আল্লাহ কেন অপ্রস্তুত অবস্থায় দায়িত্ব দেন, মুমিনের করণীয় কী

· Prothom Alo

কখনো হঠাৎ করে আমাদের এমন কোনো দায়িত্ব, পদ বা কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়, যার জন্য আমরা নিজেদের একেবারেই প্রস্তুত মনে করি না।

নতুন কোনো কাজের দায়িত্ব পাওয়া, কোনো সমাবেশ বা ক্লাসে বক্তব্য দেওয়া, নতুন সম্পর্কের দায়ভার নেওয়া কিংবা হঠাৎ পারিবারিক অভিভাবকত্বের চাপ আসা—এসব ক্ষেত্রে প্রথম প্রতিক্রিয়াটি হয়, ‘আমি কীভাবে এটি সামলাব?’

Visit newsbetsport.bond for more information.

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সেই প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে সামনে এগিয়ে যায়, তখন সে বুঝতে পারে যে সেই কঠিন ও অপ্রস্তুত পরিস্থিতিগুলো আসলে দুর্ঘটনাবশত আসেনি; বরং আল্লাহ তাকে বিশেষ কোনো আত্মিক ও মানসিক যোগ্যতায় উন্নত করার জন্যই সেই পরিস্থিতিতে ফেলেছিলেন।

ইসলামি জীবন দর্শনে পরম আল্লাহর অন্যতম প্রধান গুণবাচক নাম হলো ‘আর-রব্ব।’ এর অর্থ, লালনপালনকারী, বিকাশদাতা ও নিয়ন্ত্রণকারী। আল্লাহ যেভাবে মানবদেহের বৃদ্ধি ঘটান, ঠিক সেভাবেই নানা পরিস্থিতি ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে তিনি মানুষের আত্মার ‘তরবিয়াত’ বা আত্মিক গঠন সম্পন্ন করেন।

কোরআনে নবী মুসার জীবনে আল্লাহর বিশেষ অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে হয়েছে, আমি তোমাকে আমার নিজের জন্য গড়ে তুলেছি। (সুরা তা-হা, আয়াত: ৪১)

একজন পিতা বা শিক্ষক যেমন তাঁর সন্তান বা শিক্ষার্থীকে পরিপক্ব করে তোলার জন্য আরামদায়ক ঘর থেকে বের করে কিছুটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করেন, ঠিক তেমনি আমাদের পরম রবও আমাদের জীবনের সক্ষমতা বাড়াতে অপ্রস্তুত পরিস্থিতির মুখোমুখি দাঁড় করান।

অপ্রস্তুত অনুভূতি থেকে উত্তরণ

নবীজির নবুয়ত প্রাপ্তির প্রথম দিনের ঘটনার দিকে তাকালেও সান্ত্বনা পাওয়া যায়। হেরা গুহায় প্রথম ওহি নিয়ে ফেরেশতা জিবরাইল (আ.) আগমন করলেন। বললেন, পড়ুন। নবীজির উত্তর ছিল, আমি তো পড়তে পারি না।

আমি প্রস্তুত নই’—এই ভাবনাটি পিছিয়ে যাওয়ার কারণ হওয়া উচিত নয়; বরং এটি ইঙ্গিত দেয় যে মহান আল্লাহ আপনাকে নতুন কিছু শেখাতে যাচ্ছেন এবং আপনার আত্মিক ও মানসিক সক্ষমতার সীমানা বাড়িয়ে দিচ্ছেন।
সংকটকালে নেতৃত্ব দিতে সুরা কাহাফের ৩ শিক্ষা

তিনি কাঁপতে কাঁপতে ঘরে ফিরে এসেছিলেন। খাদিজাকে বলেছিলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। (সহিহ বুখারি, হাদিস: ৩)

মহানবী (সা.) প্রথম দিনেই নিজেকে মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত মনে করেননি; তাঁর অন্তরেও মানবীয় ভয় ও ভীতির সঞ্চার হয়েছিল। সুতরাং, কোনো দায়িত্ব বা চ্যালেঞ্জের শুরুতে নিজেকে ‘অপ্রস্তুত’ বা ‘অযোগ্য’ মনে হওয়াটা কোনো দোষের বিষয় নয়; এটি মানব চরিত্রের স্বাভাবিক একটি অনুভূতি।

