ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন

· Prothom Alo

ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন। কলকাতার বেসরকারি একটি হাসপাতালে আজ রোববার সকালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

Visit turconews.click for more information.

ভারতীয় চিত্রশিল্পের জগতে মাইলফলক তৈরি করেছিলেন যোগেন চৌধুরী। রাজনীতি ও সমাজের নানা অসংগতি নিয়ে তিনি ব্যঙ্গাত্মক ছবি আঁকতেন। ভারতীয় এবং ইউরোপীয় শিল্প আন্দোলনের প্রভাবও রয়েছে তাঁর আঁকায়। বিভিন্ন সময়ে একাধিক দুর্গাপূজার থিমের নকশা করেছিলেন তিনি।

যোগেন চৌধুরী ২০১৪ সালে তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন । ২০২০ সাল পর্যন্ত সেই পদে ছিলেন তিনি। দেশে বিদেশে বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছিলেন শিল্পী।

১৯৩৯ সালে বাংলাদেশের ফরিদপুরের দহরপাড়া গ্রামে জন্ম যোগেন চৌধুরীর। তাঁর পিতা প্রমথনাথ চৌধুরী ছিলেন ফরিদপুরের জমিদার। মা ভালো আলপনা দিতেন। সেখান থেকেই ছবি আঁকায় আগ্রহ এই শিল্পীর।

আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, দেশভাগের সময় কলকাতায় চলে আসে যোগেন চৌধুরীর পরিবার। তাঁর শিল্পশিক্ষার হাতেখড়ি কলকাতাতেই। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্র্যাফটে পড়াশোনা করেছিলেন তিনি। তারপর হাওড়া জেলা স্কুলে অঙ্কন শিক্ষক হিসেবে কাজ করেছিলেন। ১৯৬২ সালে কলকাতার হ্যান্ডলুম বোর্ডে ডিজাইনার হিসাবে যোগ দেন। ১৯৬৫ সালে প্যারিসে যান উচ্চশিক্ষার জন্য। রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটরের দায়িত্বপালন করেছিলেন তিনি।

চিত্রশিল্পী যোগেন চৌধুরী

দেশভাগ যোগেন চৌধুরীকে উদ্বাস্তু করেছিল। সেই উদ্বাস্তু জীবনের ক্ষত ছিল তাঁর শিল্পের ভিত। কলকাতার আর্ট কলেজ থেকে পাস করে প্যারিসে গিয়েছিলেন যোগেন চৌধুরী। সেখান থেকে ফিরে আসার পর শান্তিনিকেতন কলাভবনের অধ্যাপক, ও প্রধান হিসেবে দায়িত্বপালন করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৪ মাস ধরে যোগেন চৌধুরী ব্লাড ক্যানসারে ভুগছিলেন। ১৬ অক্টোবর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

Read full story at source