আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
· Prothom Alo

ইসরায়েলের আরব দলগুলোর সঙ্গে সমঝোতা হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরানোর সুযোগ পাবে বিরোধীরা। কিন্তু এতে বিরোধী শিবিরেরই একাংশের আপত্তি আছে। নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট ও আসন পাওয়া আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক অংশীদারত্ব গড়বে কি না, এখন সেই সিদ্ধান্তই নিতে হবে নেতানিয়াহুবিরোধী শিবিরকে।
Visit somethingsdifferent.biz for more information.
গাজায় জাতি নিধন, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও লাখো ফিলিস্তিনির বাস্তুচ্যুতির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল। বুথফেরত জরিপ ও আংশিক গণনায় নেতানিয়াহু কিংবা তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট—কোনোটিরই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস মেলেনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বুধবার ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, নেতানিয়াহুর জোট ৫৩, আইজেনকটের জোট ৪৮ এবং আরব দলগুলো ১৯ আসন পেতে পারে।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। আরব দলগুলোর সমর্থন পেলে বিরোধীরা সেই সীমা পেরোতে পারে। ফলে সরকারবদলের সম্ভাবনার সঙ্গে আরব নাগরিকদের রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্নটিও সামনে এসেছে।
আরব ভোটের গুরুত্ব
ইসরায়েলের জনসংখ্যার ২০ শতাংশের বেশি ফিলিস্তিনি বংশোদ্ভূত আরব নাগরিক। এবার তাঁদের ব্যাপক অংশগ্রহণ আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রাআমের অবস্থান আরও শক্তিশালী করেছে। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বর্ণবাদের ক্ষোভও অনেককে ভোটকেন্দ্রে নিয়ে এসেছে।
এবার সারা দেশে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। অতি ডানপন্থীদের সঙ্গে নেতানিয়াহুর জোট এবং কট্টর ইহুদিদের সামরিক সেবা থেকে ছাড় দেওয়া নিয়েও ভোটারদের ক্ষোভ ছিল।
ইসরায়েলের ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট (বাঁয়ে) ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভোটগ্রহণের পর গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁরা সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেনএই অংশগ্রহণকে সরকারবদলের উদ্যোগে যুক্ত করতে ‘ইহুদি–আরব প্রকৃত অংশীদারত্ব’–এর আহ্বান জানিয়েছেন জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন। ইসরায়েলি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘নেতানিয়াহুর বিকল্প গড়তে চাইলে আমাদের সঙ্গে কথা বলতে হবে।’
সমঝোতার ধরনও গুরুত্বপূর্ণ। আরব দলগুলো সরকারে যোগ দিতে পারে, আবার বাইরে থেকেও সমর্থন দিতে পারে। তবে যে পথেই আলোচনা হোক, দলগুলোর নিজস্ব রাজনৈতিক অবস্থান বিবেচনায় নিয়েই সমঝোতা করতে হবে।
ইসরায়েলের উত্তরাঞ্চলের আরব অধ্যুষিত তাইবে গ্রামের একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন ভোটাররা। ২৭ অক্টোবর ২০২৬আপত্তি নিয়ে সমালোচনা
রয়টার্স জানিয়েছে, আইজেনকটের শিবিরের অনেকে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের উদ্যোগ নাকচ করেছেন। ফলে নেতানিয়াহুকে সরাতে চাওয়া দুই পক্ষের মধ্যে সমঝোতা এখনো অনিশ্চিত।
‘দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি’ বইয়ের লেখক অ্যান্টনি লোয়েনস্টাইন আল–জাজিরাকে বলেছেন, এই অনীহার পেছনে রয়েছে গভীর আরববিদ্বেষ। তাঁর প্রশ্ন, গণতন্ত্রের দাবি করা কোনো দেশে সরকারে একটি জনগোষ্ঠীর উপস্থিতি মেনে নেওয়া হবে কি না, তা নিয়ে এমন বিতর্ক হয় কীভাবে?
হারেৎজ–এর বিশ্লেষণেও বলা হয়েছে, বর্জনের পরিবেশ পেরিয়ে আরব নাগরিকেরা ভোট দেওয়ার পর আবার প্রত্যাখ্যাত হলে নিজেদের ‘গণতান্ত্রিক’ বলা শিবিরের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।
ইউসুফ জাবারিন, নেতা, জয়েন্ট লিস্টআমরা ইহুদি-আরব প্রকৃত অংশীদারত্বে বিশ্বাস করি। নেতানিয়াহুর বিকল্প গড়তে চাইলে আমাদের সঙ্গে কথা বলতে হবে।সহযোগিতার আহ্বান
তবে বিরোধী শিবিরের সবাই এক অবস্থানে নেই। ডেমোক্র্যাটস দলের আইনপ্রণেতা গিলাদ কারিভ আরব দলগুলোর সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, নির্বাচনের পর রাজনৈতিক বাস্তবতা বদলেছে। নেতানিয়াহুর নেতৃত্বে দেশের ‘ধ্বংসাত্মক’ গতিপথ ঠেকাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রয়োজন।
এক্সে কারিভ লিখেছেন, উদারপন্থী ইহুদি ও আরব জনগোষ্ঠী—দুই ক্ষেত্রেই বিরোধীদের প্রতিনিধিত্ব বেড়েছে। তাঁর দাবি, বিপুলসংখ্যক মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাঁদের প্রত্যাশা পূরণে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছেন তিনি।
এই সহযোগিতার প্রশ্নের পাশাপাশি ফিলিস্তিন বিষয়ে দলগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ। রয়টার্স বলছে, প্রায় সব ইহুদি দলই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। ফলে নেতানিয়াহুর বিদায়ের সম্ভাবনা এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে নীতিগত পরিবর্তন এক বিষয় নয়।
ইসরায়েলের নাজারেথ শহরে সংবাদ সম্মেলনে রাআম পার্টির নেতা মনসুর আব্বাস (ডানে) ও ইসরায়েলি রাজনীতিক ইয়োভ সেগালোভিৎজপ্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপ
ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার গঠনের দায়িত্ব দেবেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাকেই বেছে নিতে হবে, এমন নয়। কার সরকার গড়ার সম্ভাবনা বেশি, সেটিই বিবেচ্য।
নতুন নির্বাচন এড়াতে নেতানিয়াহু ও আইজেনকটকে নিয়ে ঐক্যের সরকারের সম্ভাবনাও খোলা রেখেছেন হারজোগ। সমঝোতা না হলে আবার নির্বাচন হতে পারে। আর নতুন সরকার গঠনের আগপর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন নেতানিয়াহু।