মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন
· Prothom Alo

বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়–৫ ∎ বিস্তৃত প্রশ্ন
Visit newsbetting.club for more information.
প্রশ্ন: দুজন নারী মুক্তিযোদ্ধা সম্পর্কে লেখো।
উত্তর:
১. তারামন বিবি: তারামন বিবি ছিলেন সাহসী নারী মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। তিনি সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেন। তাঁর সাহসিকতার জন্য তাঁকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়।
২. ক্যাপ্টেন সিতারা বেগম: ক্যাপ্টেন সিতারা বেগম ছিলেন নারী মুক্তিযোদ্ধা ও চিকিৎসক। তিনি মুক্তিযুদ্ধের সময় আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সেবা করতেন। নিজের জীবন ঝুঁকিতে রেখে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাব দেওয়া হয়।
প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগ সম্পর্কে ৮টি বাক্য লেখো।
উত্তর:
১. ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য সাহসের সঙ্গে যুদ্ধ করেন।
২. নারী-পুরুষ নির্বিশেষে অনেক মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
৩. তারামন বিবি ও ক্যাপ্টেন সিতারা বেগম নারী মুক্তিযোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
৪. মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন।
৫. তাঁদের সাহস, বীরত্ব ও আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
৬. মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য অনেক মুক্তিযোদ্ধাকে বীরত্বসূচক খেতাব দেওয়া হয়।
৭. বীরত্বসূচক খেতাবগুলো হলো বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক।
৮. আমরা মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে যে নিয়মপ্রশ্ন: মুক্তিযুদ্ধে ভারত কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছিল?
উত্তর: প্রতিবেশী দেশ ভারত সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানায়। দেশের প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দেয় ভারত। শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসেবা দেয়। মুক্তিযুদ্ধে সহযোগিতা করার জন্য ভারত মিত্রবাহিনী গঠন করে। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সহায়তায় বাংলাদেশের বিজয়ে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাবেয়া সুলতানা, িশক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা