স্বপ্ন ভেঙে গেলে কী করবেন? জাপানের ‘কিন্তসুগি’ যা শেখায়
· Prothom Alo
একটি স্বপ্ন পূরণ না হলে কি জীবনের বাকি সম্ভাবনাও শেষ হয়ে যায়? জাপানের একটি ঐতিহ্যবাহী কারুশিল্প এই প্রশ্নটি নতুন করে ভাবতে শেখায়। শিল্পটির নাম ‘কিন্তসুগি’।
অন্যরা যখন একের পর এক লক্ষ্যে পৌঁছাচ্ছেন, তখন নিজেকে ‘পিছিয়ে পড়ার দলে’ মনে হওয়াও অস্বাভাবিক নয়পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাননি। অনেক চেষ্টা করেও স্বপ্নের চাকরিটা হলো না। কিংবা বহুদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা বন্ধ করে দিতে হলো। জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় অনেককেই।
Visit tr-sport.click for more information.
এমন পরিস্থিতিতে মনে হতে পারে, এত দিনের চেষ্টা কি তবে বৃথা গেল? অন্যরা যখন একের পর এক লক্ষ্যে পৌঁছাচ্ছেন, তখন নিজেকে ‘পিছিয়ে পড়ার দলে’ মনে হওয়াও অস্বাভাবিক নয়। কেউ নতুন করে চেষ্টা করতে ভয় পান, কেউ পুরোনো পরিকল্পনা আঁকড়ে থাকেন। আবার কেউ বুঝে উঠতে পারেন না, এরপর কী করবেন।
কিন্তু একটি স্বপ্ন পূরণ না হলে কি জীবনের বাকি সম্ভাবনাও শেষ হয়ে যায়? জাপানের একটি ঐতিহ্যবাহী কারুশিল্প এই প্রশ্নটি নতুন করে ভাবতে শেখায়। শিল্পটির নাম ‘কিন্তসুগি’।
ভাঙনের দাগও যেখানে সুন্দর
ধরুন, আপনার প্রিয় চায়ের কাপটি হাত থেকে পড়ে ভেঙে গেল। সাধারণত এমন কাপ আমরা ফেলে দিই। কিন্তু জাপানের কিন্তসুগি শিল্পীরা ভাঙা পাত্রের টুকরাগুলো জোড়া লাগিয়ে নতুন রূপ দেন। জোড়ার জায়গাগুলো সাজিয়ে তোলেন সোনার গুঁড়া দিয়ে। ফলে পাত্রটি আবার ব্যবহারযোগ্য হয়ে ওঠে। তবে ভাঙার দাগগুলো আর আড়াল করা হয় না, বরং সোনালি রেখা হয়ে ফুটে থাকে।
বিশ্বের যে দেশে বাংলাদেশি পাবেন ভাবেননি ‘নাদির অন দ্য গো’, সেখানেই পেলেন হাজারো বাংলাদেশিজাপানি ভাষায় ‘কিন’ অর্থ সোনা, আর ‘ৎসুগি’ অর্থ জোড়া লাগানো। অর্থাৎ কিন্তসুগি মানে সোনা দিয়ে জোড়া লাগানো। এ কাজে কখনো সোনার বদলে রুপার গুঁড়াও ব্যবহার করা হয়।
জাপানি নন্দনতত্ত্ব ‘ওয়াবি-সাবি’র সঙ্গেও কিন্তসুগির মিল পাওয়া যায়। এই ধারণায় অসম্পূর্ণতা ও ক্ষণস্থায়িত্বের মধ্যেও সৌন্দর্য খুঁজে নেওয়ার কথা বলা হয়। কিন্তসুগিতেও পাত্রের ভাঙনের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয় না।
সোনালি রেখার আগে দীর্ঘ অপেক্ষা
কিন্তসুগির মেরামতপ্রক্রিয়াও বেশ ধীর। প্রথমে ভাঙা টুকরাগুলো ‘উরুশি’ নামের প্রাকৃতিক আঠালো ল্যাকার দিয়ে জোড়া লাগানো হয়। এরপর পাত্রটি রাখা হয় ‘মুরো’ নামের বিশেষ বাক্স বা আলমারিতে। সেখানে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় ল্যাকার ধীরে ধীরে শক্ত হয়।
