ব্যাংকের দেউলিয়া হওয়া নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

· Prothom Alo

রাজনৈতিক বিতর্কের মুখে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাংক দেউলিয়া হওয়ার প্রক্রিয়ায় যাওয়ার পর দেশটিতে এ বিতর্কের সূত্রপাত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহস্পতিবার প্রকাশ করা এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পেনা বলেন, ‘কোনো সময় যদি আমি ব্যর্থ হয়ে থাকি, তাহলে জনগণের কাছে ক্ষমা চাইছি। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছিলেন, সেটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কোনো ইচ্ছা কখনোই ছিল না।’

Visit mwafrika.life for more information.

উয়েনো ব্যাংক দেউলিয়া হওয়ার প্রক্রিয়া শুরুর পর এ সংকট আর বিতর্কের সূত্রপাত। এরইমধ্যে আলোচিক এ ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

প্যারাগুয়ের আইনপ্রণেতারা প্রেসিডেন্ট পেনার বিরুদ্ধে স্বার্থের সংঘাত ও অসদাচরণের অভিযোগ তোলেন। তিনি গত বছর পর্যন্ত ব্যাংকটির মালিকানাধীন কোম্পানির অংশীদার ছিলেন।

প্রেসিডেন্ট পেনা তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। যদিও তাঁর পদত্যাগের ঘোষণার আগে প্যারাগুয়ের পার্লামেন্টের নিম্নকক্ষে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর পক্ষে ভোট পড়ে।

এক্সে প্রকাশ করা ভিডিও বার্তায় পেনা বলেন, দেশের স্থিতিশীলতা, সামাজিক শান্তি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার স্বার্থেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

উয়েনো ব্যাংক জানিয়েছে, তাদের গ্রাহকসংখ্যা প্রায় ৩০ লাখ। দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ ব্যাংকটির গ্রাহক।

ব্যাংকটিতে পেনশনসহ সরকারের বিভিন্ন তহবিলের অর্থও জমা ছিল। চলতি সপ্তাহের শুরুতে ব্যাংকটি দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া শুরু করে। এর পর থেকে লাখ লাখ গ্রাহক নিজেদের ব্যাংক হিসাবের অর্থ তুলতে পারছেন না।

৪৭ বছর বয়সী সান্তিয়াগো পেনা ২০২৩ সালের আগস্টে প্যারাগুয়ের প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

Read full story at source