ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে জাকের আলী, আর কারা আছেন

· Prothom Alo

দুই টেস্টের সিরিজ খেলতে গত রোববার ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এক দিন বিশ্রামে থাকার পর গতকাল মিরপুরে প্রথমবারের মতো অনুশীলনও করেছে তারা। আগামীকাল থেকে বসুন্ধরায় দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

এই ম্যাচের জন্য বিসিবির ঘোষণা করা ১৪ জনের দলে আছেন জাকের আলী। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল থেকে শুধু তাঁকেই রাখা হয়েছে। দলে জাকের ছাড়া আর কারও টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।

Visit freshyourfeel.org for more information.

চলমান ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে পারফর্ম করা কয়েকজন ক্রিকেটারকেও প্রস্তুতি ম্যাচে সুযোগ দিয়েছে বিসিবি। এর মধ্যে এখন পর্যন্ত ৫ ইনিংসে দুই সেঞ্চুরি ও দুই ফিফটি করা ময়মনসিংহের ডানহাতি ওপেনার মাহফিজুল ইসলামও আছেন।

বন্ধু নাহিদ রানার পথ ধরে জাতীয় দলের স্বপ্নে বিভোর ডাবল সেঞ্চুরিয়ান নাঈম

ওপেনিংয়ে তাঁর সঙ্গী হতে পারেন বরিশালের অধিনায়ক ইফতেখার হোসেন অথবা ঢাকার জিসান আলম। ৪ ইনিংসে ১৯৫ রান করা খুলনার ব্যাটসম্যান কালাম সিদ্দিকীকেও রাখা হয়েছে প্রস্তুতি ম্যাচের দলে। বাংলাদেশ টি-টুয়েন্টি দলের নিয়মিত মুখ শামীম হোসেনও আছেন এই দলে।

বাংলাদেশ টি-টুয়েন্টি দলের নিয়মিত মুখ শামীম হোসেন আছেন এই দলে

প্রস্তুতি ম্যাচটি শুরুতে তিন দিনের হওয়ার কথা থাকলেও পরে ওয়েস্ট ইন্ডিজের চাওয়ায় ম্যাচটি দুই দিনের করা হয়েছে। ২৮ অক্টোবর থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৫ নভেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে সিলেটে।

বিসিবি একাদশ

মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকী, ইফতেখার হোসেন, জাকের আলী, এস এম মেহরব হোসেন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আবদুল হালিম, অনিক দেব বর্মন, ফাহাদ হোসেন, হোসেন ও সান
সাকিব–তামিমরা যে ‘রোগ’ সারিয়েছিলেন, সেটিই আবার ফিরছে বাংলাদেশ দলে

Read full story at source