বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে এক পরিবর্তন

· Prothom Alo

গতকাল রাতে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি–টুয়েন্টিতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজই ঢাকায় পা রাখছে ক্যারিবীয়দের টেস্ট দল। আর এই দলে শেষ মুহূর্তে একটি পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।

বাংলাদেশ সফরে কিমো পলের বদলি হিসেবে শামার স্প্রিঙ্গারকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ও পারিবারিক কারণে ভারত থেকে দেশে ফিরে যাবেন পল। সিডব্লুআইয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

Visit truewildslot.com for more information.

২৮ বছর বয়সী স্প্রিঙ্গারের এখনো টেস্ট অভিষেক হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি ওয়ানডে ও ১২টি টি–টুয়েন্টি খেলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে তাঁর রান ১ হাজার ৪৩, উইকেট ৫৮টি।

২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট হাতে ভালো মৌসুম কাটিয়েছেন স্প্রিঙ্গার। চার ম্যাচে ৫০.২০ গড়ে করেছেন ২৫১ রান। তবে বোলিংয়ে তেমন সফল ছিলেন না, ৮ ইনিংসে ৪২ গড়ে নিয়েছেন ৭ উইকেট।
কিমো পলের বদলি হিসেবে স্প্রিঙ্গারের পাশাপাশি ওজে শিল্ডস ও নিয়াল স্মিথের নামও বিবেচনায় ছিল। তবে চোটের কারণে তাঁদের কাউকেই নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে সিডব্লুআই।

ভারত পাচ্ছে ২-৩ কোটি ডলার, আমরা কিছুই না—বললেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী

বাংলাদেশ সফরের দলে নেই সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফও। হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে, আর ওয়ার্কলোড সামলাতে জোসেফকে দল থেকে সরিয়ে নেওয়া হয়। শুরুতে জোসেফের বদলি হিসেবেই দলে জায়গা পেয়েছিলেন পল।

পল ও স্প্রিঙ্গার দুজনই ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের সফরের দলে ছিলেন। শনিবার বেঙ্গালুরুতে পঞ্চম ও শেষ টি–টুয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পাঁচ ম্যাচের সিরিজ ২–২ সমতায় শেষ হয়েছে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হেরেছিল ক্যারিবীয়রা।

বাংলাদেশ সফরে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরে হবে প্রথম টেস্ট। সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।

টি–টুয়েন্টিতে ছক্কার ‘ওস্তাদ’ কোন দল, বাংলাদেশ কতটা পারে

Read full story at source