খাগড়াছড়িতে এবার চাঁদের গাড়িতে আগুন, ‘দুর্বৃত্তদের’ খুঁজছে পুলিশ
· Prothom Alo
খাগড়াছড়িতে এবার দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জেলা সদরের পানখাইয়াপাড়া সড়কের কেএসটিসি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
Visit extonnews.click for more information.
আগুনে পুড়ে যাওয়া গাড়িটির মালিক মো. শাহিন নামে এক ব্যক্তি। তিনি বলেন, গতকাল রাতে ওই এলাকায় গাড়িটি পার্ক করা হয়। গভীর রাতে খবর আসে গাড়িটিতে আগুন দেওয়া হয়েছে। এরপর আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন গাড়িটি পুড়ে গেছে।
বিআরটিসি বাসে আগুনের ঘটনায় দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ, চালকের মামলাখাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর পর ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে শনিবার মধ্যরাতে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসির বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেন বাসটির চালক।