অপ্রস্তুত পরিস্থিতি পড়ল ৩ করণীয়

যখনই জীবনে এমন কোনো কঠিন বা অচেনা পরিস্থিতি আসবে যেখানে নিজেকে অপ্রস্তুত মনে হবে, তখন বিষণ্ন না হয়ে তিনটি পদক্ষেপ গ্রহণ করা উচিত।

১. বিকাশের সংকেত মনে করা: ‘আমি প্রস্তুত নই’—এই ভাবনাটি পিছিয়ে যাওয়ার কারণ হওয়া উচিত নয়; বরং এটি ইঙ্গিত দেয় যে মহান আল্লাহ আপনাকে নতুন কিছু শেখাতে যাচ্ছেন এবং আপনার আত্মিক ও মানসিক সক্ষমতার সীমানা বাড়িয়ে দিচ্ছেন।

যখনই মানুষ নিজের স্বস্তির বলয় (কমফোর্ট জোন) থেকে বাইরে পা রাখে, তখনই তার আসল বিকাশ ঘটে।

২. ছোট ছোট ধাপে প্রস্তুতি নেওয়া: পুরো পাহাড়সমান দায়িত্ব একবারে কাঁধে নেওয়ার চিন্তা করলে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে। তাই বড় কাজকে ছোট ছোট দৈনিক লক্ষ্য বা ধাপে ভাগ করে নেওয়া উচিত।

প্রতিদিনের নির্দিষ্ট কাজটি মনোযোগের সঙ্গে শেষ করা এবং প্রস্তুতি নেওয়া মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে।

তরুণ নেতৃত্ব গড়ে তুলতে নবীজির কালজয়ী ৭ পদক্ষেপ
আল্লাহ যদি আপনাকে আজ এমন কোনো জায়গায় বা পদে দাঁড় করিয়ে থাকেন যেখানে আপনি নিজেকে অপ্রস্তুত অনুভব করছেন, তবে বিশ্বাস রাখুন যে সেই পরিস্থিতি সামলানোর বীজ তিনি আগেই আপনার ভেতরে রোপণ করে রেখেছেন।

৩. দোয়া পাঠ করা: ফেরাউন নামক মহাপরাক্রমশালী স্বৈরাচারী শাসকের মুখোমুখি হওয়ার কঠিন নির্দেশ যখন নবী মুসাকে দেওয়া হয়েছিল, তখন তিনিও নিজের জড়তা ও মানসিক চাপের কথা মহান আল্লাহর কাছে প্রকাশ করেছিলেন।

তিনি নিজের সক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করেছিলেন। যেকোনো কঠিন কাজ, পরীক্ষা, বক্তব্য বা দায়িত্বের মুখোমুখি হওয়ার আগে এই কোরআনি দোয়াটি পাঠ করা যায়।

দোয়া: রব্বিশরাহ লি সদরি, ওয়া ইয়াসসির লি আমরি, ওয়াহলুল উকদাতাম মিল লিসানি, ইয়াফকাহু কওলি।

অর্থ: হে আমার প্রতিপালক, আমার বক্ষকে (ধৈর্য ও সাহস দিয়ে) প্রশস্ত করে দাও, আমার কাজকে আমার জন্য সহজ করে দাও এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে।’ (সুরা তা-হা, আয়াত: ২৫-২৮)

আত্মিক সক্ষমতা বৃদ্ধি

মহান আল্লাহ কখনো কোনো আত্মাকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, ‘আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের দায়িত্ব দেন না।’ (সুরা বাকারা, আয়াত: ২৮৬)

অতএব, আল্লাহ যদি আপনাকে আজ এমন কোনো জায়গায় বা পদে দাঁড় করিয়ে থাকেন যেখানে আপনি নিজেকে অপ্রস্তুত অনুভব করছেন, তবে বিশ্বাস রাখুন যে সেই পরিস্থিতি সামলানোর বীজ তিনি আগেই আপনার ভেতরে রোপণ করে রেখেছেন।

নিজের অযোগ্যতার কথা আল্লাহর দরবারে স্বীকার করে, নবী মুসার মতো বুকের প্রশান্তি চেয়ে নিয়ে দৃঢ় পায়ে সামনে এগিয়ে যাওয়াই হলো একজন মুমিনের আসল পরিচয়।

  • এহসান সিরাজ : আলেম ও লেখক

দায়িত্ব যখন ইবাদত : প্রতিদিনের চাপ সামলানোর তিনটি সহজ পথ

Read full story at source