লাল কার্ড বিতর্ক থেকে বিশ্বকাপ বিক্রি: ইনফান্তিনোকে উয়েফার ৪২ প্রশ্ন, সময়সীমা দুই সপ্তাহ

· Prothom Alo

সময়সীমা মাত্র দুই সপ্তাহ। ৪২টি প্রশ্ন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সেসব প্রশ্নের উত্তর দিতে হবে আগামী ২ নভেম্বরের মধ্যে। প্রশ্নগুলোর মধ্যে তিনটি বিষয় অবধারিত—বিশ্বকাপের আংশিক স্বত্ব বিক্রির ব্যর্থ পরিকল্পনা, সর্বশেষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিল করায় পেছনের প্রক্রিয়া এবং ‘ফিফা শান্তি পুরস্কার’ চালু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তা দেওয়ার সিদ্ধান্ত।

Visit tr-sport.bond for more information.

গত ১৯ অক্টোবর ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিডিস ফিফার সেক্রেটারি জেনারেল সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের কাছে এসব বিষয় জানিয়ে একটি চিঠি পাঠান,যা দেখেছে খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন। সেই চিঠিতে, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প এবং ফিফার শাসন ও সিদ্ধান্ত গ্রহণসংক্রান্ত অন্যান্য বিষয়ে উত্থাপিত গুরুতর উদ্বেগের’ কথা উল্লেখ করেন থিওডোরিডিস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশ কুশনারের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের কাছে বিশ্বকাপ-স্বত্বের একাংশ বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো। তাঁর এই একতরফা পরিকল্পনা জানার পর ফিফার সব প্রতিযোগিতা বয়কটের হুমকি দিয়েছিল উয়েফা।

সুইজারল্যান্ডের নিওনে উয়েফার সদরদপ্তর

ব্যাপক বিরোধিতার মুখে ইনফান্তিনো সেই পরিকল্পনা থেকে সরে আসার বিষয়ে আশ্বস্ত করার পর বয়কট তুলে নেয় উয়েফা। তবে ফিফায় ইনফান্তিনোর নেতৃত্ব ও ২০২৭ সালের মার্চে তাঁর পুনর্নির্বাচনের প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সংস্থাটি।

বিশ্বকাপ থেকে গোপনে ইনফান্তিনোর ২১ কোটি টাকা বাড়তি আয় নিয়ে প্রশ্ন

ইএসপিএন জানিয়েছে, ফিফা কাউন্সিলের সঙ্গে আলোচনা ছাড়াই থ্রাইভ ক্যাপিটালকে একচেটিয়া সুবিধা কে দিয়েছিল, এফএফই প্রথম কবে এবং কার মাধ্যমে প্রকল্প হিসেবে উত্থাপিত হয়েছিল এবং বালোগানের লাল কার্ড প্রত্যাহারের জন্য টেলিফোনে কথোপকথনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প ইনফান্তিনোর কাছে কী দাবি করেছিলেন—সেসব বিষয়সহ বিভিন্ন প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে চিঠিতে।

সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদরদপ্তর

আট পৃষ্ঠার এই চিঠিতে থিওডোরিডিস গ্রাফস্ট্রমকে লিখেছেন, ‘কাউন্সিল সদস্যদের উত্থাপিত বেশ কিছু মৌলিক প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া হয়নি। যেসব নথিপত্র চাওয়া হয়েছে, সেগুলো সরবরাহ করা হয়নি।’ চিঠিতে আরও বলা হয়, ‘বৈঠকটি নিয়ে ফিফার পরবর্তী বিবৃতি আমাদের নজর কেড়েছে। এফএফই প্রত্যাহার, ভুল স্বীকার এবং “সম্ভাব্য শাসনতান্ত্রিক সংস্কারের” ঘোষণা দিলেও স্পষ্ট করা হয়নি যে সিদ্ধান্তগুলো কীভাবে নেওয়া হয়েছিল বা কেন যথাযথ পর্যায়ে ফিফা কাউন্সিলকে যুক্ত করা হয়নি।’

‎ফিফা সভাপতি ইনফান্তিনো কেন ঢাকায়

সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে চিঠিতে বলা হয়েছে, ‘বৈঠকে আমাদের প্রশ্নগুলো লিখিতভাবে জমা দেওয়ার আমন্ত্রণ জানানোর পর, আমরা প্রশ্ন ও তথ্য চেয়ে একটি সমন্বিত তালিকা সংযুক্ত করছি। আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিটি প্রশ্নের একটি বাস্তবভিত্তিক লিখিত জবাব এবং সেই সঙ্গে সব সহায়ক নথিপত্র আগামী সোমবার, ২ নভেম্বরের মধ্যে দেওয়ার অনুরোধ করছি।’

ফিফা সভাপতি পদে পুর্ননির্বাচন করতে চান ইনফান্তিনো

গত বৃহস্পতিবার ফিফা কাউন্সিলে সভাপতি ইনফান্তিনো বিশ্বকাপ আয়োজনের স্বত্বের একাংশ বিক্রির পরিকল্পনার জন্য ক্ষমা প্রার্থনা করলেও প্রস্তাবটি কীভাবে তৈরি করা হয়েছিল, সে বিষয়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।

মরক্কোর রাবাতে ২০২৭ সালের ১৮ মার্চ ফিফা কংগ্রেসে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৮ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত হলেও ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিপরীতে এখন পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বীর নাম সামনে আসেনি।

Read full story at source