে উঠছে।

লিডার্স সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জানান। জলবায়ু অর্থায়নের ৫০ ভাগ অভিযোজন কার্যক্রমে বরাদ্দের পাশাপাশি, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা কমানো, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ, সবুজ কর্মসংস্থান ও বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার বিষয়গুলোও প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পেয়েছে।

লিডার্স সামিটের আলাপ ও প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশ্বনেতৃত্বকে তৎপর হতে হবে। একই সঙ্গে বাংলাদেশসহ রাষ্ট্রপক্ষগুলোকে জলবায়ু ব্যবস্থাপনার কাঠামোকে অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য, বৈচিত্র্যবান্ধব, জনকেন্দ্রিক করে গড়ে তুলতে হবে।

জলবায়ু সম্মেলনে একটি প্যাভিলিয়নে শিশুদের আঁকা ছবি স্থান পেয়েছে। আন্তালিয়া, তুরস্ক, ১২ নভেম্বর ২০২৬

জলবায়ুর সিদ্ধান্ত কোম্পানি নয়, মানুষ নেবে

ব্লুজোন থেকে প্রস্থানের পথে বিশাল বিলবোর্ডে দেওয়া পরিবেশ ও জলবায়ু প্রশ্নে বিতর্কিত করপোরেট কোম্পানিদের স্পনসর লোগো মনে শঙ্কা জাগায়। তুরস্কের বৃহৎ জীবাশ্ম জ্বালানি ও তেল শোধনাগার কোম্পানি টুপরাসের নিয়ন্ত্রক ‘কোচ হোল্ডিং’ কপের গ্লোবাল বিজনেস পার্টনার। কয়লাখনি, বৃহৎ বাঁধ নির্মাণ, বন উজাড় ও উপকূল বাস্তুতন্ত্র বিনষ্টের জন্য বিতর্কিত কোম্পানিরাও আছে। তাহলে কী আন্তালিয়াতেও মরণরেখায় দাঁড়ানো এই গ্রহের সঙ্গে প্রতারণা ও অঙ্গীকারভঙ্গের ‘গ্রিন ওয়াশ’ নাটক মঞ্চস্থ হতে চলেছে? তুরস্কে সম্মেলনে যোগ দেওয়া সুইডেনের নাগরিক জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গও বলেন, বছর বছর প্রতারণা আর সময়ক্ষেপণের মধ্য দিয়ে জলবায়ু সম্মেলনগুলো ক্রমাগতভাবে গ্রিন ওয়াশ হয়ে উঠছে।

সুন্দরবন থেকে আমাজন বন ঝাঁঝরা কেন 
যদি বিশ্বব্যাপী খাদ্যব্যবস্থাকে নিরাপদ করা যায়, তবে জলবায়ু তহবিলের একটা বড় অংশ খাদ্যব্যবস্থার অবদান হতে পারে। প্রশ্ন হলো বিশ্বনেতৃত্ব আর কতগুলো সম্মেলন নাটকের পর রাজনৈতিক দায়িত্ব ও অঙ্গীকার গ্রহণ করবেন?

সম্মেলনের প্যাভিলিয়ন এলাকায় আলাপ হয় ব্রাজিলের একরি রাজ্যের আদিবাসী প্রতিনিধি ফ্রান্সিসকা আরারা, ঘানার মাইকেল সেলাসি সেৎজি, শ্রীলঙ্কার অর্গানিক খাদ্য আন্দোলনের নেতা থিলাক কিরুয়াৎস্বোয়াম, পাপুয়া নিউগিনির জলবায়ুকর্মী জাপেত জেমস গাই, বাংলাদেশের আদিবাসী প্রতিনিধি সতেজ চাকমা, থাইল্যান্ডভিত্তিক আদিবাসী নেটওয়ার্ক এআইপিপির সোহেল হাজং, হন্ডুরাসের পরিবেশকর্মী মার্লেন মরিশল চিনচিলাদের সঙ্গে। তাঁদের সবার মত, জলবায়ুর সিদ্ধান্ত নেবে জনগণ এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্রীয় নেতৃবৃন্দ, কোনোভাবেই জলবায়ুমঞ্চকে কোম্পানি বা এজেন্সির কাছে বন্ধক রাখা যাবে না।

জলবায়ু সম্মেলনে ব্রাজিলের প্যাভিলিয়ন। আন্তালিয়া, তুরস্ক, ১২ নভেম্বর ২০২৬

পরাজিত হবে না পৃথিবী

খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘দ্য ইমপ্যাক্ট অব ডিজাস্টার অন অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি (২০২৫)’ প্রতিবেদন জানায়, ১৯৯১ থেকে ২০২৩ সালে বিশ্বব্যাপী দুর্যোগের কারণে ৪৬০ কোটি টন শস্য এবং ২৮০ কোটি টন ফল ও সবজি উৎপাদন হারিয়েছে বিশ্ব। বৈশ্বিক মোট কৃষি ক্ষয়ক্ষতির ৪৭ ভাগ হয়েছে এশিয়ায়। কেবল উৎপাদন বিনষ্ট নয়, আমাদের সামগ্রিক খাদ্যব্যবস্থা নানামুখী দূষণ ও দখলে বন্দী।

বিশ্বনেতৃত্ব জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে টালবাহানা করছে, অথচ কেবল খাদ্যব্যবস্থাকে নিরাপদ ও ন্যায্য করলে এখান থেকেও একটা বড় তহবিল সঞ্চিত হতে পারে। গত ৪ জুন প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক হিসাব অনুযায়ী ২০২১ সালে দূষিত খাদ্য গ্রহণের কারণে বিশ্বে প্রায় ৮৬ কোটি ৬০ লাখ মানুষ অসুস্থ হয়েছিল এবং প্রায় ১৫ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু ঘটেছিল। অনিরাপদ খাদ্যজনিত অসুস্থতার কারণে বিশ্বে উৎপাদনশীলতা ও চিকিৎসাজনিত ব্যয় হয় বছরে ৩১ হাজার কোটি মার্কিন ডলার। যদি বিশ্বব্যাপী খাদ্যব্যবস্থাকে নিরাপদ করা যায়, তবে জলবায়ু তহবিলের একটা বড় অংশ খাদ্যব্যবস্থার অবদান হতে পারে। প্রশ্ন হলো বিশ্বনেতৃত্ব আর কতগুলো সম্মেলন নাটকের পর রাজনৈতিক দায়িত্ব ও অঙ্গীকার গ্রহণ করবেন?

পরিবেশমুখী জীবনব্যস্থা গড়ে তোলায় সক্রিয় ব্রাহ্মকুমারিস আন্দোলনের প্রধান মাওরিন গুডম্যান মনে করেন, বিশ্বব্যবস্থায় পরিবর্তন আসবেই। পৃথিবীর সর্বনাশ, আমাদের নিজেদের সর্বনাশ এটি উপলব্ধি করতে হবে। ‘আমিত্বের’ বড়াই খারিজ করে পৃথিবীর কথা শুনতে হবে। কোনোভাবেই পৃথিবীকে পরাজিত হতে দেওয়া যাবে না।

জলবায়ু সম্মেলন: অঙ্গীকারভঙ্গ ও ক্ষতের দাগ নিয়ে ‘বৈশ্বিক মুটিরাও’

Read full story at source