কোথাও ফাঁক থাকলে তা ভরাট করা হয়। বাড়তি অংশ ঘষে মসৃণ করার পর জোড়ার রেখায় আবার ল্যাকার লাগিয়ে ছড়িয়ে দেওয়া হয় সোনার গুঁড়া। সবশেষে চলে পলিশ। পুরো প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসও লেগে যেতে পারে।
অর্থাৎ ভাঙা টুকরাগুলো জোড়া লাগালেই কাজ শেষ হয় না। প্রতিটি ধাপে প্রয়োজন যত্ন, মনোযোগ আর অপেক্ষা।
স্বপ্নভঙ্গের পর আমাদের জীবনেও এমন সময় প্রয়োজন হতে পারে। তবে শুধু সময় পার করলেই সব ঠিক হয়ে যাবে, এমন নয়। নিজেকেও কিছু প্রশ্ন করতে হবে।
কেন প্রত্যাশিত ফল পেলাম না? প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল? নাকি পরিস্থিতির কিছু অংশ আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল? যে স্বপ্ন পূরণ হয়নি, সেটি কি সত্যিই আমার নিজের ছিল, নাকি পরিবার ও সমাজের প্রত্যাশাও সেখানে কাজ করেছে?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হয়তো বুঝবেন, নতুন কোনো দক্ষতা রপ্ত করা দরকার। হয়তো অভিজ্ঞ কারও পরামর্শ কাজে আসবে। আবার এমনও হতে পারে, পুরোনো পরিকল্পনা বদলে সম্পূর্ণ নতুন পথে এগোনোই ভালো সিদ্ধান্ত।
আলো দেখলেই ঘরে ঢুকছে শ্যামা পোকা, কীভাবে ঠেকাব, কামড়ালেই–বা কী করবসব ভাঙন কি মেরামত করা যায়?
কিন্তসুগির সঙ্গে জীবনের তুলনা করতে গিয়ে একটি কথা মনে রাখা জরুরি। ভাঙা পাত্র জোড়া লাগানো গেলেও জীবনের সব হারানো সুযোগ ফিরে আসে না। সব চেষ্টা সফল হয় না, সব ক্ষতির বিকল্পও পাওয়া যায় না।
তাই প্রতিটি ব্যর্থতাকে সুন্দর করে দেখার প্রয়োজন নেই। যিনি কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি, তাঁর কষ্টকে শুধু ভবিষ্যতের সাফল্যের গল্প দিয়ে ব্যাখ্যা করা যায় না। যে উদ্যোক্তা নিজের প্রতিষ্ঠান বন্ধ করেছেন, তাঁর ক্ষতিও কোনো অনুপ্রেরণামূলক কথায় মুছে যায় না।
আমাদের সমাজে সাফল্যের যেন একটি নির্দিষ্ট সময়সীমা আছে। নির্দিষ্ট বয়সে ভালো ফল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, তারপর চাকরি ও প্রতিষ্ঠিত জীবন। এই ছকের সঙ্গে নিজের জীবন মেলাতে না পেরে অনেকে ভাবেন, পিছিয়ে পড়েছেন।
অথচ সবার পথ এক নয়। কেউ একটু দেরিতে লক্ষ্যে পৌঁছান, কেউ মাঝপথে লক্ষ্য বদলান। কেউ আবার সম্পূর্ণ নতুন করে শুরু করেন।
কিন্তসুগি আমাদের ব্যর্থতাকে উদ্যাপন করতে বলে না। বরং মনে করিয়ে দেয়, ভেঙে যাওয়ার পরও যত্ন নিয়ে নতুন কিছু গড়ে তোলা সম্ভব।
আপনার অপূর্ণ স্বপ্নের পেছনে যে পরিশ্রম ছিল, যে অভিজ্ঞতা অর্জন করেছেন, যে দক্ষতা শিখেছেন, সেগুলো সব হারিয়ে যায়নি। নতুন পথে এগোতে এসবই কাজে আসতে পারে।
সেই পথ হয়তো আগের স্বপ্নের মতো হবে না। তাতে নতুন চ্যালেঞ্জও থাকবে। কিন্তু কিন্তসুগি পাত্রের মতো সেই নতুন পথেও থাকবে আপনার নিজের গল্প।
আজ যে ‘রেজাল্ট’ মনমতো হলো না, সেটিই আপনার জীবনের শেষ ‘রেজাল্ট’ নয়।
সামিরা খান মাহি হলেন বাংলাদেশের নতুন মিস ইউনিভার্স, বিশ্ব আসরে যাচ্ছেন কতগুলো পোশাক নিয়ে?