সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ১২ নভেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
নাম-ঠিকানা বদলে, স্ত্রী ও কর্মকর্তাকে সামনে রেখে ৬০ কোটি টাকার কাজ পেলেন আ.লীগ নেতা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)নিজ দলের পতনের দুই সপ্তাহের মাথায় নিজের প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্ত্রীর নামে করান। পরদিন আবেদন করেন প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তনের। এর পাঁচ মাসের মাথায় প্রতিষ্ঠানের নামটাই বদলে ফেলেন। মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড হয়ে যায় ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
বিস্তারিত পড়ুন...
Visit chickenroad.qpon for more information.
বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী
১০ নভেম্বর পূর্ণ হলো সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির মৃত্যুর ২৪ বছরবিজ্ঞাপন দিয়ে পরিচিতি পাওয়া তিন্নি তখন অভিনয়েও নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করছিলেন টেলিভিশন নাটকে। চলচ্চিত্রে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে বড় পর্দায় সেই যাত্রা আর শুরু হয়নি।
বিস্তারিত পড়ুন...
‘গ্রাম্য গানবাজনা’ নিয়ে হুইপের ‘হুঁশিয়ারি’ যেসব প্রশ্ন তৈরি করে
হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে গ্রাম্য গানবাজনা বন্ধের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন জি কে গউছ। ৮ নভেম্বর, রোববারসাম্প্রতিক বছরগুলোয় দেশের গ্রামগঞ্জে সংস্কৃতিচর্চা নিয়ে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিবন্ধকতা তৈরি করা নানা প্রচেষ্টা আমরা দেখেছি। তবে জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে মব বা উন্মত্ত জনতার যে আস্ফালনের চরম বহিঃপ্রকাশ ঘটে, তাতে সেই প্রতিবন্ধকতা মাত্রা ছাড়িয়েছেই বলা যায়। জুলাই গণ-অভ্যুত্থানের সাংস্কৃতিক চেতনাও এখানে বড়সড় ধাক্কা খেয়েছে।
বিস্তারিত পড়ুন...
কেন তাঁকে ‘নতুন ওবামা’ বলা হচ্ছে, কেন এমন তুলনা
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটের জন অসফনির্বাচনী প্রচারে বিপুল তহবিল সংগ্রহ, ওবামার প্রকাশ্য সমর্থন, রাজনীতির মঞ্চে তারুণ্যদীপ্ত উপস্থিতি, বড় ব্যবধানে জয়, দেশজুড়ে পরিচিতি—সব মিলিয়ে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় অসফ।
বিস্তারিত পড়ুন...
যাঁরা পেয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার
২০০৪ থেকে ২০২৪। খালেদ মাসুদ থেকে সাকিব আল হাসান। প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার দেওয়া হয়েছে ২০ বার। ক্রিকেট, গলফ, শুটিং ও সাঁতার মিলিয়ে ১৪ জন পেয়েছেন বর্ষসেরার স্বীকৃতি। কেন তাঁরা বর্ষসেরা হয়েছেন।
বিস্তারিত পড়ুন...