নির্বাচনে হেরে গোপনে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেলেন ফ্লাভিও বলসোনারো

· Prothom Alo

ফ্লাভিও বলসোনারো ব্রাজিল ছেড়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর সপরিবার দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনি। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেও গেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বিবিসিকে জানান, ব্রাজিলের কর্তৃপক্ষ তাঁর পাসপোর্ট বাতিল করার কয়েক ঘণ্টার মধ্যে ফ্লাভিও ব্রাজিল ছেড়ে যান।

Visit milkshakeslot.com for more information.

মানি লন্ডারিংয়ের অভিযোগে ব্রাজিলে ফ্লাভিওর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে সুপ্রিম কোর্ট তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ফ্লাভিও দেশ ছড়ে চলে যান।

যদিও ফ্লাভিওর বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি। ফ্লাভিও অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন।

কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর গতকাল মঙ্গলবার ফ্লাভিওর পাসপোর্টগুলো বাতিল করা হয়। এর ফলে তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ফ্লাভিও দেশ ছাড়ছেন—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল।

বিবিসি ব্রাজিল ও বিবিসি মুন্দোকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছেছেন ফ্লাভিও। সেখানে তিনি তাঁর ছোট ভাই এদুয়ার্দোর সঙ্গে দেখা করেছেন। যদিও ফ্লাভিও কীভাবে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে গেলেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে দুই ভাইয়ের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আল-জাজিরার প্রতিবেদনের খবর, ফ্লাভিও যে সপরিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন, সেটা মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাভিও এবং তাঁর পরিবারের সদস্যদের ভিসা দেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

পিছিয়ে থেকেও কীভাবে ব্রাজিলের নির্বাচনের মোড় ঘুরিয়ে দিলেন লুলা, তাঁর ‘আর্মি’ কতটা ভূমিকা রেখেছে

তবে ফ্লাভিওর সঙ্গে পরিবারের কোন কোন সদস্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন, তা নিশ্চিত করে জানানো হয়নি।

এ বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাষ্ট্র ও ব্রাজিল—উভয় দেশের দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

বিবিসি ব্রাজিল ও বিবিসি মুন্দোকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছেছেন ফ্লাভিও। সেখানে তিনি তাঁর ছোট ভাই এদুয়ার্দোর সঙ্গে দেখা করেছেন। যদিও ফ্লাভিও কীভাবে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে গেলেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

গত সোমবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট মানি লন্ডারিংয়ের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে ফ্লাভিওকে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর পাসপোর্ট পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন।

ওই সময় ফ্লাভিও জানান, দেশ ছাড়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। ব্রাজিলে থেকেই তিনি বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরোধিতার নেতৃত্ব দেবেন। ব্রাজিলে গত রোববারের নির্বাচনে ফ্লাভিওকে হারিয়ে জয় পেয়েছেন লুলা।

লুলা বললেন, ব্রাজিলের গণতন্ত্র সুরক্ষিত হয়েছে, ফলাফল বাতিলের দাবি ফ্লাভিও বলসোনারোর

পাসপোর্ট জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ফ্লাভিওর আইনজীবীরা বিবিসি ব্রাজিলকে জানান, ফ্লাভিও কোথায় আছেন, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

গত সোমবার স্থানীয় সময় বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন ফ্লাভিও। এর পর থেকে ফ্লাভিওকে প্রকাশ্যে আর কোনো বিবৃতি দিতে দেখা যায়নি।

পুলিশের একটি সূত্র বিবিসিকে জানায়, ফ্লাভিও ব্রাজিল ছেড়ে প্রতিবেশী আর্জেন্টিনায় পালিয়েছেন কি না, তা নিশ্চিত হতে ফেডারেল কর্মকর্তারা সীমান্ত পারাপারের জায়গাগুলো পরীক্ষা করেছেন।

আর্জেন্টিনার কর্তৃপক্ষ বিবিসিকে জানায়, সীমান্ত পেরিয়ে সিনেটর ফ্লাভিওর আর্জেন্টিনায় প্রবেশ করার রেকর্ড তাদের কাছে নেই।

ব্রাজিলে গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়। এ নির্বাচনে ৪৫ বছর বয়সী ফ্লাভিওকে হারিয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় গেছেন লুলা। বর্তমানে লুলার বয়স ৮১ বছর।

ব্রাজিলে লুলার নাটকীয় জয়, চতুর্থবারের মতো ক্ষমতায় বসছেন

এবারের নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে ব্যাপক সম্ভাবনা জাগিয়ে হেরেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও। ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ডানপন্থী এ প্রার্থী নির্বাচনের ফলাফল বাতিলের দাবি তুলেছেন।

ফ্লাভিওর ছোট ভাই এদুয়ার্দো বলসোনারো যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করেন। তবে গত রোববার তাঁকে মিয়ামিতে দেখা গেছে।

ব্রাজিলে ভোট গড়াল দ্বিতীয় ধাপে, ‘খুবই খুশি’ ফ্লাভিও, ‘খেলা শুরু হচ্ছে’ বললেন লুলা

Read full story at source