সন্ধ্যায় সারা দিনের খবর
· Prothom Alo
শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
Visit grenadier.co.za for more information.
‘সন্ত্রাসী বাহিনী’ ভাড়া করা হয় এক কোটি টাকায়
গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা হয়। হামলার সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর–লুটপাট করা হয়রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি আবাসন প্রকল্পে হামলা চালাতে এক কোটি টাকা দিয়ে ‘সন্ত্রাসী বাহিনী’ ভাড়া করা হয়। ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম টাকার বিনিময়ে লোক পাঠিয়ে প্রকল্পে হামলা করেন। হামলায় মিরপুরের মামুন বাহিনীর লোকজনকেও যুক্ত করা হয়েছিল। বিস্তারিত পড়ুন...
সচিবালয় সরিয়ে নেওয়া হবে পুরোনো বাণিজ্য মেলার মাঠে, হবে নতুন সড়ক
সচিবালয় সরিয়ে নেওয়া হবে শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠেরাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়ের ভেতরে আর কোনো নতুন ভবন হবে না। সচিবালয় সরিয়ে নেওয়া হবে শেরেবাংলা নগরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভায় গত বুধবার সচিবালয় স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। বিস্তারিত পড়ুন...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি
মন্ত্রিসভার জরুরি বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ১১ অক্টোবর ২০২৬পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। আজ রোববার সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এ জরুরি অবস্থা জারি করা হয়। বিস্তারিত পড়ুন...
ইমরান খান ও তাঁর প্রেমিকাকে ছেড়ে দিয়েছে পুলিশ
আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মারি খানভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মারি খান। মুক্তির পর আটকের অভিজ্ঞতা জানিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। বিস্তারিত পড়ুন...
রোনালদোকে নভেম্বরেই দলে ফেরাতে চান পর্তুগাল ফুটবল ফেডারেশন সভাপতি
ক্রিস্টিয়ানো রোনালদো এখন আল নাসরে ব্যস্তডেনমার্কের বিপক্ষে ম্যাচের ২৪ ঘণ্টা আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা জানিয়েছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তবে নিষেধাজ্ঞা কত দিনের বা কত ম্যাচের, তা জানানো হয়নি। সংশ্লিষ্ট কমিটি এ নিয়ে কাজ করছে। বিস্তারিত পড়ুন...