জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ২০ নভেম্বর

· Prothom Alo

দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা–২০২৬ এর ফল প্রকাশিত হয়েছে। আগামী ২০ নভেম্বর বেলা তিনটায় রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Visit catcross.org for more information.

আজ শনিবার দুপুরে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার প্রতিযোগিতায় সারা দেশ থেকে চিত্রাঙ্কনে ৮৫০ আর রচনায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন ও রচনার প্রতিটি বিষয়ে তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারীদের ত্বকী পদক প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ ক্রেস্ট, বই ও সনদ আর সেরা দশে থাকা প্রতিযোগীদের ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হবে।

উভয় বিষয়ের প্রতিটি বিভাগের সেরা ১০ জনের ছবি ও লেখা নিয়ে একটি সুশোভিত স্মারক ‘ত্বকী’ প্রকাশিত হবে। প্রতিযোগিতায় চূড়ান্ত বিচারক ছিলেন রচনায় আনু মুহাম্মদ ও রফিউর রাব্বি। চিত্রাঙ্কনে রফিকুন নবী, জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।

রচনা প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ‘আমার স্কুল’ বিষয়ে রচনা লিখে প্রথম হয়েছে তাহমিদ আনান জারিফ (বগুড়া), দ্বিতীয় অমিয় চক্রবর্তী (নারায়ণগঞ্জ), তৃতীয় পার্বণ সাহা (ঢাকা)। সেরা দশে রয়েছে নামিরাহ নূর (ঢাকা), তাযকিয়া তায়্যেবা জ্বীম (যশোর), মো. আহসান হাবীব নূর (বগুড়া), জাহান জাইমা (ঝিনাইদহ), নারায়ণগঞ্জের সৌভিক সাহা, নূর আলী ইয়ামিন ও শুভজিত বিশ্বাস।

‘খ’ বিভাগে ‘শিশু নির্যাতন চাই না’ শিরোনামে রচনা লিখে প্রথম হয়েছে নাফিম হায়াত (বগুড়া), দ্বিতীয় মুহিব ই যাহরা ফিজা (ঢাকা), তৃতীয় আরণ্যক পাল প্রাচুর্য (রংপুর)। সেরা দশে রয়েছে নারায়ণগঞ্জের নুসাইবা জাহান জ্যোতি, ফামিন ইসলাম সুন্নাত ও ঐশী সিংহ, বগুড়ার দিশা রানী বসাক ও তাসফিক আহমেদ, শেখ রাইছা (ময়মনসিংহ) ও মো. তাওহীদুল ইসলাম (ঢাকা)।

‘গ’ বিভাগে ‘ত্বকীকে নিয়ে রচনা’ লিখে প্রথম হয়েছ অশেষ লস্কর (যশোর), দ্বিতীয় নুসাইবা বিনতে সাহেদ (ঢাকা), তৃতীয় আমানুর রহমান (নারায়ণগঞ্জ)। সেরা দশে রয়েছে রামিছা আক্তার মীম (ময়মনসিংহ), মো. নাজমুল হাসান খান (জামালপুর), নির্ভীক পাল চৌধুরী (যশোর), ফারহানা আক্তার এ্যানি (খুলনা), ফারবিন ফাইজা (ঝিনাইদহ), মো. নাফিস ইশতিয়াক (ঢাকা), অলি ত্রিপুরা (নারায়ণগঞ্জ)।

চিত্রাঙ্কনে ‘ক’ বিভাগে প্রথম হয়েছে শ্রেয়সী সরকার (বগুড়া), দ্বিতীয় আনহিতা রেদোয়ান আভা (ঢাকা), তৃতীয় শরিকাতুল জান্নাত সোফী (বগুড়া)। সেরা দশে রয়েছে নারায়ণগঞ্জের রাভিভ মুহাম্মদ তিহামী ও আনজারা বিন আরমান, বগুড়ার মো. সাইফান আরিজ মুস্তাকিম ও রৌধিয়া আজাদ, ঢাকার নুহা তাহযীব, আঈশা আমাতুল্লাহ ও রাইনা নুরতাজ।

‘খ’ বিভাগে প্রথম হয়েছে আরুশি হাসনাত (ঢাকা), দ্বিতীয় সেরা তালুকদার (বগুড়া), তৃতীয় ইয়াসনা জামান (ঢাকা)। সেরা দশে রয়েছে বগুড়ার নুজহাত মুমতাহিনা মেহেক ও মো. জারিফ হায়াত, ঢাকার সুজানা তামরিন রাইয়া, অভিরূপ চৌধুরী শৌর্য, মো. সাহল আবদুল্লাহ ও তাসফিয়া মহিব সামিরা, নারায়ণগঞ্জের মাহমুদুল হাসান মিশকাত।

‘গ’ বিভাগে প্রথম হয়েছে জয়পাল (জয়পুরহাট), দ্বিতীয় দিশা রানী বসাক (বগুড়া), তৃতীয় মো. আমিনুল মোমিনিন স্বচ্ছ (বগুড়া)। সেরা দশে রেয়েছে নারায়ণগঞ্জের সৌভিক সাহা ও রুহাম্মীন আমরিন রুহানী, বগুড়ার আলী আহম্মেদ সাইফ, মৌমিতা ভৌমিক, ঈশান সাহা ও স্নেহামনি, ঢাকার আরাফাত ইসলাম।

২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। তার নামে প্রতিবছর ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা হয়ে আসছে।

Read full story at source