বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি, ঢাকার সভাপতি সফিকুল ইসলাম, সেক্রেটারি কামরুজ্জামান

· Prothom Alo

বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটির ২০২৭–২৮ সেশনের সভাপতি হিসেবে অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম ও সেক্রেটারি হিসেবে মো. কামরুজ্জামানকে মনোনীত করা হয়েছে।

Visit moryak.biz for more information.

সংগঠনের চার সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পর তাঁদের মনোনীত করে।

১৬ অক্টোবর ঢাকার আল–রাজি কমপ্লেক্সের আইবিডব্লিউ মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা, সদস্য ও নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে ২০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যের নাম শিগগিরই প্রকাশ করা হবে।

বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে শিক্ষা, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Read full story at source