দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় কিয়ারা, ভাইরাল ছুটি কাটানোর ছবি
· Prothom Alo

দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সুখবরটি জানানোর কয়েক দিনের মাথায় স্বামী সিদ্ধার্থ মালহোত্রা ও মেয়ে সারায়াহকে নিয়ে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। ছবিগুলোতে উঠে এসেছে কাজের ব্যস্ততার ফাঁকে পরিবারের সঙ্গে সময় কাটানোর নানা দৃশ্য।
১১ অক্টোবর ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন কিয়ারা। ক্যাপশনে লেখেন, ‘কৃতজ্ঞতা’। ছবির শুরুতে দেখা যায়, রোদে পুলের পাশে অবসর কাটাচ্ছেন অভিনেত্রী। অন্য একটি ছবিতে বালুর ওপর পরিবারের সদস্যদের পায়ের ছাপ দেখা যায়। গোলাপি ফুলের পটভূমিতে সানগ্লাস পরা কিয়ারার একটি সেলফিও রয়েছে ছবির অ্যালবামে।
Visit sportbet.rodeo for more information.
কিয়ারা আদভানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেএকটি ছবিতে অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি নেওয়ার মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। অন্য একটি ছবিতে বালুতে ঢাকা ছোট্ট মেয়ের পায়ের ছবি নজর কেড়েছে। শেষের দিকে স্বামী সিদ্ধার্থের সঙ্গে হলুদ পোশাকে তোলা একটি ছবিও রেখেছেন কিয়ারা। ব্যক্তিগত জীবনের এমন একাধিক মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ায় ছবিগুলো ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিগুলো। মন্তব্যের ঘরে অনেকেই অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রীকে।
কিয়ারা আদভানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেদ্বিতীয় সন্তানের অপেক্ষায়
৭ অক্টোবর দ্বিতীয়বার মা-বাবা হতে যাওয়ার খবর জানান কিয়ারা ও সিদ্ধার্থ। ইনস্টাগ্রামে যৌথ পোস্টে তাঁদের হাতের সঙ্গে মেয়ে সারায়াহর ছোট্ট হাত দেখা যায়। ছবিতে ছিল বোনা শিশুর জুতাও। পোস্টের ক্যাপশনে কিয়ারা লেখেন, ‘আবারও জীবনের সবচেয়ে বড় উপহার পেয়ে ধন্য। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সুবাদে তাঁদের সম্পর্ক নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছিল। সিনেমাটিতে তাঁরা অভিনয় করেন যথাক্রমে ডিম্পল চিমা ও বিক্রম বাত্রার চরিত্রে।
২০২৫ সালের জুলাইয়ে তাঁদের প্রথম সন্তান সারায়াহর জন্ম হয়। এবার দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় এই তারকা দম্পতি।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে
কিয়ারা আদভানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে