মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’
· Prothom Alo

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
Visit milkshakeslot.lat for more information.
সচিবালয় সরিয়ে নেওয়া হচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় অনুমোদনবৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠকে বাংলাদেশ সচিবালয় সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে (পুরোনো বাণিজ্য মেলার মাঠ) নেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।