যত দ্রুত সম্ভব মজুরি বোর্ড, এই ইস্যুতে আন্দোলন করলে ব্যবস্থা: শ্রমমন্ত্রী
· Prothom Alo
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘যত দ্রুত সম্ভব তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে। এই ইস্যুতে আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে শ্রমিক ও মালিকপক্ষ মেনে নেবে না। তৃতীয় কোনো পক্ষ এটিকে ইস্যু বানানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’
Visit asg-reflektory.pl for more information.
আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ৯৬তম ও তৈরি পোশাক (আরএমজি) বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৫তম সভা শেষে এ কথা বলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘মজুরি বোর্ড গঠনের জন্য মালিকপক্ষ প্রতিনিধি দিয়েছে। শ্রমিকদের প্রতিনিধির নাম দিতে আমি শ্রমিকপক্ষকে এক সপ্তাহ সময় বেঁধে দিচ্ছি। তাঁরা আলোচনা করে শ্রমিক প্রতিনিধির নাম দেওয়ার দুই দিনের মধ্যে আমরা মজুরি বোর্ডের প্রজ্ঞাপন জারি করব। ফলে এই বিষয় নিয়ে দ্বিধা–দ্বন্দ্ব থাকার কোনো সুযোগ নেই।’