পটুয়াখালীর যে সেতুটি ১০ বছর ধরে ভাঙা

· Prothom Alo

দীর্ঘদিন সেতুটি ভাঙা থাকায় এলাকার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

Visit asg-reflektory.pl for more information.

পটুয়াখালীর দশমিনা উপজেলার সুতাবাড়িয়া নদীর ওপর নির্মিত একটি সেতু দুই পারের ১০টি গ্রামের ১০ হাজার মানুষকে যুক্ত করেছিল। তবে প্রায় ১০ বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে সেতুটি। ফলে সড়কপথে দুই পারের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ডিঙিনৌকায় নদী পার হচ্ছে তারা। সেতুটি পুনর্নির্মাণে কার্যকর উদ্যোগ না নেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

দশমিনা উপজেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে বেতাগী সানকিপুর ইউনিয়নের জমির মৃধার বাজার এলাকায় সেতুটির অবস্থান। এর পূর্ব প্রান্তে বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী বাজার, জাফরাবাদ ও তাফালবাড়িয়া গ্রাম। সেই সঙ্গে আছে বেতাগী শরিয়াতিয়া দাখিল মাদ্রাসা। আর সেতুর পশ্চিম প্রান্তে জমির মৃধা, রামভল্লব, চিকার ব্রিজ, খারিজা বেতাগী, দাবাড়ি, রুনুয়া ও হুডিবন গ্রাম। আরও আছে খারিজা বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়।

ভাঙা সেতুর দুই প্রান্তের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষার্থী আছে। সেতু ভেঙে যাওয়ার পর নদী পারাপারে দুর্ভোগের শিকার হচ্ছে ছয় শতাধিক শিক্ষার্থীরা।

খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ পারভেজ ও মুনিয়া জানায়, প্রতিদিন ছোট নৌকায় নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে হয় তাদের। বর্ষার সময় নৌকায় নদী পার হতে ভয় লাগে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন সেতুটি ভাঙা থাকায় এলাকার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিশেষ করে বর্ষা মৌসুমে নদীতে স্রোত বাড়লে নৌকায় পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

৭৫ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের এই সেতু দিয়ে একসময় নিয়মিত পিকআপ ভ্যান, মাইক্রোবাস, টমটম (তিন চাকার বাহন), রিকশা, ভ্যান, মোটরসাইকেল ও সাইকেল চলাচল করত। এখন এসব যানবাহনকে সাত কিলোমিটারের ঘুরে উপজেলা শহরে যেতে হয়।

বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সেতুটির মাঝখানে প্রায় ৫০ মিটার অংশ ভেঙে যাওয়ায় তাঁর ইউনিয়নের ৮০ শতাংশ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়িক কাজে বাইরে থেকে আসা লোকজনের চলাচলের ক্ষেত্রে কষ্ট করতে হচ্ছে।

বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দশমিনা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরে ১০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হয়। ২০১৬ সালের ১৪ ডিসেম্বর বালুবোঝাই একটি কার্গো সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তে সেতুর সঙ্গে কার্গোর ধাক্কা লেগে কার্গোটিসহ সেতুটির মাঝখানের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় চার শিশুসহ পাঁচজন নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও স্থানীয় রফাতুল আলমের পাঁচ বছর বয়সী শিশু নুরসাত জাহান মারা যায়।

বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদ থেকে সরকারের কাছে সেতুর সংস্কার কিংবা পুনর্নির্মাণের প্রস্তাব করা হলেও তা আর বাস্তবায়ন হয়নি।

স্থানীয় বাসিন্দা মো. শুভ মিয়া বলেন, সেতুটি দ্রুত পুনর্নির্মাণ করা উচিত।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন সেতুটি ভাঙা থাকায় এলাকার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিশেষ করে বর্ষা মৌসুমে নদীতে স্রোত বাড়লে নৌকায় পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রতিদিন শিশুশিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়।

এলজিইডির দশমিনা উপজেলা কার্যালয়ের প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) এ টি এম সাদিকুর রহমান প্রথম আলোকে বলেন, ভাঙা সেতুটি নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।

Read full story at source